Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 03, 2026
বিচারপ্রার্থী পরিবারকে মারধর: নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতাকে হুকুমের আসামি করে মামলা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 October, 2025, 06:45 pm
Last modified: 29 October, 2025, 07:32 pm

Related News

  • সুশাসন নিশ্চিতে নিরপেক্ষ প্রশাসনের বিকল্প নেই: রিজভী
  • আপসের শর্তে নারী উদ্যোক্তার ৮০ কোটি টাকা আত্মসাৎ মামলার ২ আসামির জামিন
  • আমি যেসব স্টুডেন্ট পড়াই তাদের ওপর কীভাবে গুলি চালাতে নির্দেশ দেব: আদালতে মামুন খালেদ
  • ব্যক্তিগতভাবে বিএনপির আদর্শ ধারণ করলেও দায়িত্ব পালনে দলীয় বিষয় দেখা হবে না: অ্যাটর্নি জেনারেল
  • বিএনপি নিজেদের ইচ্ছামতো কখনো সংবিধান মানছে, কখনো মানছে না: নাহিদ ইসলাম

বিচারপ্রার্থী পরিবারকে মারধর: নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতাকে হুকুমের আসামি করে মামলা

এ মামলায় আইনজীবী সাখাওয়াত হোসেন খাঁন ছাড়াও আরও আটজনকে আসামি করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরো পাঁচজনকে।
টিবিএস রিপোর্ট
29 October, 2025, 06:45 pm
Last modified: 29 October, 2025, 07:32 pm
অ্যাড. সাখাওয়াত হোসেন খাঁন। ফাইল ছবি/সংগৃহীত

নারায়ণগঞ্জের আদালত প্রাঙ্গনে বিচারপ্রার্থী এক পরিবারকে মারধরের ঘটনায় মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাড. সাখাওয়াত হোসেন খাঁনকে হুকুমের আসামি করে মামলা করা হয়েছে। ভুক্তভোগী রাজিয়া সুলতানা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলাটি দায়ের করেন। 

এ মামলায় সাখাওয়াত হোসেন খাঁন ছাড়াও আরও আটজনকে আসামি করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরো পাঁচজনকে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন। 

মামলার এজাহারে বলা হয়েছে, ফতুল্লার ইসদাইর এলাকার রাজিয়া সুলতানা (৩৮) ও তার স্বামী মো. ইরফান মিয়া স্থানীয় ইসমাইলের (৪৬) কাছ থেকে প্রায় ২৫ লাখ টাকা পাওনা ছিলেন। টাকা ফেরত না পেয়ে তারা আদালতে মামলা করেন।

ওই মামলার জেরে গত রোববার (২৬ অক্টোবর) দুপুরে নতুন কোর্ট এলাকায় উপস্থিত হলে প্রধান অভিযুক্ত অ্যাড. সাখাওয়াত হোসেন খাঁনের (৫০) নির্দেশে ইসমাইলসহ আরো কয়েকজন তাদের ওপর হামলা চালান।

তারা রাজিয়া সুলতানা ও তার স্বামীকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পরে এলোপাথাড়ি কিল-ঘুষি ও লাথি মারেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

রাজিয়া সুলতানার অভিযোগ, হামলার সময় তার জামা ছিঁড়ে ফেলা হয় এবং শ্লীলতাহানির চেষ্টা করা হয়। হামলাকারীরা তার স্বামীর কাছ থেকে নগদ ৬৫ হাজার ৫২৭ টাকা, দুটি মোবাইল ফোন, এক ভরি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। এ সময় তাদের চিৎকার শুনে ছেলে জিদান (১৭) ও আব্দুল্লাহ (৫) এগিয়ে এলে তাদেরও মারধর করা হয়।

এ ঘটনায় রাতেই রাজিয়া সুলতানা বাদী হয়ে আইনজীবী সাখাওয়াত হোসেনসহ ৯ জনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তবে মামলা করতে গেলে এজাহারে আপত্তি জানায় পুলিশ।

মামলা না নিলে রাজিয়া সুলতানা থানা প্রাঙ্গণ ছাড়বেন না বলেও হুমকি দিতে থাকেন।

এদিকে বিষয়টিকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেছেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাড. সাখাওয়াত হোসেন খাঁন। তিনি বলেন, 'আমি আগামী নির্বাচনে দলের মনোনয়ন প্রত্যাশী। একটি পক্ষ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কারণ, ঘটনার সময় আমি ওই এলাকায় ছিলাম না। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে আমাকে দেখাও যায়নি। 

Related Topics

টপ নিউজ / সারাদেশ

নারায়ণগঞ্জ / বিএনপি / মামলা / আদালত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    হরমুজ পেরোতে ইরানের ছাড়পত্র পাওয়া বাংলাদেশের ৬ জাহাজের মধ্যে ৫টির চালানই বাতিল
  • ৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
    ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সব মার্চেন্ট পয়েন্টে একক ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক, না মানলে মার্চেন্টের কিউআর বাতিল
  • ছবি: সংগৃহীত
    সরবরাহ সংকটে মুরগির বাজার চড়া, সোনালির দামে বড় লাফ
  • যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
    যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    রোববার থেকে জরুরিভিত্তিতে হামের টিকা দেওয়া হবে, গ্যাভি থেকে ধার নেওয়া হচ্ছে ২.১৯ কোটি ডোজ

Related News

  • সুশাসন নিশ্চিতে নিরপেক্ষ প্রশাসনের বিকল্প নেই: রিজভী
  • আপসের শর্তে নারী উদ্যোক্তার ৮০ কোটি টাকা আত্মসাৎ মামলার ২ আসামির জামিন
  • আমি যেসব স্টুডেন্ট পড়াই তাদের ওপর কীভাবে গুলি চালাতে নির্দেশ দেব: আদালতে মামুন খালেদ
  • ব্যক্তিগতভাবে বিএনপির আদর্শ ধারণ করলেও দায়িত্ব পালনে দলীয় বিষয় দেখা হবে না: অ্যাটর্নি জেনারেল
  • বিএনপি নিজেদের ইচ্ছামতো কখনো সংবিধান মানছে, কখনো মানছে না: নাহিদ ইসলাম

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

হরমুজ পেরোতে ইরানের ছাড়পত্র পাওয়া বাংলাদেশের ৬ জাহাজের মধ্যে ৫টির চালানই বাতিল

2
৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সব মার্চেন্ট পয়েন্টে একক ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক, না মানলে মার্চেন্টের কিউআর বাতিল

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরবরাহ সংকটে মুরগির বাজার চড়া, সোনালির দামে বড় লাফ

5
যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
আন্তর্জাতিক

যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রোববার থেকে জরুরিভিত্তিতে হামের টিকা দেওয়া হবে, গ্যাভি থেকে ধার নেওয়া হচ্ছে ২.১৯ কোটি ডোজ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net