Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 26, 2026
শিশুতোষ গল্পের বইয়ের জন্য নতুন বুকার পুরস্কার আসছে, বিচারক হবে ছোটরাও

আন্তর্জাতিক

বিবিসি
24 October, 2025, 04:05 pm
Last modified: 24 October, 2025, 04:32 pm

Related News

  • হান্স অ্যান্ডারসনের রূপকথার সঙ্গে ভালোবাসা ও ঘৃণার যে সম্পর্ক !
  • ট্রেজার আইল্যান্ড, সিক্রেট গার্ডেন, হবিট—বিবিসি’র জরিপে সর্বকালের সেরা ১০০ শিশুসাহিত্য
  • ‘ধবংস্তূপের নিচে চাপা পড়েছে বই’: বোলোনিয়া শিশু বইমেলা থেকে ইসরায়েলকে বাদ দেওয়ার আহ্বান

শিশুতোষ গল্পের বইয়ের জন্য নতুন বুকার পুরস্কার আসছে, বিচারক হবে ছোটরাও

এই পুরস্কারটি বিশ্বজুড়ে লেখকদের জন্য উন্মুক্ত থাকবে। যেসব বই মূলত ইংরেজিতে লেখা হয়েছে বা ইংরেজি ভাষায় অনূদিত হয়েছে এবং যুক্তরাজ্য বা আয়ারল্যান্ডে ১ নভেম্বর ২০২৫ থেকে ৩১ অক্টোবর ২০২৬-এর মধ্যে প্রকাশিত হয়েছে, সেগুলোই পুরস্কারের জন্য বিবেচিত হবে।
বিবিসি
24 October, 2025, 04:05 pm
Last modified: 24 October, 2025, 04:32 pm
ফ্র্যাঙ্ক কট্রেল-বয়েস ২০২৭ সালের জন্য বিচারক প্যানেলের উদ্বোধনী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। ছবি: পিএ

সাহিত্যের মর্যাদাপূর্ণ পুরস্কার বুকার প্রাইজের আয়োজকরা শিশুতোষ গল্পের বইয়ের জন্য নতুন একটি পুরস্কার চালু করেছে। এই পুরস্কারের বিশেষত্ব হলো, এর বিচারক প্যানেলে প্রাপ্তবয়স্কদের পাশাপাশি শিশুরাও থাকবে।

'চিলড্রেন'স বুকার প্রাইজ' নামের এই পুরস্কারটি ২০২৬ সালে চালু হবে এবং ২০২৭ সাল থেকে প্রতিবছর দেওয়া হবে। আট থেকে বারো বছর বয়সী শিশুদের জন্য লেখা সেরা সমসাময়িক কথাসাহিত্যকে এই পুরস্কারের মাধ্যমে স্বীকৃতি দেওয়া হবে।

যুক্তরাজ্যের বর্তমান 'চিলড্রেন'স লরিয়েট' (শিশু সাহিত্যিক দূত) এবং ২০০৪ সালে প্রকাশিত জনপ্রিয় বই 'মিলিয়নস'-এর লেখক ফ্র্যাঙ্ক কট্রেল-বয়েস ২০২৭ সালের জন্য বিচারক প্যানেলের উদ্বোধনী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

তিনি বলেন, "বিচারক প্যানেলের চেয়ারম্যান হওয়ার খবরে আমি দারুণ উচ্ছ্বসিত। এটি একটি অসাধারণ ঘটনা হতে চলেছে। এখন চিৎকারের পালা শুরু হোক।"

কট্রেল-বয়েস এবং আরও দুজন প্রাপ্তবয়স্ক বিচারক মিলে আটটি বইয়ের একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করবেন। এরপর তিনজন শিশু বিচারক তাদের সাথে যোগ দিয়ে বিজয়ী বই নির্বাচনে সাহায্য করবে।

বুকার প্রাইজ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী গ্যাবি উড বলেন, "গত ২০ বছরে আমরা যত উদ্যোগ নিয়েছি, তার মধ্যে চিলড্রেন'স বুকার প্রাইজ সবচেয়ে উচ্চাভিলাষী এবং আমরা আশা করি, আগামী দশকগুলোতে এর প্রভাব অনুভূত হবে।"

ডেম জ্যাকুলিন উইলসন এটিকে চমৎকার একটি উদ্যোগ বলে অভিহিত করেছেন

সংক্ষিপ্ত তালিকায় থাকা এবং বিজয়ী বইগুলোর অন্তত ৩০,০০০ কপি শিশুদের উপহার দেওয়া হবে। উড আরও বলেন, এই পুরস্কারের লক্ষ্য হলো "ভবিষ্যতের ক্লাসিক সাহিত্যকে তুলে ধরা" এবং "আরও বেশি শিশুকে বই পড়তে অনুপ্রাণিত করা"।

শুক্রবার বিবিসি রেডিও ৪-এর 'টুডে' অনুষ্ঠানে শিশুসাহিত্যিক ও চিত্রনাট্যকার কট্রেল-বয়েস বলেন, তিনি মনে করেন এটি "একটি বড় পরিবর্তন আনবে"। তিনি বলেন, "এই পুরস্কার অনেক শিশুর কাছে বই সহজলভ্য করে তুলবে," এবং এটি "একটি আলোচনার জন্ম দেবে"।

