Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 06, 2026
ঘষামাজায় ৪০ কোটি টাকার রাজস্ব ফাঁকি: চসিকের ২ কর্মকর্তা সাময়িক বরখাস্ত, তিনজনকে অব্যাহতি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 October, 2025, 09:50 am
Last modified: 24 October, 2025, 09:57 am

Related News

  • স্মৃতিসৌধে স্লোগান দিয়ে গ্রেপ্তার সেই নারীর বিরুদ্ধে অভিযোগ মেলেনি, অব্যাহতির আদেশ
  • ডিএফপিতে জুলাই আন্দোলনের তথ্যচিত্র নির্মাতার ওপর হামলা, অভিযুক্ত চিত্রগ্রাহক সাময়িক বরখাস্ত
  • ইউসিবি থেকে ২৫ কোটি টাকা পাচার: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ৩৬ জনের বিচার শুরু
  • দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যান আবদুল মোমেনের পদত্যাগ
  • স্ত্রীসহ সেনাবাহিনীর সাবেক লে. জেনারেল নাজিম উদ্দিনের আয়কর নথি জব্দ

ঘষামাজায় ৪০ কোটি টাকার রাজস্ব ফাঁকি: চসিকের ২ কর্মকর্তা সাময়িক বরখাস্ত, তিনজনকে অব্যাহতি

৪০ কোটি টাকার রাজস্ব ফাঁকির উদ্দেশ্যে ‘ফিল্ডবুক’-এ ২৬ কোটি ও ২৫ কোটির স্থলে যথাক্রমে ৬ কোটি ও ৫ কোটি টাকা লিখে পরিবর্তন করা হয়।
টিবিএস রিপোর্ট
24 October, 2025, 09:50 am
Last modified: 24 October, 2025, 09:57 am

দুটি প্রতিষ্ঠানের প্রায় ৪০ কোটি টাকার রাজস্ব ফাঁকির উদ্দেশ্যে 'ফিল্ডবুক' ঘষামাজা করার অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) দুই কর কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে এবং তিন হিসাব সহকারীকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে।

বুধবার (২২ অক্টোবর) পৃথক চারটি অফিস আদেশের মাধ্যমে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন এ শাস্তিমূলক ব্যবস্থা নেন।

এদিকে অনিয়মের তদন্তের অংশ হিসেবে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) চসিক কার্যালয়ে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল। এ বিষয়ে জানতে চাইলে দুদকের সহকারী পরিচালক সায়েদ আলম বলেন, 'আমরা এখনো অভিযানে আছি, তাই এই মুহূর্তে কিছু বলতে পারছি না।'

বরখাস্তদের মধ্যে রয়েছেন রাজস্ব বিভাগের কর কর্মকর্তা নুরুল আলম এবং উপকর কর্মকর্তা জয় প্রকাশ সেন। হিসাব সহকারী মঞ্জুর মোর্শেদ, রূপসী রাণী দে ও আহসান উল্লাহকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

তদন্তে দেখা গেছে, নগরীর দুটি প্রতিষ্ঠান—ইছহাক ব্রাদার্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও ইনকনট্রেড লিমিটেডের বার্ষিক হোল্ডিং মূল্যায়ন ইচ্ছাকৃতভাবে কম দেখানো হয়েছে। 'ফিল্ডবুক'-এ ২৬ কোটি ও ২৫ কোটির স্থলে যথাক্রমে ৬ কোটি ও ৫ কোটি টাকা লেখা হয়, যা পরিবর্তন করে দেওয়া হয়েছে। এতে চসিকের প্রায় ৪০ কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়।

অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে মেয়র এই শাস্তিমূলক ব্যবস্থা নেন। আদেশে বলা হয়, প্রতারণা ও বার্ষিক মূল্যায়নে কারচুপির প্রাথমিক প্রমাণ মেলায় ২০১৯ সালের চসিক চাকরি বিধিমালা অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আদেশে আরও উল্লেখ করা হয়, বরখাস্তকালীন সময়ে তারা বিধি মোতাবেক খোরাকি ভাতা পাবেন।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, 'করপোরেশনে স্বচ্ছতা নিশ্চিত করতে এবং দুর্নীতি বা অনিয়মে কোনো শিথিলতা না দিতে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। কেউ অনিয়ম করলে ছাড় পাবে না।'

এছাড়া চসিকের প্রধান রাজস্ব কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে, সংশ্লিষ্ট দুটি প্রতিষ্ঠানের হোল্ডিংয়ের প্রকৃত মূল্যায়ন ধরে পুনরায় আপিল রিভিউ বোর্ডে শুনানি নিয়ে সংশোধিত মূল্যায়ন চূড়ান্ত করতে।

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) / রাজস্ব ফাঁকি / সাময়িক বরখাস্ত / অব্যাহতি / কর কর্মকর্তা / দুদক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
    কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর
  • ইরানের একটি ভূগর্ভস্থ মিসাইল স্থাপনা। ২০২১ সালে। ছবি: আইআরজিসি
    হামলার কয়েক ঘণ্টার মধ্যেই মিসাইল বাঙ্কার মেরামত করে ফেলছে ইরান, মাটি খুঁড়ে বের করছে লঞ্চার
  • আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
    আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
  • ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মার্কিন উদ্ধারকারী বিমান। ছবি: সংগৃহীত
    ইরানের হাতে পড়া ঠেকাতে নিজেদের দুই বিমান ধ্বংস করল যুক্তরাষ্ট্র
  • ৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 
    ৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 

Related News

  • স্মৃতিসৌধে স্লোগান দিয়ে গ্রেপ্তার সেই নারীর বিরুদ্ধে অভিযোগ মেলেনি, অব্যাহতির আদেশ
  • ডিএফপিতে জুলাই আন্দোলনের তথ্যচিত্র নির্মাতার ওপর হামলা, অভিযুক্ত চিত্রগ্রাহক সাময়িক বরখাস্ত
  • ইউসিবি থেকে ২৫ কোটি টাকা পাচার: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ৩৬ জনের বিচার শুরু
  • দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যান আবদুল মোমেনের পদত্যাগ
  • স্ত্রীসহ সেনাবাহিনীর সাবেক লে. জেনারেল নাজিম উদ্দিনের আয়কর নথি জব্দ

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
অর্থনীতি

প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার

2
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর

3
ইরানের একটি ভূগর্ভস্থ মিসাইল স্থাপনা। ২০২১ সালে। ছবি: আইআরজিসি
আন্তর্জাতিক

হামলার কয়েক ঘণ্টার মধ্যেই মিসাইল বাঙ্কার মেরামত করে ফেলছে ইরান, মাটি খুঁড়ে বের করছে লঞ্চার

4
আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
ইজেল

আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল

5
ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মার্কিন উদ্ধারকারী বিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের হাতে পড়া ঠেকাতে নিজেদের দুই বিমান ধ্বংস করল যুক্তরাষ্ট্র

6
৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 
অর্থনীতি

৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net