Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 06, 2026
একদিনেই মৃত্যু ঘটাতে পারে এমন ভাইরাস থেকে হাতিদের বাঁচাতে নতুন টিকা উদ্ভাবন

আন্তর্জাতিক

বিবিসি
04 October, 2025, 11:10 am
Last modified: 04 October, 2025, 11:13 am

Related News

  • রাশিয়ার ক্যান্সারের টিকা 'ব্যবহারের জন্য প্রস্তুত': রুশ স্বাস্থ্য কর্মকর্তা
  • বিশ্বের প্রথম ‘ইউনিভার্সাল’ ৬জি চিপ নিয়ে এল চীন, কয়েক সেকেন্ডে ডাউনলোড হবে ৫০ জিবির মুভি
  • চীনে প্রথমবারের মতো মানুষের শরীরে শূকরের ফুসফুস প্রতিস্থাপন
  • ৫০ হাজার বছর আগে ইন্দোনেশিয়ায় পৃথিবীর প্রথম চিত্রকর্মটি আঁকা হয়েছিল: নেচার জার্নাল
  • অতীতের টিকাদান কর্মসূচির শিক্ষা যেভাবে চলমান মহামারি প্রতিরোধে জয় আনতে পারে

একদিনেই মৃত্যু ঘটাতে পারে এমন ভাইরাস থেকে হাতিদের বাঁচাতে নতুন টিকা উদ্ভাবন

এলিফ্যান্ট এনডোথেলিওট্রপিক হার্পিসভাইরাস (ইইএইচভি) ভাইরাস সংক্রমণে আক্রান্ত শাবক হাতির মৃত্যুর হার ৮০ শতাংশের বেশি।
বিবিসি
04 October, 2025, 11:10 am
Last modified: 04 October, 2025, 11:13 am
চেস্টার চিড়িয়াখানাতে গত দশকে সাতটি শাবকের মৃত্যু হয়েছে এই ভাইরাসে। ছবি: বিবিসি

এশীয় হাতির শাবকদের জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে পরিচিত এক প্রাণঘাতী ভাইরাসের বিরুদ্ধে টিকা আবিষ্কারে যুগান্তকারী সাফল্য পেয়েছেন বিজ্ঞানীরা। আন্তর্জাতিক একটি গবেষক দলের তৈরি এই টিকাটি এলিফ্যান্ট এনডোথেলিওট্রপিক হার্পিসভাইরাস (ইইএইচভি) জনিত মারাত্মক রোগ প্রতিরোধে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে। এই ভাইরাস সংক্রমণে আক্রান্ত শাবক হাতির মৃত্যুর হার ৮০ শতাংশের বেশি।

যুক্তরাজ্যের সারি বিশ্ববিদ্যালয়, অ্যানিমেল অ্যান্ড প্ল্যান্ট হেলথ এজেন্সি (এপিএইচএ) এবং চেস্টার চিড়িয়াখানার বিজ্ঞানীরা যৌথভাবে এই টিকা তৈরি করেছেন। সম্প্রতি চেস্টার চিড়িয়াখানায় কয়েকটি প্রাপ্তবয়স্ক হাতির ওপর টিকাটির পরীক্ষামূলক প্রয়োগ করা হয়।

'নেচার কমিউনিকেশনস' জার্নালে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়, পরীক্ষায় টিকাটি নিরাপদ এবং ভাইরাস প্রতিরোধে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে সক্রিয় করতে কার্যকর বলে প্রমাণিত হয়েছে।

এই সাফল্যকে 'এশীয় হাতি রক্ষায় একটি যুগান্তকারী মুহূর্ত' বলে অভিহিত করে এপিএইচএ-এর অধ্যাপক ফালকো স্টেইনবাখ জানান, প্রথমবারের মতো হাতির শরীরে এমন একটি টিকা প্রয়োগ করা সম্ভব হলো যা ইইএইচভি ভাইরাসের বিরুদ্ধে প্রয়োজনীয় রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম।

যেভাবে কাজ করে এই টিকা

গবেষক দলটি কাউপক্স ভাইরাসের টিকার পরীক্ষিত কাঠামো ব্যবহার করে নতুন এই টিকাটি তৈরি করেছে। তারা এই কাঠামোর মধ্যে ইইএইচভি ভাইরাসের প্রোটিন যুক্ত করেছেন। 

এই প্রোটিনগুলো সরাসরি রোগ সৃষ্টি করে না, কিন্তু হাতির রোগ প্রতিরোধ ব্যবস্থা এগুলোকে বহিরাগত শত্রু হিসেবে শনাক্ত করে এবং তার বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে। পরীক্ষায় দেখা গেছে, টিকাটি 'টি-সেল' নামক বিশেষ ধরনের প্রতিরোধক কোষ তৈরিতে সহায়তা করে, যা ভাইরাস সংক্রমণে লড়াই করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কেন এত মারাত্মক এই ভাইরাস?

