Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
করোনায় বিনিয়োগ কমলেও চাহিদা বেড়েছে ওষুধ ও কৃষি সামগ্রীর

অর্থনীতি

ফরহাদ হোসেন
08 February, 2021, 10:45 am
Last modified: 08 February, 2021, 10:51 am

Related News

  • ২০৫০ সালের মধ্যে টেকসই ও বাজারমুখী কৃষির লক্ষ্য বাংলাদেশের
  • রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে মিশর থেকে টিএসপি সার আমদানি করবে সরকার
  • অর্থবছরের ২য় প্রান্তিকে প্রবৃদ্ধি ৪.৪৮ শতাংশ, তবে ‘দরিদ্রবান্ধব নয়’
  • ডেঙ্গু, চিকুনগুনিয়াসহ বিভিন্ন রোগের টেস্ট কিট উৎপাদন করবে সরকার
  • বহুমুখী সমবায়ের মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ করা হবে: প্রধানমন্ত্রী

করোনায় বিনিয়োগ কমলেও চাহিদা বেড়েছে ওষুধ ও কৃষি সামগ্রীর

চাহিদা সামাল দিতে ওষুধ শিল্প মালিকরা উৎপাদন বাড়ানোর জন্য ওষুধের কাঁচামাল আমদানি যেমন অনেক বাড়িয়েছেন, তেমনি বাড়াতে হয়েছে ওষুধ আমদানিও।
ফরহাদ হোসেন
08 February, 2021, 10:45 am
Last modified: 08 February, 2021, 10:51 am

কোভিডের প্রভাবে অর্থনীতি বিপর্যস্ত হলেও স্বাস্থ্য সুরক্ষার প্রয়োজনীয়তা এবং সচেতনতা বাড়ায় সংশ্লিষ্ট ওষুধ ও অন্যান্য সাগ্রীর চাহিদা ব্যাপক বেড়েছে।

চাহিদা সামাল দিতে ওষুধ শিল্প মালিকরা উৎপাদন বাড়ানোর জন্য ওষুধের কাঁচামাল আমদানি যেমন অনেক বাড়িয়েছেন, তেমনি বাড়াতে হয়েছে ওষুধ আমদানিও।

রোববার কেন্দ্রীয় ব্যাংক প্রকাশিত, গেল বছরের জুলাই-ডিসেম্বর সময়ের আমদানির উদ্দেশ্যে খোলা ঋণপত্র ও তা নিষ্পত্তির তথ্য বিশ্লেষণে এমন চিত্র ওঠে এসেছে।

এতে দেখা যায়, গেল বছরের জুলাই-ডিসেম্বরে তার আগের বছরের (২০১৯) একই সময়ের তুলনায় ওষুধ আমদানির জন্য খোলা ঋণপত্র ৫৭ শতাংশের বেশি বেড়েছে এবং নিষ্পত্তি বেড়েছে প্রায় ৩৯ শতাংশ।

অন্যদিকে ওষুধ তৈরির জন্য কাঁচামাল আমদানি করতে ঋণ খোলা না বাড়লেও নিষ্পত্তির হার বেড়েছে প্রায় ১৫ শতাংশ। 

এ বিষয়ে জানতে চাইলে স্কয়ার ফার্মার সিএফও কবির রেজা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, করোনায় সুনির্দিষ্ট কিছু পণ্যের চাহিদা বেড়েছে ঠিকই। তবে আমদানি বাড়ার উল্লেখযোগ্য কারণ হচ্ছে, বিশ্বজুড়ে কোভিডের দ্বিতীয় ঢেউ এবং দেশে কোভিডের প্রভাব এই দুইয়ে মিলে কোন কারণে আমদানি ব্যাহত হলে উৎপাদন কমে যেতে পারে। 

এই আশঙ্কা থেকেই ওষুধ কোম্পানিগুলো আগে ভাগেই বেশি করে ওষুধের কাঁচামাল আমদানি করে রেখেছে। তবে করোনায় ওষুধ কোম্পানি গুলোর মুনাফা খুব বাড়েনি বলে তার দাবি। 

উদাহরণ হিসেবে তিনি বলেন, স্কয়ার ফার্মার গ্রোথ জুলাই-ডিসেম্বরে ছিল ১১/১২ শতাংশ। ২০১৯ সালেও একই ধরনের গ্রোথ হয়েছে। 

কৃষি উৎপাদনে কোভিডের প্রভাব খুব একটা পড়েনি। অন্যদিকে গেল বছরের বন্যার পর জমির উর্বরতা বেড়েছে। ধানসহ অন্যান্য পণ্যের দামও ভালো পাচ্ছেন কৃষকরা। এতে উৎপাদন বাড়াতে তাদের উৎসাহ আছে।

