Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 22, 2026
হয় সিলেট-১ নতুবা সিটি মেয়র দিতে হবে : বিএনপি চেয়ারম্যানকে আরিফ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 October, 2025, 05:15 pm
Last modified: 08 October, 2025, 05:27 pm

Related News

  • পল্লবীতে নিহত শিশু রামিসার বাসায় প্রধানমন্ত্রী 
  • পল্লবীতে রামিসার পরিবারের সঙ্গে আজ রাতে দেখা করবেন প্রধানমন্ত্রী
  • ধুলোজমা স্মৃতির পাতায় পিতার স্পর্শ: আবেগাপ্লুত প্রধানমন্ত্রী
  • কৃষি-প্রকৃতি রক্ষায় পদ্মা ও তিস্তা ব্যারেজ নির্মাণে হাত দেবে সরকার: প্রধানমন্ত্রী
  • আজ গাজীপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

হয় সিলেট-১ নতুবা সিটি মেয়র দিতে হবে : বিএনপি চেয়ারম্যানকে আরিফ

সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক দলীয় চেয়ারম্যান বলতে বেগম খালেদা জিয়া না তারেক রহমান- ঠিক কাকে উদ্দেশ্য করে বলেছেন তা পরিষ্কার করেননি। তবে তিনি সম্প্রতি লন্ডন গিয়ে তারেক রহমানের সঙ্গে দেখা করে এসেছেন। 
টিবিএস রিপোর্ট
08 October, 2025, 05:15 pm
Last modified: 08 October, 2025, 05:27 pm
ছবি: টিবিএস

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, আমার দলের চেয়ারম্যানের কাছে বলে দিয়েছি, নির্বাচন করলে যদি আমাকে সংসদ সদস্য দেন, তাহলে সিলেট-১ দিতে হবে। আর যদি সংসদ সদস্য না দেন, তাহলে আমাকে ডিক্লেয়ার করতে হবে এই এলাকায় আমাকে মেয়রের.... আমি এটা বলছি। না হলে আমাকে বলতে হবে, আপনাকে দিয়ে হবে না, আমি আসসালামু আলাইকুম। মধ্যখানে কোনো কিছু থাকবে না।

মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় সিলেট নগরীর মেজরটিলা এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা সংবলিত লিফলেট বিতরণ কর্মসূচির পর আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

আরিফুল হক দলীয় চেয়ারম্যান বলতে বেগম খালেদা জিয়া না তারেক রহমান- ঠিক কাকে উদ্দেশ্য করে বলেছেন তা পরিষ্কার করেননি। তবে তিনি সম্প্রতি লন্ডন গিয়ে তারেক রহমানের সঙ্গে দেখা করে এসেছেন। 

সমাবেশে তিনি আরও বলেন, 'আমাকে নিয়ে অনেক ষড়যন্ত্র, অনেক চক্রান্ত বিভিন্নভাবে চলে, চলুক। নিয়ত সাফ করে কাজ করলে আল্লাহ তাআলা সাহায্য করবেন ইনশাআল্লাহ৷'

বিএনপি সম্পর্কে ষড়যন্ত্র চলছে দাবি করে আরিফুল হক চৌধুরী বলেন, 'আপনাদের একটা কথা বলে রাখি, বিএনপি যাতে সংসদে যেতে না পারে, সরকার গঠন করতে না পারে, তার জন্য একটা বিশেষ দল, বিশেষ মহল, নতুন নতুন ফর্মুলা দিয়ে মাঠে-ময়দানে কাজ করছে। আগে আওয়ামী লীগ ঘুম থেকে উঠে বলত বিএনপি ওতা করে, বিএনপি হতা করে, বিএনপি বিএনপি বিএনপি জপতে জপতে তালু জিহ্বা এক করে ফেলত। আর এখন একদল আছে, নাম নেয় না, শুধু একটি বিশেষ দল, একটি বিশেষ দল বলে।'

সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ওই রাজনৈতিক প্রতিপক্ষকে হুঁশিয়ারি দিয়ে বলেন, 'আমরার নাম মুখে আনবা না, নাইলে আমরাও হুঁশিয়ার, শেষে আমরাও সবতা কওয়া শুরু করি দিমু। কেউ এত ফেরেশতা না, ধোয়া তুলসীপাতা না। কে চান্দা নেয়, ইতা জনগণে সবতা জানইন। আমার ডানে-বাঁয়েও যদি দেখউন, এরা জমি দখল করে, চাঁদাবাজি করে। তাহলে আমারে জানাইন, আপনারা জনগণের চোখ কান খোলা রাখবা। কোনো সন্ত্রাসী, কোনো চাঁদাবাজি, কোনো দখলদার- এদের থেকে দূরে থাকার চেষ্টা করবা। যেইন তাইন এরারে নিয়া চলবা, তারারেও আসসালামু আলাইকুম কই দিবা।' 

সমাবেশে সিলেট-ঢাকা মহাসড়ক ও রেল যোগাযোগের দুরবস্থায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, 'আজকে দেখুক্কা সিলেট থাকি ঢাকা যাইতে কত সময় লাগে। সাইফুর রহমানে (সাবেক অর্থমন্ত্রী) করি দিছলা। তিন ঘণ্টা, চার ঘণ্টায় সিলেট থাকি ঢাকা আইছি। ১৭ বছরে এমন উন্নয়ন হইছে, উন্নয়নের মহাসড়কে এখন ঢাকা থাকি সিলেট আইতে ১২ ঘণ্টা লাগে, ১৫ ঘণ্টাও লাগে। এই অবস্থা চলতে দেওয়া যায় না।' 