ইইএইচভি ভাইরাসে আক্রান্ত হলে হাতির শরীরে অভ্যন্তরীণ রক্তক্ষরণ শুরু হয় এবং মাত্র ২৪ ঘণ্টার মধ্যে মৃত্যু হতে পারে। চিড়িয়াখানা, অভয়ারণ্য এমনকি বন্য পরিবেশেও এই ভাইরাসের সংক্রমণে বহু হাতির বাচ্চার মৃত্যু হয়েছে। শুধু চেস্টার চিড়িয়াখানাতেই গত দশকে সাতটি শাবকের মৃত্যু হয়েছে এই ভাইরাসে।

অনেক প্রাপ্তবয়স্ক হাতির শরীরে এই ভাইরাস সুপ্ত অবস্থায় থাকলেও তাদের কোনো ক্ষতি হয় না। কিন্তু মায়ের দুধ ছেড়ে দেওয়ার পর শাবক হাতিদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং তখন তারা এই ভাইরাসে সহজেই আক্রান্ত হয়।

বিজ্ঞানীদের পরবর্তী লক্ষ্য হলো, সবচেয়ে ঝুঁকিতে থাকা অল্পবয়সী হাতির ওপর এই টিকা পরীক্ষা করা। বর্তমানে টিকাটির চারটি ডোজের প্রয়োজন হলেও ভবিষ্যতে কম ডোজে একই সুরক্ষা নিশ্চিত করা যায় কি না, তা নিয়ে কাজ করছেন গবেষকরা।

চেস্টার চিড়িয়াখানার প্রধান সংরক্ষণ বিজ্ঞানী ড. কেটি এডওয়ার্ডস বলেন, 'এই গবেষণা একটি মাইলফলক। এর অর্থ হলো, টিকাটি এখন আরও ব্যাপকভাবে ব্যবহারের জন্য প্রস্তুত।' তিনি আশা প্রকাশ করেন, এই টিকা শুধু চিড়িয়াখানায় থাকা হাতি নয়, বরং বিশ্বের বিভিন্ন দেশের বনাঞ্চলে থাকা বিপন্ন এশীয় হাতিদের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Related Topics

টপ নিউজ

হার্পিসভাইরাস / ইইএইচভি / নেচার জার্নাল / টিকা আবিষ্কার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    অ্যাগ্রো প্রজেক্টে বিনিয়োগের প্রলোভনে ৪০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ১
  • ইলাস্ট্রেশন: আশরাফুন নাহার অনন্যা/ টিবিএস ক্রিয়েটিভ
    বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    রাজনীতিতে আসতে চাপ দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে করেছিলেন মামলা, সেই থালাপতিরই নির্বাচনে বাজিমাত
  • ছবি: সংগৃহীত
    ডিএমপির রমনা বিভাগের ডিসি মাসুদকে চট্টগ্রামে বদলি  
  • ছবি: টিবিএস
    খুনের মামলায় মালিক গ্রেপ্তার, থানায় হাজির পোষা বানর ‘রাজা মিয়া’  
  • ছবি: সংগৃহীত
    পশ্চিমবঙ্গে ৯০ লাখ ভোটারের নাম বাদ পড়ার প্রভাব: সর্বোচ্চ ভোটার বাতিল হওয়া অধিকাংশ আসনেই জিতেছে বিজেপি

Related News

  • রাশিয়ার ক্যান্সারের টিকা 'ব্যবহারের জন্য প্রস্তুত': রুশ স্বাস্থ্য কর্মকর্তা
  • বিশ্বের প্রথম ‘ইউনিভার্সাল’ ৬জি চিপ নিয়ে এল চীন, কয়েক সেকেন্ডে ডাউনলোড হবে ৫০ জিবির মুভি
  • চীনে প্রথমবারের মতো মানুষের শরীরে শূকরের ফুসফুস প্রতিস্থাপন
  • ৫০ হাজার বছর আগে ইন্দোনেশিয়ায় পৃথিবীর প্রথম চিত্রকর্মটি আঁকা হয়েছিল: নেচার জার্নাল
  • অতীতের টিকাদান কর্মসূচির শিক্ষা যেভাবে চলমান মহামারি প্রতিরোধে জয় আনতে পারে

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অ্যাগ্রো প্রজেক্টে বিনিয়োগের প্রলোভনে ৪০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ১

2
ইলাস্ট্রেশন: আশরাফুন নাহার অনন্যা/ টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রাজনীতিতে আসতে চাপ দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে করেছিলেন মামলা, সেই থালাপতিরই নির্বাচনে বাজিমাত

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডিএমপির রমনা বিভাগের ডিসি মাসুদকে চট্টগ্রামে বদলি  

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুনের মামলায় মালিক গ্রেপ্তার, থানায় হাজির পোষা বানর ‘রাজা মিয়া’  

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে ৯০ লাখ ভোটারের নাম বাদ পড়ার প্রভাব: সর্বোচ্চ ভোটার বাতিল হওয়া অধিকাংশ আসনেই জিতেছে বিজেপি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net