উৎপাদন বাড়াতে প্রয়োজনীয় বীজের আমদানিও বেড়েছে। গেল বছরের জুলাই-ডিসেম্বর সময়ে আগের বছরের তুলনায় বীজ আমদানির জন্য ঋণপত্র খোলা বেড়েছে ১৮ শতাংশ, অন্যদিকে নিষ্পত্তির হার বেড়েছে ৯৭ শতাংশের বেশি।

আবার পেঁয়াজের দাম বাড়তে পারে এমন আশঙ্কায় আগে ভাগে আমদানির চাহিদা ছিল। এর প্রভাবে একই সময়ে (জুলাই-ডিসেম্বর) পেঁয়াজ আমদানির জন্য ঋণপত্র খোলা ও নিষ্পত্তির হারও বেড়েছে। সয়াবিন তেল আমদানির ক্ষেত্রেও ছিল একই চিত্র।

এ বিষয়ে জানতে চাইলে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির' ডিস্টিঙ্গুইসড ফেলো ড. মুস্তাফিজুর রহমান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, কোভিডের প্রভাবে আয় হ্রাস পাওয়ায় ওষুধ ছাড়া খাদ্য বর্হিভূত পণ্যের চাহিদা কমে গেছে।

কিন্তু নিত্য পণ্য তা খাদ্যপণ্যের চাহিদা হ্রাস পাওয়ার সুযোগ কম। কোভিডের অভিঘাত উৎপাদন পরযায়ে না পড়া এবং ভালো দাম পাওয়ায় কৃষরা উৎপাদান বাড়িয়েছেন, এর প্রভাবেই বীজ থেকে শুরু করে অন্যান্য কৃষি পণ্যের আমদানি বাড়ার চিত্র দেখা যাচ্ছে। 

অন্যদিকে চাল আমদানির জন্য ঋণপত্র খোলা বেড়েছে সবচেয়ে বেশি। কারণ চালের দাম বেড়ে যাওয়ায় দামে স্থিতিশীলতা আনতে চাল আমদানি উৎসাহী করতে আমদানি শুল্ক কমানো হয়েছে। 

এর প্রভাবে গেল বছরের জুলাই-ডিসেম্বরে ৪৪ মিলিয়ন ডলারের ঋণপত্র খোলা হয়েছে, যা ২০১৯ সালের একই সময়ে ছিল মাত্র ২.২২ মিলিয়ন ডলার।  

অর্থনীতির অন্যতম বড় সূচক, বিনিয়োগ পরিস্থিতির কোন উন্নতি নেই। কোভিডের দ্বিতীয় ঢেউ এ ওষুধ ছাড়া অন্য কোন শিল্পখাতে নতুন বিনিয়োগে যেতে সাহস পাচ্ছেন না বিনিয়োগকারীরা।

যারা প্রভাবে মূলধনী যন্ত্রপাতি ও শিল্পের মধ্যবর্তী কাঁচামাল আমদানি কমছে। গেল বছরের জুলাই-ডিসেম্বরে আগের বছরের (২০১৯) একই সময়ের তুলনায় এই দুটি ক্ষেত্রেই এলসি ওপেনিং ও সেটেলমেন্ট অনেক কমেছে।

বিনিয়োগ পরিস্থিতির বিষয়ে জানতে চাইলে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির' ডিস্টিঙ্গুইসড ফেলো ড. মুস্তাফিজুর রহমান বলেন, মূলধন যন্ত্রপাতি আমদানি প্রমাণ করছে নতুন করে কেউ বিনিয়োগ যাচ্ছে না।

কোভিডের অনিশ্চয়তা এবং চাহিদা কমার ফলেই নতুন বিনিয়োগ হচ্ছে না। এই পরিস্থিতি কর্মসংস্থানের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন তিনি।  
     
 

Related Topics

টপ নিউজ

ঔষধশিল্প / কৃষিখাত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!
  • দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
    একাত্তর: কার্টুন যখন হাতিয়ার
  • আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
    চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান
  • ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
    পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা
  • ছবি: সংগৃহীত
    ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

Related News

  • ২০৫০ সালের মধ্যে টেকসই ও বাজারমুখী কৃষির লক্ষ্য বাংলাদেশের
  • রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে মিশর থেকে টিএসপি সার আমদানি করবে সরকার
  • অর্থবছরের ২য় প্রান্তিকে প্রবৃদ্ধি ৪.৪৮ শতাংশ, তবে ‘দরিদ্রবান্ধব নয়’
  • ডেঙ্গু, চিকুনগুনিয়াসহ বিভিন্ন রোগের টেস্ট কিট উৎপাদন করবে সরকার
  • বহুমুখী সমবায়ের মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ করা হবে: প্রধানমন্ত্রী

Most Read

1
২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!

2
দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
ফিচার

একাত্তর: কার্টুন যখন হাতিয়ার

3
আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
আন্তর্জাতিক

চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান

4
ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’

6
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net