Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 20, 2026
মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৭

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
31 October, 2019, 10:00 am
Last modified: 31 October, 2019, 10:32 am

Related News

  • সীতাকুণ্ডে স্ক্র্যাপের দোকানে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১
  • চট্টগ্রামের হালিশহরে রান্নাঘরে গ্যাস বিস্ফোরণ: শিশুসহ দগ্ধ ৮
  • আগারগাঁওয়ে গ‍্যাস বিস্ফোরণ: এক পরিবারের ৬ জন দগ্ধ
  • ব্রাহ্মণবাড়িয়ায় শতাধিক এলপিজি সিলিন্ডার বিস্ফোরণের কারণ অসতর্ক পরিবহন: বিস্ফোরক পরিদপ্তর
  • ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সিলিন্ডারবোঝাই ট্রাক উল্টে বিস্ফোরণ, আগুনে পুড়ল দোকান

মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৭

এই দুর্ঘটনায় এ নিয়ে সাত শিশু নিহত এবং ২১ জন আহত হয়েছেন...
টিবিএস রিপোর্ট
31 October, 2019, 10:00 am
Last modified: 31 October, 2019, 10:32 am

রাজধানীর মিরপুরে রূপনগর আবাসিক এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহতের সংখ্যা আরও ১ জন বাড়লো। এই নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭। সর্বশেষ বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতেলে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় নিহাদ (৮) । 

এই দুর্ঘটনায় এ নিয়ে সাত শিশু নিহত এবং ২১ জন আহত হয়েছেন।

নিহতরা হলো- নিহাদ (৮), রমজান (৮), ব্যবসায়ী নূর আলমের মেয়ে নূপুর (৭), শাহজাহানের ছেলে শাহীন (৯), রিকশাচালক আবু তাহেরের মেয়ে ফারজানা (৬), মিলনের মেয়ে রিয়া (১০) এবং রিকশাচালক নূর আলমের ছেলে রুবেল (১০)।

তারা সবাই কামরুল মাতবরের বস্তির বাসিন্দা।

রূপনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, “বুধবার (৩০ অক্টোবর) বিকাল ৩টা ৪০ মিনিটের দিকে এক বিক্রেতা বেলুনে গ্যাস ভরার সময় বিস্ফোরণে ঘটনাস্থলেই পাঁচ শিশু নিহত হয়।”

মিরপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আনোয়ার হোসেন বলেন, দ্রুত ফায়ার সার্ভিসে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে চারজনের লাশ পড়ে থাকতে দেখেন।

আরেকজনের লাশ কাছের একটি বস্তি থেকে উদ্ধার করা হয়, বলেন তিনি।

রূপনগর থানার এসআই জানান, জাতীয় অর্থপেডিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিয়ার মৃত্যু হয়।

বাচ্চারা এখন শুধু ছবির পাতায় স্থির চোখে তাকিয়ে থাকে/ ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড/ সালাহউদ্দিন আহমেদ

আহতদের মধ্যে ১৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এবং বাকিদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

ঢামেকে নেয়া আহতরা হলো- মিম (৮), সিয়াম (১১), মুস্তাকিম (৮), আজুফা (৭), তানিয়া (৭), জমিলা (৮), সোহেল (২৫), জুয়েল (২৯), জান্নাত (২৫), নেহা (৮), অর্ণব (১০), জনি (৯), মুর্সালিনা (১০) এবং রাকিব (৫)।

ঢামেকের জরুরি ওয়ার্ডের আবাসিক চিকিৎসক ডা. আলাউদ্দিন জানান, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশংকাজনক।

জোবায়ের (৮), সাদেকুর (১০), নাহিদ (৭), জামিল (১৪), মরিয়ম (৯) এবং ৩০ বছর বয়সী অজ্ঞাত একজনকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

