Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 16, 2026
টিকা নিতে গ্রামের মানুষকে উদ্বুদ্ধ করুন: প্রধানমন্ত্রী

বাংলাদেশ

ইউএনবি
11 February, 2021, 02:05 pm
Last modified: 11 February, 2021, 02:09 pm

Related News

  • প্রতি ভোটকেন্দ্রে থাকবে ১৩ জন আনসার, শৃঙ্খলাবিরোধী কাজ করলে ব্যবস্থা: আনসার মহাপরিচালক
  • নির্বাচনের আগে আনসার সদস্যদের জন্য বাড়তি ৪৪৬ কোটি টাকা বরাদ্দ চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়
  • আনসারদের হামলায় ৬ সেনাসদস্য আহত
  • কোটা সহিংসতার ক্ষয়ক্ষতি দেখতে সেতু ভবন, আহতদের দেখতে নিটোর পরিদর্শন প্রধানমন্ত্রীর
  • দেখুন: '৪০০ কোটি টাকার পিয়ন' কেতলি জাহাঙ্গীরের নজরকাড়া দুই বাড়ি

টিকা নিতে গ্রামের মানুষকে উদ্বুদ্ধ করুন: প্রধানমন্ত্রী

‘মানুষ যাতে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলার পাশপাশি সময় মতো টিকা নিতে পারে সেই ব্যবস্থা আমরা করেছি। এ ব্যাপারে আমরা আপনাদের (আনসার ও ভিডিপি) সহযোগিতা চাই।’
ইউএনবি
11 February, 2021, 02:05 pm
Last modified: 11 February, 2021, 02:09 pm
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিকৃতি: টিবিএস

মহামারি দূর করতে টিকা নেওয়ার জন্য গ্রামের মানুষকে উদ্বুদ্ধ করতে বৃহস্পতিবার বাংলাদেশ আনসার ও ভিডিপি সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 
 
আনসার ও ভিডিপির ৪১তম জাতীয় সমাবেশে দেওয়া ভাষণে তিনি বলেন, 'বৈশ্বিক করোনাভাইরাস মহামারি থেকে বাংলাদেশের সব মানুষ যাতে সুরক্ষিত থাকে সেজন্য আমি আপনাদের (আনসার ও ভিডিপি সদস্য) টিকা নিতে গ্রামের মানুষকে উদ্বুদ্ধ করতে বলব।'

গাজীপুরের শফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হন।

দেশে কোভিড-১৯ টিকাদান কর্মসূচি ইতোমধ্যে শুরু হয়েছে উল্লেখ করে শেখ হাসিনা যথাসময়ে টিকা নিতে প্রত্যেককে উদ্বুদ্ধ করতে আনসার ও ভিডিপির প্রত্যেক সদস্যের প্রতি আহ্বান জানান। 'এমনকি অনেক মানুষ ইনজেনশন নিতে (সুঁই ফোটাতে) ভয় পায়,' বলেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, 'মানুষ যাতে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলার পাশপাশি সময় মতো টিকা নিতে পারে সেই ব্যবস্থা আমরা করেছি। এ ব্যাপারে আমরা আপনাদের (আনসার ও ভিডিপি) সহযোগিতা চাই।'

কোভিড-১৯ টিকা পাওয়ার জন্য মানুষজন তাদের কাছের ডিজিটাল সেন্টারে গিয়ে নিবন্ধন করতে পারবে জানিয়ে শেখ হাসিনা টিকা নেওয়ার জন্য সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে আনসার ও ভিডিপি সদস্যদের মনোজ্ঞ কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতি হিসেবে আনসার ও ভিডিপির ১৪০ সদস্যের মাঝে আট ধরনের বিশেষ পদক বিতরণ করেন।

পদকগুলো হলো- বাংলাদেশ আনসার পদক, প্রেসিডেন্ট আনসার পদক, বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা দল পদক, প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল পদক, বাংলাদেশ আনসার (সেবা) পদক, প্রেসিডেন্ট আনসার (সেবা) পদক, বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা দল (সেবা) পদক ও প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল (সেবা) পদক।

জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন এবং বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম অন্যান্যের মাঝে অনুষ্ঠানে বক্তব্য দেন।

Related Topics

টপ নিউজ

আনসার ও ভিডিপি / প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
    ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকার প্রায় সাড়ে ৬ হাজার ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
    দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
  • ছবি: টিবিএস
    কার্বন ক্রেডিট বিক্রি করে বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া সম্ভব: ড. সাইমুম পারভেজ
  • ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি
  • ফাইল ছবি: পিএমও
    ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

Related News

  • প্রতি ভোটকেন্দ্রে থাকবে ১৩ জন আনসার, শৃঙ্খলাবিরোধী কাজ করলে ব্যবস্থা: আনসার মহাপরিচালক
  • নির্বাচনের আগে আনসার সদস্যদের জন্য বাড়তি ৪৪৬ কোটি টাকা বরাদ্দ চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়
  • আনসারদের হামলায় ৬ সেনাসদস্য আহত
  • কোটা সহিংসতার ক্ষয়ক্ষতি দেখতে সেতু ভবন, আহতদের দেখতে নিটোর পরিদর্শন প্রধানমন্ত্রীর
  • দেখুন: '৪০০ কোটি টাকার পিয়ন' কেতলি জাহাঙ্গীরের নজরকাড়া দুই বাড়ি

Most Read

1
উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকার প্রায় সাড়ে ৬ হাজার ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

3
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
বাংলাদেশ

দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

কার্বন ক্রেডিট বিক্রি করে বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া সম্ভব: ড. সাইমুম পারভেজ

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি

6
ফাইল ছবি: পিএমও
বাংলাদেশ

৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net