Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 15, 2026
বিশ্বের প্রথম বিলিয়নিয়ার ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো

খেলা

রয়টার্স
08 October, 2025, 09:50 pm
Last modified: 08 October, 2025, 10:11 pm

Related News

  • এক সপ্তাহের ব্যবধানে রেমিট্যান্সের ডলারের দর কমেছে  ১ টাকা 
  • মার্কিন প্রতিষ্ঠান গানভরের কাছ থেকে ১৩ বছরে ১১৭ কার্গো এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন
  • দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করলেন ক্রিস্টিয়ানো রোনালদো
  • ফুরিয়ে যাওয়া ক্ষেপণাস্ত্রের মজুত পূরণের প্রতিযোগিতায় হারছে আমেরিকা!
  • চলতি বিশ্বকাপের সবচেয়ে বড় ১০ বিতর্ক

বিশ্বের প্রথম বিলিয়নিয়ার ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো

৪০ বছর বয়সী রোনালদোর আর্থিক উত্থানের পেছনে রয়েছে সৌদি ক্লাব আল-নাসরের সঙ্গে জুনে স্বাক্ষরিত একটি চুক্তি। এই চুক্তির মূল্য ৪০০ মিলিয়ন ডলারেরও বেশি।
রয়টার্স
08 October, 2025, 09:50 pm
Last modified: 08 October, 2025, 10:11 pm
ছবি: রয়টার্স

বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে বিলিয়নিয়ারের তালিকায় নাম লিখিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তার মোট সম্পদের পরিমাণ প্রায় ১.৪ বিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় ১৭ হাজার ৫৪ কোটি টাকার বেশি)। ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্সের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

৪০ বছর বয়সী রোনালদোর আর্থিক উত্থানের পেছনে রয়েছে সৌদি ক্লাব আল-নাসরের সঙ্গে জুনে স্বাক্ষরিত একটি চুক্তি। এই চুক্তির মূল্য ৪০০ মিলিয়ন ডলারেরও বেশি।

ব্লুমবার্গের তথ্যমতে, ২০০২ থেকে ২০২৩ সাল পর্যন্ত রোনালদো কেবল বেতন হিসেবেই ৫৫০ মিলিয়ন ডলারের বেশি আয় করেছেন। নাইকির সঙ্গে ১০ বছরের চুক্তি থেকে প্রতি বছর প্রায় ১৮ মিলিয়ন ডলার পেতেন তিনি। এছাড়া আর্মানি, ক্যাস্ট্রলসহ শীর্ষ ব্র্যান্ডগুলোর সঙ্গে করা চুক্তি থেকে ১৭৫ মিলিয়ন ডলারেরও বেশি আয় করেছেন পর্তুগালের এই স্ট্রাইকার।

২০২৩ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে সৌদি ক্লাব আল-নাসরে যোগ দেন রোনালদো। এর মধ্যে দিয়ে ফুটবল ইতিহাসে সর্বোচ্চ বেতন পাওয়া খেলোয়াড় হন তিনি। তার বার্ষিক আয় ১৭৭ মিলিয়ন পাউন্ড (প্রায় ২৩৭.৫২ মিলিয়ন ডলার), সঙ্গে রয়েছে বোনাস এবং ক্লাবটির ১৫ শতাংশ শেয়ার।

এদিকে আর্জেন্টিনা ও ইন্টার মায়ামির তারকা লিওনেল মেসির করপূর্ব বেতন খাতে আয় ৬০০ মিলিয়ন ডলারেরও বেশি। 

রোনালদোর বিলিয়নিয়ার মর্যাদা তাকে বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডান, ম্যাজিক জনসন, লেব্রন জেমস, গলফার টাইগার উডস এবং টেনিস খেলোয়াড় রজার ফেদেরারের মতো ক্রীড়াবিদদের দলে জায়গা করে দিয়েছে। 

পর্তুগিত এই তারকা জানিয়েছেন, তিনি এখনই অবসরের কোনো পরিকল্পনা করছেন না।

তিনি বলেন, 'আমি এখনো ফুটবলের প্রতি একই রকম ভালোবাসা অনুভব করি। আমার পরিবার বলে, এখন অবসর নেওয়ার সময় এসেছে। তারা জিজ্ঞেস করে, 'তুমি ইতিমধ্যে ৯০০-এর বেশি গোল করেছ, ১০০০ করতে চাও কেন?' কিন্তু আমি সেভাবে ভাবি না। আমি এখনও ভালো পারফর্ম করছি, ক্লাব ও জাতীয় দল—দুটোকেই সাহায্য করছি। তাহলে কেন থামব? আমি জানি, খেলার বছর বেশি বাকি নেই, কিন্তু যতদিন আছি, প্রতিটি মুহূর্ত উপভোগ করতে চাই।' 

Related Topics

টপ নিউজ

ক্রিস্টিয়ানো রোনালদো / বিলিয়নিয়ার / ডলার / ফুটবলার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
    আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
  • ছবি: সংগৃহীত
    ৭ এএসপি ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা
  • কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
    কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
  • নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
    আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে
  • ছবি: এএফপি ও এপি
    কেউ তিন, কেউ চার—বিশ্বনেতারা দিনে কয় ঘণ্টা ঘুমান?

Related News

  • এক সপ্তাহের ব্যবধানে রেমিট্যান্সের ডলারের দর কমেছে  ১ টাকা 
  • মার্কিন প্রতিষ্ঠান গানভরের কাছ থেকে ১৩ বছরে ১১৭ কার্গো এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন
  • দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করলেন ক্রিস্টিয়ানো রোনালদো
  • ফুরিয়ে যাওয়া ক্ষেপণাস্ত্রের মজুত পূরণের প্রতিযোগিতায় হারছে আমেরিকা!
  • চলতি বিশ্বকাপের সবচেয়ে বড় ১০ বিতর্ক

Most Read

1
আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
বাংলাদেশ

আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৭ এএসপি ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা

4
কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
বাংলাদেশ

কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ

5
নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
ফিচার

আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে

6
ছবি: এএফপি ও এপি
আন্তর্জাতিক

কেউ তিন, কেউ চার—বিশ্বনেতারা দিনে কয় ঘণ্টা ঘুমান?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net