আরিফুল হক দ্রুত যোগাযোগব্যবস্থার সংস্কারকাজ শুরু না হলে সিলেটবাসীকে নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন। 

তিনি আরও বলেন, 'চিটাগাং সুন্দর করবা, উত্তরবঙ্গে ব্রিজ অইব আর সিলেটরে যা খুশি করবা, ইতা আর হতে দেওয়া যায় না। সিলেটের কথা আইলেই অর্থনৈতিক অবস্থা খারাপ, সিলেটের কথা আইলেই সরকারের কাছে টেকা নাই। তো হাজার হাজার কোটি টাকা খরচ কইরা এই সব ব্রিজ, কালভার্ট অন্যান্য অঞ্চলে হয় কীভাবে? চিটাগাং স্বর্গ বানাউক্কা, আমার কোনো আপত্তি নাই; আরও অঞ্চলেও হোক, খুশি হইমু। কিন্তু আমরা সিলেটিরা বাদ যাব কেন?' 

ঢাকা-সিলেট মহাসড়কের দুরবস্থার প্রসঙ্গ টেনে আরিফুল হক বলেন, 'আজকে একটা অসুস্থ রোগী নিয়া যাওয়া যায় না, রোগী রাস্তায় মারা যাইতাছে। ট্রেনের অবস্থা সেইম (একই)। সারা বাংলাদেশে নতুন নতুন ট্রেন, কম্পার্টমেন্ট (বগি)। সিলেটে টাডা (বজ্রপাত) পড়ছে! রেল কর্তৃপক্ষ এবং যোগাযোগ মন্ত্রণালয়রে কই, রাস্তা পুনর্নির্মাণ হওয়ার আগ পর্যন্ত স্পেশাল দুইটা ট্রেন বরাদ্দ করা হোক ঢাকা-সিলেটে এবং নতুন কম্পার্টমেন্ট দেওয়া হোক। এখানে (সিলেট রেলস্টেশন) যারা আছে, তারা কম্পিউটারে আগে টিকিট নেয়গি, পরে বেশি দামে বেচত চায়। এনতান (তাদের) পেছনে আমরা জনগণ থাকমু, ইনশা আল্লাহ। তানতানরেও ধরমু। পাবলিক ডিমান্ড না মানলে আন্দোলন হইব এবার।' 

বিমান ভাড়া বৃদ্ধিরও তীব্র সমালোচনা করে তিনি বলেন, 'সড়ক, রেলপথের দুরবস্থার সুযোগ পাইয়া এখন বিমানে ৩ হাজার টাকার টিকিট ১২ হাজার টাকা করতাছে। এমন মোরগা পাইছে আমরার সিলেটি হকলরে, যা খুশি তা-ই করতাছে। বিমান কর্তৃপক্ষ যদি এইটার সমাধানে ব্যবস্থা না করে, তানতান বিরুদ্ধেও আমরা জনগণ ব্যবস্থা নিমু। আমরার রাস্তা দিতে হইব ঠিক করি, বিমানের ভাড়া কমাইতে হইব।'

সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা শুকুর আহমদ, যুগ্ম সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, মহানগর বিএনপির সহসভাপতি সাদিকুর রহমান, কৃষক দলের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান প্রমুখ।

Related Topics

টপ নিউজ

বিএনপি / সিলেট / সিলেট সিটি করপোরেশন / তারেক রহমান / খালেদা জিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০২৪ সালে তেহরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করছেন। ছবি: আরাশ খামোশি/পোলারিস, দ্য নিউ ইয়র্ক টাইমস
    যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল
  • ছবি: টিবিএস
    পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে
  • নিহত রামিসার পিতা। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    আমি বিচার চাই না, আপনাদের বিচার করার কোনো রেকর্ড নেই: পল্লবীতে হত্যার শিকার রামিসার বাবা
  • ছবি: টিবিএস
    হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ
  • নিহত সেনা কর্মকর্তা মো. তানজিম ছারোয়ার। ছবি: সংগৃহীত
    কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন
  • আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: বাসস
    জেপি মরগানসহ বড় বড় ফান্ড ম্যানেজাররা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী: অর্থমন্ত্রী

Related News

  • পল্লবীতে নিহত শিশু রামিসার বাসায় প্রধানমন্ত্রী 
  • পল্লবীতে রামিসার পরিবারের সঙ্গে আজ রাতে দেখা করবেন প্রধানমন্ত্রী
  • ধুলোজমা স্মৃতির পাতায় পিতার স্পর্শ: আবেগাপ্লুত প্রধানমন্ত্রী
  • কৃষি-প্রকৃতি রক্ষায় পদ্মা ও তিস্তা ব্যারেজ নির্মাণে হাত দেবে সরকার: প্রধানমন্ত্রী
  • আজ গাজীপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

Most Read

1
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০২৪ সালে তেহরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করছেন। ছবি: আরাশ খামোশি/পোলারিস, দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে

3
নিহত রামিসার পিতা। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

আমি বিচার চাই না, আপনাদের বিচার করার কোনো রেকর্ড নেই: পল্লবীতে হত্যার শিকার রামিসার বাবা

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ

5
নিহত সেনা কর্মকর্তা মো. তানজিম ছারোয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

6
আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

জেপি মরগানসহ বড় বড় ফান্ড ম্যানেজাররা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net