Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 27, 2026
আমি রাজা নই: যুক্তরাষ্ট্রে ‘নো কিংস’ বিক্ষোভের আগে বললেন ট্রাম্প

আন্তর্জাতিক

এক্সিওস
19 October, 2025, 10:00 am
Last modified: 19 October, 2025, 10:00 am

Related News

  • ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা কমাতে মধ্যস্থতার লক্ষ্যে তেহরান যাচ্ছেন কাতারের প্রধানমন্ত্রী
  • যুক্তরাষ্ট্র থেকে এসে বাংলাদেশের ফুটবলে আলো ছড়াচ্ছেন সুলিভান ভাইয়েরা, স্বপ্ন বিশ্বকাপ খেলার
  • কানাডার সঙ্গে বাণিজ্য বিরোধের মধ্যে লেক অন্টারিওর নাম ‘লেক আমেরিকা’ করার হুমকি ট্রাম্পের
  • ইরানের ‘বর্বরদের’ সাথে কোনো কূটনৈতিক চুক্তি সম্ভব নয়: নেতানিয়াহু
  • নিউইয়র্কে ভারতের আরএসএস প্রধানের সমাবেশের বিরোধিতা মেয়র মামদানির

আমি রাজা নই: যুক্তরাষ্ট্রে ‘নো কিংস’ বিক্ষোভের আগে বললেন ট্রাম্প

ফক্স বিজনেসের মারিয়া বার্তিরোমোকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘ওরা আমাকে রাজা বলে ডাকছে। আমি কোনো রাজা নই।’
এক্সিওস
19 October, 2025, 10:00 am
Last modified: 19 October, 2025, 10:00 am
ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

প্রেসিডেন্ট ট্রাম্প ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, তিনি 'রাজা নন'। শনিবার সারাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া 'নো কিংস' প্রতিবাদ কর্মসূচির আগে তিনি এ কথা বলেন। তবে তিনি একই সঙ্গে দাবি করেন যে চলমান সরকারি শাটডাউন তাঁকে এককভাবে ফেডারেল কর্মসূচি বন্ধ করে দেওয়ার ক্ষমতা দিয়েছে।

শীর্ষ রিপাবলিকান নেতারা বারবার এই প্রতিবাদগুলিকে 'আমেরিকা-বিরোধী' সমাবেশ বলে অভিহিত করেছেন। তবে আয়োজকরা বলেন, এ কর্মসূচির উদ্দেশ্য আমেরিকাকে ঘৃণা করা নয়; বরং ট্রাম্প প্রশাসনের প্রতি সাধারণ মানুষের অসন্তোষ প্রকাশের সুযোগ করে দেওয়া।

ফক্স বিজনেসের মারিয়া বার্তিরোমোকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, 'ওরা আমাকে রাজা বলে ডাকছে। আমি কোনো রাজা নই।' সাক্ষাৎকারের ক্লিপটি শুক্রবার প্রকাশ করা হয়।

ট্রাম্প আরও বলেন, ডেমোক্র্যাটরা চাইলে সরকার থেকে 'চিরতরে' দূরে থাকতে পারে, যাতে তিনি ডেমোক্র্যাটদের অগ্রাধিকারের বিষয়গুলো—যেমন ওয়েলফেয়ার কর্মসূচি—কেটে দিতে পারেন।

তিনি বলেন, 'ওরা একটা ভুল করেছে, তারা সেটা বুঝতে পারেনি। এতে আমার এমন অধিকার তৈরি হয়েছে, যাতে আমি সেই সব কর্মসূচি বন্ধ করতে পারি যেগুলো রিপাবলিকানরা কখনোই চাইতো না। আমরা সেটা করছি, আর আমরা সেগুলো স্থায়ীভাবে বন্ধ করে দিচ্ছি।'

তবে সংবিধানের প্রথম অনুচ্ছেদ অনুযায়ী, সরকারের ব্যয় ও কোন কর্মসূচিতে অর্থ বরাদ্দ দেওয়া হবে—এই ক্ষমতা প্রেসিডেন্টের নয়, কংগ্রেসের হাতে।

আগামী শনিবার যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে আড়াই হাজারেরও বেশি 'নো কিংস' প্রতিবাদ কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে। এসব কর্মসূচির আয়োজক বা সহযোগী সংগঠনের মধ্যে রয়েছে—আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এসিএলইউ), আমেরিকান ফেডারেশন অব টিচার্স, হিউম্যান রাইটস ক্যাম্পেইন, ইনডিভিজিবল, মুভঅনসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান।

শীর্ষস্থানীয় রিপাবলিকান নেতারা, বিশেষ করে প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন (রিপাবলিকান–লুইজিয়ানা), আগেভাগেই এই প্রতিবাদগুলোকে 'আমেরিকা-বিদ্বেষী সমাবেশ' এবং 'অ্যান্টিফা পরিচালিত আন্দোলন' বলে সমালোচনা করেছেন।

তবে জনসন শুক্রবার বলেন, 'এই দেশে শান্তিপূর্ণভাবে সমাবেশ বা প্রতিবাদের অধিকার প্রয়োগ করতে চাইলে কারও পথে কোনো বাধা তৈরি করা হবে না।'

তিনি আরও বলেন, 'এটাই প্রমাণ করে আমাদের প্রজাতন্ত্র কতটা শক্তিশালী, আর আমেরিকা কতটা সুন্দর একটি দেশ। তারা এমন একটি দেশের সমালোচনা করছে, যে দেশ তাদের এই অধিকার প্রয়োগের সুযোগ দিচ্ছে।'

