Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 02, 2026
‘এমসি কলেজ থেকে মেট্রিক পাস’ বলে ভাইরাল হওয়া কে এই ‘জুলাই যোদ্ধা’?

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 October, 2025, 06:20 pm
Last modified: 18 October, 2025, 07:04 pm

Related News

  • ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর উদ্বোধন করতে ৩০ এপ্রিল সিলেট যাবেন প্রধানমন্ত্রী
  • কমলগঞ্জে ট্রেনে আগুন, ৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক
  • লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে সাগরে নিহত ১৮ বাংলাদেশির ১০ জনই সুনামগঞ্জের
  • হারিয়ে যাওয়া কুকুর দলের ঘরে ফেরার ভাইরাল হওয়া গল্পটি ফেইক
  • মগবাজারে নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় ওসির ব্যাখ্যা তলব, ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ

‘এমসি কলেজ থেকে মেট্রিক পাস’ বলে ভাইরাল হওয়া কে এই ‘জুলাই যোদ্ধা’?

ভাইরাল হওয়া ভিডিও প্রসঙ্গে তিনি বলেন, ‘মাথায় আঘাত পেয়ে রাস্তায় পড়ে গিয়েছিলাম। তখন আমার পুরোপুরি হুশ ছিল না। সেই সময় একজন সাংবাদিক আমাকে নানা প্রশ্ন করেন। আমি কী জবাব দিয়েছি, তা মনে নেই। তবে পরে ভিডিও দেখে বুঝেছি- এরকম বলা ঠিক হয়নি।’
টিবিএস রিপোর্ট
18 October, 2025, 06:20 pm
Last modified: 18 October, 2025, 07:04 pm
ছবি: সংগৃহীত

'আমি সিলেট এমসি কলেজে আছি। আমি বর্তমানে এমসি কলেজে মেট্রিক পাস দিছি- পুলিশের মারধরে আহত হয়ে রাস্তায় শুয়ে থাকা অবস্থায় সাংবাদিকের প্রশ্নের জবাবে এমনটাই বলছিলেন এক তরুণ। তার পরনে ছিল 'জুলাইযোদ্ধা' লেখা একটি টি-শার্ট।

শুক্রবার (১৭ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ভিডিওটি ছড়িয়ে পড়ার পর মুহূর্তেই ভাইরাল হয়। এরপর শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা। অনেকেই প্রশ্ন তোলেন, এই তরুণ আসলেই কি প্রকৃত জুলাইযোদ্ধা?

খোঁজ নিয়ে জানা গেছে, ওই তরুণের নাম মো. ছাব্বির আহমদ। তার বাড়ি সিলেটের সাজেব বাজার এলাকায়। তবে গত বছরের জুলাই আন্দোলনের সময় তিনি নগরের খাসদবির এলাকায় বসবাস করতেন।

'জুলাইযোদ্ধা সংসদ, সিলেট'-এর আহ্বায়ক আব্দুর রহিম শনিবার (১৮ অক্টোবর) বলেন, 'ছাব্বিরকে আমি আগে চিনতাম না। কালকে ওই ভিডিও দেখার পরই তার সম্পর্কে জানতে পেরেছি।'

তিনি আরও বলেন, 'জুলাই আন্দোলনে ছাব্বিরের ভূমিকা সম্পর্কে আমার জানা নেই। তবে জুলাইযোদ্ধা গেজেটে তার নাম রয়েছে। তিনি কাল কার সঙ্গে ঢাকা গিয়েছিলেন, তাও আমি জানি না।'

তদন্তে জানা গেছে, ছাব্বির আহমদ সরকারের গেজেটভুক্ত একজন জুলাইযোদ্ধা। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রদত্ত সনদ অনুযায়ী, গত বছরের জুলাই আন্দোলনে আহত হয়ে তিনি সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। ওই সনদে তার পেশা হিসেবে লেখা রয়েছে- 'চালক ও কন্ট্রাক্টর'।

গত শুক্রবার রাজধানীর সংসদ ভবনের সামনে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানের পূর্বে অন্যান্য জুলাইযোদ্ধাদের সঙ্গে সেখানে উপস্থিত হন ছাব্বির। এ সময় পুলিশের লাঠিচার্জে তিনি আহত হন।

শনিবার বিকেলে যোগাযোগ করা হলে ছাব্বির আহমদ বলেন, 'শুক্রবার পুলিশের মারধরে আমি মাথায় ও পায়ে আঘাত পাই। এরপর আমাকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। আজকে সিলেট এসেছি। এখন ওসমানী হাসপাতালে ভর্তি হব।'

ভাইরাল হওয়া ভিডিও প্রসঙ্গে তিনি বলেন, 'মাথায় আঘাত পেয়ে রাস্তায় পড়ে গিয়েছিলাম। তখন আমার পুরোপুরি হুশ ছিল না। সেই সময় একজন সাংবাদিক আমাকে নানা প্রশ্ন করেন। আমি কী জবাব দিয়েছি, তা মনে নেই। তবে পরে ভিডিও দেখে বুঝেছি- এরকম বলা ঠিক হয়নি।'

তিনি আরও বলেন, 'আমি এমসি কলেজের ছাত্র নই। আমি খাসদবির স্কুলে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়েছি। এরপর পরিবারের অভাবের কারণে চাকরিতে যোগ দিই। একটি কাপড়ের দোকানে কাজ করতাম। তবে গত বছরের জুলাই আন্দোলনে আহত হওয়ার পর থেকে আর কাজ করতে পারি না।'

জুলাই আন্দোলনে নিজের ভূমিকা প্রসঙ্গে ছাব্বির বলেন, 'গত বছরের জুলাইয়ে আমি বন্দরবাজার এলাকায় আহত হই। তখন আমার পায়ে গুলি লাগে।'

শুক্রবার ঢাকায় যাওয়া বিষয়ে তিনি বলেন, 'আমরা সিলেট থেকে অনেক জুলাইযোদ্ধা একসাথে সেখানে আমাদের দাবি জানাতে গিয়েছিলাম।'

Related Topics

টপ নিউজ

এমসি কলেজ / সিলেট / ভাইরাল ভিডিও / জুলাই যোদ্ধা / পুলিশ / জুলাই আন্দোলন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত
    হিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ বলে মন্তব্য; ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা ছাড়ের পর কাজাখস্তান থেকে ৭৬ ডলারে ডিজেল কেনার অনুমোদন দিল সরকার
  • ফাইল ছবি: সংগৃহীত
    ৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত
  • ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
    ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না
  • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা
  • বাংলাদেশ ব্যাংকের লোগো। ফাইল ছবি: বাসস
    জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক

Related News

  • ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর উদ্বোধন করতে ৩০ এপ্রিল সিলেট যাবেন প্রধানমন্ত্রী
  • কমলগঞ্জে ট্রেনে আগুন, ৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক
  • লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে সাগরে নিহত ১৮ বাংলাদেশির ১০ জনই সুনামগঞ্জের
  • হারিয়ে যাওয়া কুকুর দলের ঘরে ফেরার ভাইরাল হওয়া গল্পটি ফেইক
  • মগবাজারে নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় ওসির ব্যাখ্যা তলব, ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ

Most Read

1
মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ বলে মন্তব্য; ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মার্কিন নিষেধাজ্ঞা ছাড়ের পর কাজাখস্তান থেকে ৭৬ ডলারে ডিজেল কেনার অনুমোদন দিল সরকার

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত

4
ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না

5
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

6
বাংলাদেশ ব্যাংকের লোগো। ফাইল ছবি: বাসস
অর্থনীতি

জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net