Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
জুলাই গণ-অভ্যুত্থানের ১৪ মাস পরেও কেন ঐকমত্যের আলোচনা করতে হবে: প্রশ্ন আমীর খসরুর

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 September, 2025, 06:50 pm
Last modified: 27 September, 2025, 08:29 pm

Related News

  • ‘জুলাই সনদ’ বাস্তবায়নে সরকার ও বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গেছে: গোলাম পরওয়ার
  • শক্ত হাতে যেকোনো মব দমন করা হবে: মির্জা ফখরুল
  • জিয়া স্মৃতি জাদুঘরকে দ্রুত হেরিটেজ হিসেবে ঘোষণা করা হবে: অর্থমন্ত্রী
  • চট্টগ্রামে বিএনপির সাইনবোর্ড লাগিয়ে দোকান দখল, দোকানি নারীকে নির্যাতন ও লুটের অভিযোগ
  • রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

জুলাই গণ-অভ্যুত্থানের ১৪ মাস পরেও কেন ঐকমত্যের আলোচনা করতে হবে: প্রশ্ন আমীর খসরুর

আমীর খসরু বলেন, ‘শুধু রাজনীতিকে গণতান্ত্রিক করলে তো চলবে না। অর্থনীতিকেও গণতান্ত্রিক করতে হবে। অর্থাৎ বাংলাদেশের মানুষ রাজনীতিতে যেভাবে লেভেল প্লেয়িং ফিল্ড, ইকুয়াল এক্সেস পাবে, অর্থনীতিতেও ইকুয়াল এক্সেস সবাইকে পেতে হবে।’
টিবিএস রিপোর্ট
27 September, 2025, 06:50 pm
Last modified: 27 September, 2025, 08:29 pm
আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের ১৪ মাস পরেও কেন ঐকমত্যের আলোচনা করতে হবে, সেই প্রশ্ন রেখেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। 

তার প্রশ্ন, 'যতটুকু ঐকমত্য হয়েছে, লেট'স ক্লোজ দ্য চ্যাপ্টার। ঐকমত্যের বাইরে গিয়ে আবার কেন এত আলোচনা করতে হচ্ছে? কেন আমাকে পিআর নিয়ে আলোচনা করতে হবে? পিআর নিয়ে যদি ঐকমত্য না হয়, ক্লোজ দ্য চ্যাপ্টার। ...আমরা কয়েকটি দল টেবিলের চারদিকে বসে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করব, এই দায়িত্ব কে দিয়েছে?'

শনিবার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) অডিটোরিয়ামে আয়োজিত 'সংস্কার নির্বাচন: প্রেক্ষিত জাতীয় ঐক্য' শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেন।  

তিনি বলেন, রাজনৈতিক দলগুলো যদি একমত হয়েও থাকে, সেটাও জনগণের কাছে নিয়ে যেতে হবে। আগামী নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে আমাদের সংসদে আসতে হবে, এটা পাস করার জন্য। আজকে যদি আমরা সবাই নাকে খত দিয়ে অনেক জিনিসে একমত হয়ে যাই, কালকে যদি দেশের মানুষ সেটা না চায়, ম্যান্ডেট না দেয়, তাহলে কী হবে?' 

আমীর খসরু আরও বলেন, 'আমরা পরিষ্কার করেছি যে ৩১ দফা নিয়ে জনগণের কাছে যাব। কিন্তু তার বাইরে গিয়ে যে এক্সারসাইজ চলছে, এর মাধ্যমে লাভের চেয়ে ক্ষতি বেশি হচ্ছে।'

বিএনপি দেশের জনগণের জন্য বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উল্লেখ করে আমীর খসরু বলেন, 'বাংলাদেশের তো সমস্যার শেষ নাই। প্রতিটি দলকে জনগণের সঙ্গে আগামীর বাংলাদেশ বিনির্মাণের কথা বলা দরকার। বিএনপির পক্ষ থেকে আমরা চেষ্টা করছি। ১৮ মাসে এক কোটি লোকের চাকরি দেব, আমরা ব্যবস্থা করব। এছাড়া বাংলাদেশের জনগণের বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য সেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।'

তিনি বলেন, 'যেসব দেশে অভ্যুত্থানের পরবর্তী সময়ে বিভক্ত হয়েছে, সেসব দেশ অত্যন্ত খারাপ অবস্থায় আছে।' জনগণের অধিকার প্রতিষ্ঠিত করে নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার ওপর জোর দেন বিএনপির এই নেতা।

আমীর খসরু আরও বলেন, 'শুধু রাজনীতিকে গণতান্ত্রিক করলে তো চলবে না। অর্থনীতিকেও গণতান্ত্রিক করতে হবে। অর্থাৎ বাংলাদেশের মানুষ রাজনীতিতে যেভাবে লেভেল প্লেয়িং ফিল্ড, ইকুয়াল এক্সেস পাবে, অর্থনীতিতেও ইকুয়াল এক্সেস সবাইকে পেতে হবে। আগামীর বাংলাদেশ গড়ার জন্য পুরো একটি গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমাদেরকে ঢুকতে হবে। বাংলাদেশের গণতন্ত্র তখনই কাজ করবে যখন বাংলাদেশের গণতন্ত্রের সাথে বাংলাদেশের মানুষের প্রত্যেকটি বিষয় সম্পৃক্ত হবে।' 

তিনি আরও বলেন, 'সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার পর প্রত্যেকে যাতে সবাই মুক্ত পরিবেশে কাজ করতে পারে, প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের কথাগুলো মুক্তভাবে বলতে পারে, সকলের সমান অধিকার নিশ্চিত হয়- এগুলো হচ্ছে মূল বিষয়।'
 

Related Topics

টপ নিউজ

আমীর খসরু মাহমুদ চৌধুরী / বিএনপি / গণতন্ত্র / বিনামূল্যে স্বাস্থ্যসেবা / অভ্যুত্থান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
  • ফাইল ছবি
    জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

Related News

  • ‘জুলাই সনদ’ বাস্তবায়নে সরকার ও বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গেছে: গোলাম পরওয়ার
  • শক্ত হাতে যেকোনো মব দমন করা হবে: মির্জা ফখরুল
  • জিয়া স্মৃতি জাদুঘরকে দ্রুত হেরিটেজ হিসেবে ঘোষণা করা হবে: অর্থমন্ত্রী
  • চট্টগ্রামে বিএনপির সাইনবোর্ড লাগিয়ে দোকান দখল, দোকানি নারীকে নির্যাতন ও লুটের অভিযোগ
  • রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

4
তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

5
ফাইল ছবি
বাংলাদেশ

জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net