'সরকারি শাটডাউন চালিয়ে যাওয়ার মতো কোনো যুক্তি এখন আর স্পিকার জনসনের হাতে নেই,' আগেই অ্যাক্সিওসের এপ্রিল রুবিনকে দেওয়া এক বিবৃতিতে এমনটাই বলেন 'নো কিংস' আন্দোলনের আয়োজকরা।

তাদের দাবি, সরকার আবার চালু করা, সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করা কিংবা শ্রমজীবী মানুষের জন্য জীবনযাত্রার ব্যয় কমানোর কাজ করার বদলে জনসন এখন আক্রমণ করছেন সেই লক্ষ লক্ষ আমেরিকানকে, যারা শান্তিপূর্ণভাবে একত্রিত হয়ে বলছেন—আমেরিকা জনগণের, কোনো রাজার নয়।

যদিও ট্রাম্প নিজেই একসময় বলেছিলেন, পুনর্নির্বাচিত হলে তিনি 'প্রথম দিন' থেকেই একজন স্বৈরশাসকের (ডিক্টেটর) মতো আচরণ করবেন।

এ বছর শুরুর দিকে যখন তিনি স্থানীয় সরকারগুলোর অনুমতি ছাড়াই ন্যাশনাল গার্ড পাঠিয়েছিলেন ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত (ব্লু) শহরগুলোতে, তখন তার স্বৈরাচারী আচরণের অভিযোগে সমালোচনা করা হয়।

জবাবে ট্রাম্প বলেন, 'আমি কোনো স্বৈরশাসককে পছন্দ করি না। আমি স্বৈরশাসক নই। আমি সাধারণ জ্ঞানে সমৃদ্ধ ও বুদ্ধিমান একজন মানুষ।'

এ ছাড়াও, গত ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসের সরকারি এক্স (টুইটার) অ্যাকাউন্ট তীব্র সমালোচনার মুখে পড়ে, কারণ তারা প্রেসিডেন্টের একটি ভুয়া টাইম ম্যাগাজিনের কভার ছবি পোস্ট করেছিল। সেখানে ট্রাম্পকে মুকুট পরা অবস্থায় দেখানো হয় এবং উপরে লেখা ছিল—"রাজা দীর্ঘজীবী হোন!"

Related Topics

টপ নিউজ

আমি রাজা নই / মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প / সাক্ষাৎকার / বিক্ষোভ / ‘নো কিংস’ বিক্ষোভ / যুক্তরাষ্ট্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ভিসার মেয়াদ নেই কারোরই, আড়াই বছর ধরে কক্সবাজারের উপকূলে ঘুরছিলেন নিউজিল্যান্ডের পর্যটক পরিবারটি
  • প্রতীকী ছবি: ফ্রিপিক
    বিদেশে কাজের সুযোগ: ৫০ হাজার কেয়ারগিভার তৈরিতে ৮৩৪ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার
  • নেপালের একটি মার্কিন ভিসা সেন্টারের চিত্র। ছবি: রয়টার্স
    বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ সাময়িক স্থগিত করল ট্রাম্প প্রশাসন
  • তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সৌদি আরবের মক্কায় একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষরের পর ছবি তুলছেন। ৭ আগস্ট ২০২৬। সৌদি প্রেস এজেন্সি/রয়টার্স
    বাংলাদেশ ‘মক্কা চুক্তি’তে যোগ দিলে ভারতের সঙ্গে সম্পর্ক আরও জটিল হতে পারে: রয়টার্স
  • ছবি: সংগৃহীত
    বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
  • শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
    শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের

Related News

  • ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা কমাতে মধ্যস্থতার লক্ষ্যে তেহরান যাচ্ছেন কাতারের প্রধানমন্ত্রী
  • যুক্তরাষ্ট্র থেকে এসে বাংলাদেশের ফুটবলে আলো ছড়াচ্ছেন সুলিভান ভাইয়েরা, স্বপ্ন বিশ্বকাপ খেলার
  • কানাডার সঙ্গে বাণিজ্য বিরোধের মধ্যে লেক অন্টারিওর নাম ‘লেক আমেরিকা’ করার হুমকি ট্রাম্পের
  • ইরানের ‘বর্বরদের’ সাথে কোনো কূটনৈতিক চুক্তি সম্ভব নয়: নেতানিয়াহু
  • নিউইয়র্কে ভারতের আরএসএস প্রধানের সমাবেশের বিরোধিতা মেয়র মামদানির

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিসার মেয়াদ নেই কারোরই, আড়াই বছর ধরে কক্সবাজারের উপকূলে ঘুরছিলেন নিউজিল্যান্ডের পর্যটক পরিবারটি

2
প্রতীকী ছবি: ফ্রিপিক
বাংলাদেশ

বিদেশে কাজের সুযোগ: ৫০ হাজার কেয়ারগিভার তৈরিতে ৮৩৪ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার

3
নেপালের একটি মার্কিন ভিসা সেন্টারের চিত্র। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ সাময়িক স্থগিত করল ট্রাম্প প্রশাসন

4
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সৌদি আরবের মক্কায় একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষরের পর ছবি তুলছেন। ৭ আগস্ট ২০২৬। সৌদি প্রেস এজেন্সি/রয়টার্স
আন্তর্জাতিক

বাংলাদেশ ‘মক্কা চুক্তি’তে যোগ দিলে ভারতের সঙ্গে সম্পর্ক আরও জটিল হতে পারে: রয়টার্স

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

6
শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
বাংলাদেশ

শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net