Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 02, 2026
শান্তিতে নোবেলজয়ী কে এই মারিয়া কোরিনা মাচাদো

আন্তর্জাতিক

দ্য নিউ ইয়র্ক টাইমস
10 October, 2025, 07:10 pm
Last modified: 10 October, 2025, 07:20 pm

Related News

  • চাইলে ইরানে ‘থেকে যেতে পারি’, ভেনেজুয়েলার মতো ওদের তেলও ‘রেখে দিতে পারি’: ট্রাম্প
  • ভেনেজুয়েলার তেল সম্পদের বড় অংশের নিয়ন্ত্রণ এখন যুক্তরাষ্ট্রের হাতে: ট্রাম্প
  • ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল মজুতের নিয়ন্ত্রণ নিতে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের
  • পৃথিবীতে কি এখন আগের চেয়ে বেশি ভূমিকম্প অনুভূত হচ্ছে, যা বলছে সাম্প্রতিক উপাত্ত
  • ভেনেজুয়েলায় ভূমিকম্পের আট দিন পর ধ্বংসস্তূপ থেকে একজনকে জীবিত উদ্ধার

শান্তিতে নোবেলজয়ী কে এই মারিয়া কোরিনা মাচাদো

২০১০ সালে মাচাদো জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন এবং সর্বাধিক ভোট পেয়ে রেকর্ড গড়েন। তিনি বর্তমানে বিরোধী দল ‘ভেনতে ভেনিজুয়েলা’র নেতৃত্ব দিচ্ছেন।
দ্য নিউ ইয়র্ক টাইমস
10 October, 2025, 07:10 pm
Last modified: 10 October, 2025, 07:20 pm
মারিয়া কোরিনা মাচাদো। ছবি: রয়টার্স

ভেনিজুয়েলার বিরোধী রাজনৈতিক নেতা মারিয়া করিনা মাচাদো ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন। দেশটিতে গণতন্ত্র পুনরুদ্ধার ও স্বৈরশাসনের বিরুদ্ধে নিরলস সংগ্রামের স্বীকৃতিস্বরূপ তাকে এই পুরস্কারে ভূষিত করেছে নরওয়ের নোবেল কমিটি।

কমিটি এক বিবৃতিতে জানায়, ভেনিজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় মাচাদোর নিরবচ্ছিন্ন প্রচেষ্টা এবং একনায়কতন্ত্র থেকে ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ গণতান্ত্রিক রূপান্তর নিশ্চিত করার সংগ্রামের জন্য তাকে এই পুরস্কার প্রদান করা হয়েছে।

৫৮ বছর বয়সী মাচাদো বর্তমানে আত্মগোপনে আছেন। ২০২৪ সালের নির্বাচনে তার সমর্থিত প্রার্থী অ্যাডমান্ডো গঞ্জালেস উরুতিয়া প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর কাছে পরাজিত হন। নির্বাচনটি ব্যাপকভাবে 'কারচুপিপূর্ণ' বলে আন্তর্জাতিক মহলে সমালোচিত হয়েছিল।

মাচাদো ভেনিজুয়েলার প্রভাবশালী একটি ইস্পাত শিল্প পরিবারের জ্যেষ্ঠ কন্যা। তিনি কারাকাসের একটি নামকরা ক্যাথলিক বালিকা স্কুল এবং যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের ওয়েলেসলি বোর্ডিং স্কুলে পড়াশোনা করেন। প্রকৌশল ও অর্থনীতিতে ডিগ্রি অর্জনের পর পারিবারিক কোম্পানি সিভেনসায় (Sivensa) কাজ করেন তিনি।

১৯৯২ সালে তিনি আতেনেয়া ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। এটি কারাকাসের দরিদ্র শিশুদের সহায়তা প্রদান করে। এক দশক পর তিনি রাজনীতিতে সক্রিয় হন এবং গড়ে তোলেন 'সুমাতে' (Súmate) নামের একটি ভোটাধিকার সংগঠন। এটি প্রয়াত প্রেসিডেন্ট হুগো শাভেজের বিরুদ্ধে গণভোট আয়োজনের একটি উদ্যোগ নিলেও তা ব্যর্থ হয়েছিল।

