Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
পাসপোর্ট-ভিসা ছাড়া প্রবেশের অভিযোগে আসামের সখিনা বেগম কারাগারে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 September, 2025, 08:35 pm
Last modified: 26 September, 2025, 08:44 pm

Related News

  • সীমান্তে ‘পুশ ইন’ করে ভারত নৈরাজ্য সৃষ্টি করছে: মুক্তিযোদ্ধা দল
  • জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬-এর খসড়া: কেন এখনও তদন্তক্ষমতা থেকে বঞ্চিত কমিশন ?
  • অভিনেত্রী ঝিলিকের মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী
  • আদালতের নির্দেশের পর কেনেডি সেন্টার থেকে ট্রাম্পের নাম মুছে ফেলা হলো
  • আসামের বিমানঘাঁটিতে ভারতীয় বিমানবাহিনীর জেট বিধ্বস্ত, নিহত ৫

পাসপোর্ট-ভিসা ছাড়া প্রবেশের অভিযোগে আসামের সখিনা বেগম কারাগারে

পুলিশের অভিযোগে বলা হয়, সখিনা বেগম পাসপোর্ট ও ভিসা ছাড়া বাংলাদেশে কিভাবে প্রবেশ করেছেন এবং ঢাকার ভাষানটেক এলাকায় কীভাবে পৌঁছেছেন সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি। ভারতের আসামের নাগরিক হওয়া সত্ত্বেও তিনি অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
টিবিএস রিপোর্ট
26 September, 2025, 08:35 pm
Last modified: 26 September, 2025, 08:44 pm
ফাইল ছবি: সংগৃহীত

পাসপোর্ট ও ভিসা ছাড়া অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে রাজধানীর ভাষানটেকের টেকপাড়া গলি থেকে আটক ভারতের আসামের ৬৮ বছরের বৃদ্ধা সখিনা বেগমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা ভাষানটেক থানা উপপরিদর্শক শেখ মো. আলী সনি আদালতে সখিনাকে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে এদিন সখিনা বেগমের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

প্রসিকিউশন বিভাগের এডিসি মো. নাসিরউদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ভাষানটেক থানা পুলিশ 'দ্যা কন্ট্রোল অফ এন্ট্রি অ্যাক্ট, ১৯৫২' অনুযায়ী পাসপোর্ট ও ভিসা ছাড়া বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে সখিনার বিরুদ্ধে মামলা দায়ের করে।

মামলার অভিযোগ অনুযায়ী, ওইদিন বিকেলে টিনসেড টেকপাড়া গলির মাথায় পুলিশ সখিনা বেগমকে ধরে। ঘটনাস্থলে উপস্থিতদের সামনে জিজ্ঞাসাবাদে তিনি জানান, তার বাড়ি ভারতের আসাম রাজ্যে। তিনি কিছুটা বাংলা এবং আসামের আঞ্চলিক ভাষায় কথা বলতে সক্ষম হলেও পাসপোর্ট বা ভিসা দেখাতে পারেননি।

পুলিশের অভিযোগে আরও বলা হয়, সখিনা পাসপোর্ট ও ভিসা ছাড়া বাংলাদেশে কিভাবে প্রবেশ করেছেন এবং ঢাকার ভাষানটেক এলাকায় কীভাবে পৌঁছেছেন সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি। ভারতের আসামের নাগরিক হওয়া সত্ত্বেও তিনি অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

প্রসঙ্গত, সখিনা বেগমের ঘটনার পর বিবিসি বাংলা একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, মে মাসের ২৫ তারিখ আসামের নলবাড়ি জেলার বরকুরা গ্রামের পুলিশ তার কাছে একটি 'সই' করার জন্য ডেকে নিয়ে যায়। তবে তাকে বাড়ি ফিরিয়ে দেওয়া হয়নি। একই সময়ে আসামের কয়েকশো মানুষকেও থানায় ডেকে নেয়া হয়েছিল। এদের মধ্যে অনেককে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়, কারও ঠাঁই হয়েছিল 'বিদেশী'দের আটক শিবিরে। কিন্তু ৬৫ বছর বয়সী সখিনা বেগমের পরিবারের পক্ষ থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
 
Related Topics

টপ নিউজ

আসাম / অনুপ্রবেশ / কারাগার / আদালত / পাসপোর্ট ও ভিসা / ভারত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

Related News

  • সীমান্তে ‘পুশ ইন’ করে ভারত নৈরাজ্য সৃষ্টি করছে: মুক্তিযোদ্ধা দল
  • জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬-এর খসড়া: কেন এখনও তদন্তক্ষমতা থেকে বঞ্চিত কমিশন ?
  • অভিনেত্রী ঝিলিকের মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী
  • আদালতের নির্দেশের পর কেনেডি সেন্টার থেকে ট্রাম্পের নাম মুছে ফেলা হলো
  • আসামের বিমানঘাঁটিতে ভারতীয় বিমানবাহিনীর জেট বিধ্বস্ত, নিহত ৫

Most Read

1
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

4
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

5
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net