Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 31, 2026
জজ কোর্ট প্রাঙ্গণে বিচারকের গাড়ির যন্ত্রাংশ চুরির সময় যুবক আটক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 October, 2025, 01:00 pm
Last modified: 09 October, 2025, 01:29 pm

Related News

  • সোহরাওয়ার্দী হাসপাতালে আনসার সদস্যের ওপর হামলার অভিযোগ, আটক ২
  • ভুয়া আইন ডিগ্রি নিয়ে যেভাবে হাইকোর্টে ৫ বছর চাকরি করেছেন পাকিস্তানি বিচারক
  • বরিশালে বিচারককে এজলাস ত্যাগ করতে বাধ্য করলেন আইনজীবীরা
  • ভোটের মাঠ সামলাতে প্রধান বিচারপতির কাছে ৩০০ বিচারক চাইলেন সিইসি
  • একসঙ্গে ৮২৬ বিচারককে বদলি-পদোন্নতি

জজ কোর্ট প্রাঙ্গণে বিচারকের গাড়ির যন্ত্রাংশ চুরির সময় যুবক আটক

টিবিএস রিপোর্ট
09 October, 2025, 01:00 pm
Last modified: 09 October, 2025, 01:29 pm
ছবি: টিবিএস

ঢাকার জজ কোর্ট প্রাঙ্গণে মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের এক বিচারকের ব্যক্তিগত গাড়ির যন্ত্রাংশ [পার্টস] চুরির সময় মো. রোহান (১৯) নামের এক যুবককে হাতেনাতে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে মহানগর দায়রা জজ আদালতের বিচারকদের জন্য নির্ধারিত পার্কিং এলাকা থেকে তাকে আটক করেন চালক মো. নাসির উদ্দিন। পরবর্তীতে তাকে কোতোয়ালি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। 

ঘটনার প্রত্যক্ষদর্শী মহানগর দায়রা আদালতের চালক কাজী সামছুল আলম বাহার জানান, 'সকাল ৯টা ৫০ মিনিটের দিকে বিচারকদের গাড়ি পার্কিংয়ের স্থানে ওই যুবককে ঘোরাঘুরি করতে দেখা যায়। তিনি বলেন, 'এরপর ওই গাড়ি কাছে।  দাঁড়িয়ে মোবাইলে কথা বলার ভান করে। কিছুক্ষণ পরে তাকে দেখা যায় গাড়ির পার্টস খুলে নিচ্ছে। এরপর ওইখান থেকে চলে যেতে চাইলে তাকে হাতেনাতে আটক করা হয়। ওই যুবকের পকেট থেকে চুরির মালামাল উদ্ধার করা হয়। এরপর আমরা কোর্ট পুলিশের কাছে সোপর্দ করি।' 

বিচারকদের গাড়ি পার্কিংয়ের স্থান থেকে আগেও একাধিকবার যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। বিশেষ জজ আদালত-৪ এর চালক মো. ওমর ফারুক বলেন, 'এর আগেই বিচারকদের পার্কিং স্থান থেকে একাধিকবার বিভিন্ন পার্টস চুরি হয়েছে। গাড়ির পার্টস চুরি হলে আমাদেরকেও অনেক কথা শুনতে হয়। কয়েকবার চেষ্টা করেও তাদের ধরতে পারিনি। আজকে হাতেনাতে তাকে আটক করা হয়েছে।'

তিনি আরও বলেন, 'চোর এই গাড়ির পার্টসগুলো বিক্রয় করে মাত্র ২০০-৩০০ টাকায়। অথচ আমাদের এই পার্টসগুলো কিনতে হয় ৫-৬ হাজার টাকায়।'

এ বিষয়ে মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার ইনচার্জ রিপন মিয়া বলেন, 'সকালে বিচারকের গাড়ির পার্টস চুরির ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে। কোতোয়ালি থানার পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে তাকে নিয়ে যায়।'

কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক জানান, বিচারকের গাড়ির যন্ত্রাংশ চুরির ঘটনায় অভিযুক্ত যুবককে তাদের হেফাজতে নেওয়া হয়েছে। তিনি বলেন, 'বিচারকের গাড়ির পার্টস চুরির ঘটনায় ইতিমধ্যে আমরা ওই যুবককে হাতে পেয়েছি। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে হাজির করা হবে।'

Related Topics

টপ নিউজ

বিচারক / চোর / জজ কোর্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
    ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
  • বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
    বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

Related News

  • সোহরাওয়ার্দী হাসপাতালে আনসার সদস্যের ওপর হামলার অভিযোগ, আটক ২
  • ভুয়া আইন ডিগ্রি নিয়ে যেভাবে হাইকোর্টে ৫ বছর চাকরি করেছেন পাকিস্তানি বিচারক
  • বরিশালে বিচারককে এজলাস ত্যাগ করতে বাধ্য করলেন আইনজীবীরা
  • ভোটের মাঠ সামলাতে প্রধান বিচারপতির কাছে ৩০০ বিচারক চাইলেন সিইসি
  • একসঙ্গে ৮২৬ বিচারককে বদলি-পদোন্নতি

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

2
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

6
বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
অর্থনীতি

বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net