Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 22, 2026
আগুন নিয়ন্ত্রণের ৭ ঘণ্টা পর শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 October, 2025, 08:25 am
Last modified: 19 October, 2025, 09:00 am

Related News

  • বরিশালের শের-ই-বাংলা মেডিকেলে আগুন, স্থানান্তরের সময় ২ রোগীর মৃত্যু
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল: জাপানের কাছে সংশোধিত প্রস্তাব চেয়েছে বাংলাদেশ
  • ৫৪ ফ্লাইট স্থগিত, সৌদি আরব–ওমান রুটে পুনরায় ফ্লাইট চালু ইউএস-বাংলার
  • রাজধানীর উত্তরায় কাঁচাবাজারে আগুন, আধা ঘণ্টায় নিয়ন্ত্রণে এল
  • রাজধানীর ভাটারায় মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

আগুন নিয়ন্ত্রণের ৭ ঘণ্টা পর শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক

আগুনের কারণে ঢাকা থেকে যেসব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইটগুলো অন্যত্র সরিয়ে নেওয়া (ডাইভার্ট) হয়েছিল, সেগুলো এখন স্বাভাবিকভাবে ঢাকায় ফিরেছে।
টিবিএস রিপোর্ট
19 October, 2025, 08:25 am
Last modified: 19 October, 2025, 09:00 am
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ফাইল ছবি: ইউএনবি

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার ঘটনায় প্রায় সাত ঘণ্টা বন্ধ থাকার পর বিমানবন্দরে পুনরায় ফ্লাইট চলাচল শুরু হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) রাত ৯টার পর থেকে ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ।

আগুনের কারণে ঢাকা থেকে যেসব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট অন্যত্র সরিয়ে নেওয়া (ডাইভার্ট) হয়েছিল, সেগুলো এখন স্বাভাবিকভাবে ঢাকায় ফিরেছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ আরও জানিয়েছে, বর্তমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচলের পাশাপাশি অন্যান্য কার্যক্রমও সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে আসার পর রাত ৯টা ৬ মিনিটে ফ্লাই দুবাই এয়ারলাইনসের একটি বিমান শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। এরপর একে একে ডাইভার্ট হওয়া অন্যান্য ফ্লাইটগুলোও ঢাকায় ফিরতে শুরু করে।

এর আগে, শনিবার (১৮ অক্টোবর) বেলা আড়াইটার দিকে বিমানবন্দরের ৮ নম্বর গেটসংলগ্ন কার্গো ভিলেজে আগুন লাগে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

আগুন নিয়ন্ত্রণে ১৩টি ফায়ার স্টেশনের ৩৭টি ইউনিট কাজ করে। আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ নৌবাহিনী ও বিমান বাহিনীর একাধিক ফায়ার ইউনিটও যোগ দেয়। 

উদ্ধার অভিযানে অংশ নিতে গিয়ে ২৫ জন আনসার সদস্য আহত হন। তাদের দ্রুত সিএমএইচ ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

এদিকে, আগুন লাগার কারণে শাহজালাল বিমানবন্দরে ফ্লাই ওঠানামা বন্ধ হয়ে গেলে গতকাল বিকেলে ঢাকাগামী অন্তত ৮টি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। 

অবতরণ করা ফ্লাইটগুলোর মধ্যে দুটি চট্টগ্রাম থেকে ঢাকাগামী অভ্যন্তরীণ ফ্লাইট, আর বাকি ছয়টি আন্তর্জাতিক ফ্লাইট—এরমধ্যে তিনটি ইউএস-বাংলা এয়ারলাইন্সের, একটি এয়ার এরাবিয়ার মধ্যপ্রাচ্য থেকে ঢাকার ফ্লাইট এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইট ছিল। 

এছাড়া, সৌদি আরবের রিয়াদ থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিমান বাংলাদেশের একটি ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। শাহজালালে আগুনের কারণে এ সময় সিলেট থেকে ঢাকাগামী ফ্লাইট চলাচলও বন্ধ রাখা হয়। শনিবার সন্ধ্যা পর্যন্ত তিনটি ফ্লাইট যথাসময়ে ছেড়ে না যাওয়ায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

ঢাকার বিমানবন্দরে আগুন লাগার ঘটনায় শুধু দেশের অভ্যন্তরে নয়, আন্তর্জাতিক কিছু ফ্লাইট আশেপাশের দেশেও ডাইভার্ট করে দেওয়া হয়।

এদিকে প্রাথমিক তথ্যে জানা গেছে, বিমানবন্দরে কার্গো ভিলেজের যে অংশে আগুন লেগেছে সেখানে কেবল আমদানি করা পণ্য মজুদ ছিল। রপ্তানি পণ্য সম্পূর্ণ নিরাপদ রয়েছে। 

কার্গো ভিলেজ ব্যবহার করে মূলত হালকা যন্ত্রপাতি ও ইলেকট্রনিক পণ্যের আমদানি এবং তৈরি পোশাক ও নমুনা, অল্প পরিমাণ অ্যাক্সেসরিজ, দলিলপত্র ও পারসেল আমদানি বা রপ্তানি করা হয়ে থাকে।

Related Topics

টপ নিউজ

বিমানবন্দরে আগুন / ঢাকা বিমানবন্দর / অগ্নিকাণ্ড / কার্গো ভিলেজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সিএনএন
    ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ
  • ছবি: এপি
    রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • ফাইল ছবি
    ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
    'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • ছবি: রয়টার্স
    জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের
  • ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

Related News

  • বরিশালের শের-ই-বাংলা মেডিকেলে আগুন, স্থানান্তরের সময় ২ রোগীর মৃত্যু
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল: জাপানের কাছে সংশোধিত প্রস্তাব চেয়েছে বাংলাদেশ
  • ৫৪ ফ্লাইট স্থগিত, সৌদি আরব–ওমান রুটে পুনরায় ফ্লাইট চালু ইউএস-বাংলার
  • রাজধানীর উত্তরায় কাঁচাবাজারে আগুন, আধা ঘণ্টায় নিয়ন্ত্রণে এল
  • রাজধানীর ভাটারায় মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

Most Read

1
ছবি: সিএনএন
আন্তর্জাতিক

ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ

2
ছবি: এপি
আন্তর্জাতিক

রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 

3
ফাইল ছবি
বাংলাদেশ

৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

4
ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের

6
ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net