একে স্বাগত জানিয়েছেন অন্যান্য লেখক এবং সাবেক চিলড্রেন'স লরিয়েটরাও। এদের মধ্যে ডেম জ্যাকুলিন উইলসন এটিকে 'চমৎকার একটি উদ্যোগ' বলে অভিহিত করেছেন। আরেক শিশুসাহিত্যিক অ্যান ফাইন বলেন, "বইয়ের পুরস্কারের ক্ষেত্রে আমরা সবাই বলি, 'যত বেশি, তত ভালো' (তার নিজের লেখা একটি বইয়ের নামকে ইঙ্গিত করে), বিশেষ করে শিশুদের লেখার জন্য, যা প্রায়শই বইয়ের জগতে সিন্ডারেলার মতো উপেক্ষিত থেকেছে।"

বুকার প্রাইজ এবং ইন্টারন্যাশনাল বুকার প্রাইজের মতোই, সংক্ষিপ্ত তালিকায় থাকা প্রত্যেক লেখককে ২,৫০০ পাউন্ড এবং বিজয়ী লেখককে ৫০,০০০ পাউন্ড প্রদান করা হবে।

২০২৬ সালের বসন্তে প্রকাশকদের কাছ থেকে বই জমা নেওয়া শুরু হবে এবং তখনই বাকি দুজন প্রাপ্তবয়স্ক বিচারকের নাম ঘোষণা করা হবে। আটটি বইয়ের সংক্ষিপ্ত তালিকা এবং তিনজন শিশু বিচারকের নাম আগামী বছরের নভেম্বরে প্রকাশ করা হবে। বিজয়ীর নাম ২০২৭ সালের ফেব্রুয়ারিতে পাঠকদের জন্য আয়োজিত একটি অনুষ্ঠানে ঘোষণা করা হবে।

এই পুরস্কারটি বিশ্বজুড়ে লেখকদের জন্য উন্মুক্ত থাকবে। যেসব বই মূলত ইংরেজিতে লেখা হয়েছে বা ইংরেজি ভাষায় অনূদিত হয়েছে এবং যুক্তরাজ্য বা আয়ারল্যান্ডে ১ নভেম্বর ২০২৫ থেকে ৩১ অক্টোবর ২০২৬-এর মধ্যে প্রকাশিত হয়েছে, সেগুলোই পুরস্কারের জন্য বিবেচিত হবে।

এমন এক সময়ে এই পুরস্কারের ঘোষণা এলো, যখন শিশুদের মধ্যে আনন্দের জন্য বই পড়ার হার গত ২০ বছরে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে ন্যাশনাল লিটারেসি ট্রাস্ট। সংস্থাটি দেশের মানুষের পাঠাভ্যাস পরিবর্তনের লক্ষ্যে ২০২৬ সালকে 'জাতীয় পঠন বর্ষ' হিসেবে ঘোষণা করেছে।

Related Topics

টপ নিউজ

বুকার প্রাইজ / শিশুতোষ বই / গল্পের বই

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ঠেকাতে একাধিক স্থানে সড়ক কেটে দেওয়া হয়। ছবি: টিবিএস
    জঙ্গল সলিমপুরে বুলডোজার দিয়ে র‍্যাব-পুলিশের ক্যাম্প গুঁড়িয়ে দিল ‘ইয়াসিন বাহিনী’, সড়ক কেটে অভিযানে বাধা
  • খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
    খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
  • ছবি: রয়টার্স
    হরমুজ, ইউরেনিয়াম, ইরানের জব্দ সম্পদ: ইরান যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাবিত চুক্তিতে যা আছে
  • 'অবসেশন' সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
    বাজেট মাত্র সাড়ে ৭ লাখ ডলার, আয় ৮০ মিলিয়ন, যেভাবে বছরের সবচেয়ে বড় ‘হিট’ এই ছবি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    টানা ৭ দিন ব্যাংক বন্ধ: এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহকরা
  • ছবি: সংগৃহীত
    আওয়ামী লীগ আমলের আইএমএফ চুক্তি বাতিল, নতুন শর্তে ৫ বিলিয়ন ডলার ঋণ চাইল সরকার

Related News

  • হান্স অ্যান্ডারসনের রূপকথার সঙ্গে ভালোবাসা ও ঘৃণার যে সম্পর্ক !
  • ট্রেজার আইল্যান্ড, সিক্রেট গার্ডেন, হবিট—বিবিসি’র জরিপে সর্বকালের সেরা ১০০ শিশুসাহিত্য
  • ‘ধবংস্তূপের নিচে চাপা পড়েছে বই’: বোলোনিয়া শিশু বইমেলা থেকে ইসরায়েলকে বাদ দেওয়ার আহ্বান

Most Read

1
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ঠেকাতে একাধিক স্থানে সড়ক কেটে দেওয়া হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

জঙ্গল সলিমপুরে বুলডোজার দিয়ে র‍্যাব-পুলিশের ক্যাম্প গুঁড়িয়ে দিল ‘ইয়াসিন বাহিনী’, সড়ক কেটে অভিযানে বাধা

2
খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
অর্থনীতি

খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ, ইউরেনিয়াম, ইরানের জব্দ সম্পদ: ইরান যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাবিত চুক্তিতে যা আছে

4
'অবসেশন' সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাজেট মাত্র সাড়ে ৭ লাখ ডলার, আয় ৮০ মিলিয়ন, যেভাবে বছরের সবচেয়ে বড় ‘হিট’ এই ছবি

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

টানা ৭ দিন ব্যাংক বন্ধ: এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহকরা

6
ছবি: সংগৃহীত
অর্থনীতি

আওয়ামী লীগ আমলের আইএমএফ চুক্তি বাতিল, নতুন শর্তে ৫ বিলিয়ন ডলার ঋণ চাইল সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net