মারিয়া কোরিনা মাচাদো। ছবি: রয়টার্স

২০১০ সালে মাচাদো জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন এবং সর্বাধিক ভোট পেয়ে রেকর্ড গড়েন। তিনি বর্তমানে বিরোধী দল 'ভেনতে ভেনিজুয়েলা'র নেতৃত্ব দিচ্ছেন। ২০২৩ সালে তিনি ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেন।

তবে জাতীয় সংসদ সদস্য থাকার সময় আর্থিক অনিয়মের অভিযোগে তাকে প্রার্থীতা থেকে বাদ দেয় সরকার। পরবর্তীতে তিনি অ্যাডমান্ডো গঞ্জালেস উরুতিয়াকে সমর্থন জানান। উরুতিয়া ২০১৩ সাল থেকে ক্ষমতাসীন মাদুরোর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনের ফলাফল নিয়ে বিরোধীরা দাবি করে, প্রকৃতপক্ষে গঞ্জালেসই জয়ী হয়েছেন এবং তারা এ–সংক্রান্ত প্রমাণ সংগ্রহ করেছে।

নোবেল কমিটির চেয়ারম্যান ইয়র্গেন ওয়াটনে ফ্রিডনেস পুরস্কার ঘোষণার পর সাংবাদিকদের বলেন, 'প্রতিবছর আমরা বিজয়ীর নিরাপত্তাজনিত বিষয়গুলো বিবেচনায় রাখি, বিশেষ করে যখন তিনি জীবন–সংকটের কারণে আত্মগোপনে থাকেন।'

তিনি আরও বলেন, 'আমরা বিশ্বাস করি, এই পুরস্কার মাচাদোর সংগ্রামকে আরও শক্তিশালী করবে।'

ফ্রিডনেস আশা প্রকাশ করেন, নিরাপত্তা পরিস্থিতি অনুকূলে থাকলে মাচাদো ডিসেম্বর মাসে নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত হতে পারবেন।
 
Related Topics

টপ নিউজ

শান্তিতে নোবেল / নোবেল পুরস্কার ২০২৫ / মারিয়া কোরিনা মাচাদো / ভেনেজুয়েলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ছবি: টেনেসি ডিপার্টমেন্ট অব কারেকশন
    টেনেসিতে নারীর মৃত্যুদণ্ড: দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও জীবিত ক্রিস্টা পাইক, নেয়া হলো হাসপাতালে
  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: টিবিএস
    অমুককে বোর্ড সদস্য-চেয়ারম্যান করতে হবে—এরকম অনেক চাপ আছে, তবে আমরা রাজনৈতিক নিয়োগ দেব না: অর্থমন্ত্রী
  • ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
    ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

Related News

  • চাইলে ইরানে ‘থেকে যেতে পারি’, ভেনেজুয়েলার মতো ওদের তেলও ‘রেখে দিতে পারি’: ট্রাম্প
  • ভেনেজুয়েলার তেল সম্পদের বড় অংশের নিয়ন্ত্রণ এখন যুক্তরাষ্ট্রের হাতে: ট্রাম্প
  • ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল মজুতের নিয়ন্ত্রণ নিতে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের
  • পৃথিবীতে কি এখন আগের চেয়ে বেশি ভূমিকম্প অনুভূত হচ্ছে, যা বলছে সাম্প্রতিক উপাত্ত
  • ভেনেজুয়েলায় ভূমিকম্পের আট দিন পর ধ্বংসস্তূপ থেকে একজনকে জীবিত উদ্ধার

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

2
ছবি: টেনেসি ডিপার্টমেন্ট অব কারেকশন
আন্তর্জাতিক

টেনেসিতে নারীর মৃত্যুদণ্ড: দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও জীবিত ক্রিস্টা পাইক, নেয়া হলো হাসপাতালে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

4
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

অমুককে বোর্ড সদস্য-চেয়ারম্যান করতে হবে—এরকম অনেক চাপ আছে, তবে আমরা রাজনৈতিক নিয়োগ দেব না: অর্থমন্ত্রী

5
ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
আন্তর্জাতিক

ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net