ঘটনার সময় ওই এলাকায় উপস্থিত থাকা গাড়ি চালক মো. মোস্তফা জানান, বিকট বিস্ফোরণের শব্দ শুনে তিনি বস্তিতে ছুটে যান। সেখানে লোকজনকে কান্না করতে দেখেন।

“যখন আমি ঘটনাস্থলে পৌঁছলাম তখন দেখলাম চারটি শিশুর দেহ মারাত্মক আহত অবস্থায় নিথর হয়ে পড়ে আছে”, বলেন তিনি।

তিনি বলেন, ‘বেলুন বিক্রেতারা ওই অঞ্চলের বাচ্চাদের কাছে পরিত্যক্ত ধাতুর বিনিময়ে বেলুন বিক্রি করতেন এবং গ্যাস সিলিন্ডারের সাহায্যে সেগুলো ফোলাতেন।’

মোস্তফা বলেন, সিলিন্ডারের আশপাশে থাকা ২০-২৫ জন বিস্ফোরণের কারণে আঘাতপ্রাপ্ত হন।

 

Related Topics

টপ নিউজ

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আজ সোমবার (১৮ মে) ঢাকা সফরতর কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি: টিবিএস
    চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসী কল্যাণমন্ত্রী
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা
  • জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (বামে) এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
    মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি
  • ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান এবং সি-১৭ গ্লোবমাস্টার বিমান। ফাইল ছবি: সংগৃহীত
    গোলাবারুদ নিয়ে ইসরায়েলে নামল কয়েক ডজন মার্কিন বিমান, ইরানে ফের হামলার প্রস্তুতি
  • ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচির কাছে উত্তর আরব সাগরে পাকিস্তান নৌবাহিনীর বহুজাতিক মহড়া ‘আমান-২৩’-এর সমুদ্র পর্বে উড়ে যাচ্ছে পাকিস্তান বিমান বাহিনীর জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের মধ্যে সৌদিতে যুদ্ধবিমান স্কোয়াড্রন ও ৮ হাজার সেনা মোতায়েন পাকিস্তানের
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাজেটে স্বস্তি থাকতে পারে হৃদরোগ ও কিডনি রোগীদের জন্য

Related News

  • সীতাকুণ্ডে স্ক্র্যাপের দোকানে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১
  • চট্টগ্রামের হালিশহরে রান্নাঘরে গ্যাস বিস্ফোরণ: শিশুসহ দগ্ধ ৮
  • আগারগাঁওয়ে গ‍্যাস বিস্ফোরণ: এক পরিবারের ৬ জন দগ্ধ
  • ব্রাহ্মণবাড়িয়ায় শতাধিক এলপিজি সিলিন্ডার বিস্ফোরণের কারণ অসতর্ক পরিবহন: বিস্ফোরক পরিদপ্তর
  • ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সিলিন্ডারবোঝাই ট্রাক উল্টে বিস্ফোরণ, আগুনে পুড়ল দোকান

Most Read

1
আজ সোমবার (১৮ মে) ঢাকা সফরতর কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি: টিবিএস
বাংলাদেশ

চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসী কল্যাণমন্ত্রী

2
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা

3
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (বামে) এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি

4
ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান এবং সি-১৭ গ্লোবমাস্টার বিমান। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

গোলাবারুদ নিয়ে ইসরায়েলে নামল কয়েক ডজন মার্কিন বিমান, ইরানে ফের হামলার প্রস্তুতি

5
২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচির কাছে উত্তর আরব সাগরে পাকিস্তান নৌবাহিনীর বহুজাতিক মহড়া ‘আমান-২৩’-এর সমুদ্র পর্বে উড়ে যাচ্ছে পাকিস্তান বিমান বাহিনীর জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের মধ্যে সৌদিতে যুদ্ধবিমান স্কোয়াড্রন ও ৮ হাজার সেনা মোতায়েন পাকিস্তানের

6
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাজেটে স্বস্তি থাকতে পারে হৃদরোগ ও কিডনি রোগীদের জন্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net