Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 02, 2026
ঝটিকা মিছিল: ছাত্রলীগ নেতা বিপ্লব ও আইনজীবী রফিকুলকে কারাগারে পাঠানোর নির্দেশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 September, 2025, 06:25 pm
Last modified: 26 September, 2025, 06:32 pm

Related News

  • স্মৃতিসৌধে স্লোগান দিয়ে গ্রেপ্তার সেই নারীর বিরুদ্ধে অভিযোগ মেলেনি, অব্যাহতির আদেশ
  • আপসের শর্তে নারী উদ্যোক্তার ৮০ কোটি টাকা আত্মসাৎ মামলার ২ আসামির জামিন
  • আমি যেসব স্টুডেন্ট পড়াই তাদের ওপর কীভাবে গুলি চালাতে নির্দেশ দেব: আদালতে মামুন খালেদ
  • সাবেক ডিজিএফআই কর্মকর্তা আফজাল নাছের ৬ দিনের রিমান্ডে
  • সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার সাংবাদিক শওকত মাহমুদ

ঝটিকা মিছিল: ছাত্রলীগ নেতা বিপ্লব ও আইনজীবী রফিকুলকে কারাগারে পাঠানোর নির্দেশ

পুলিশ জানায়, গত ২৫ সেপ্টেম্বর রাতে ডিবি পুলিশের একটি দল ধানমন্ডি থেকে বিপ্লবকে এবং একই দিনে আওয়ামী লীগ পার্টি অফিসের সামনে থেকে রফিকুলকে গ্রেপ্তার করে।
টিবিএস রিপোর্ট
26 September, 2025, 06:25 pm
Last modified: 26 September, 2025, 06:32 pm
ছবি: টিবিএস

রাজধানীর ধানমন্ডি ও পল্টন এলাকায় ঝটিকা মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা দুটি মামলায় গ্রেপ্তার হওয়া নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঝিনাইদহ জেলা সহসভাপতি মো. বিপ্লব হোসেন এবং আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী ও ঢাকা বারের সদস্য রফিকুল আলম চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ঢাকার পৃথক দুটি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস ও আতিকুর রহমানের আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা- ডিবির রমনা বিভাগের পুলিশ পরিদর্শক মো. আখতার মোর্শেদ এবং পল্টন থানার উপপরিদর্শক মো. মাকসুদুর রহমান- দুজনকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গত ২৫ সেপ্টেম্বর রাতে ডিবি পুলিশের একটি দল ধানমন্ডি থেকে বিপ্লবকে এবং একই দিনে আওয়ামী লীগ পার্টি অফিসের সামনে থেকে রফিকুলকে গ্রেপ্তার করে।

বিপ্লবের বিরুদ্ধে মামলার অভিযোগে বলা হয়, গত ৩১ আগস্ট নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের প্রায় ৮০ থেকে ৯০ জন সদস্য ধানমন্ডি ২৭ নম্বর রোডে ঝটিকা মিছিল করে। পরে বেলা সাড়ে ৩টার দিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। আসামিরা একত্রিত হয়ে অন্তর্বর্তীকালীন সরকার ও রাষ্ট্রের ক্ষতিসাধনের উদ্দেশ্যে অপপ্রচারমূলক স্লোগান দেয় এবং বিস্ফোরণ ঘটিয়ে সন্ত্রাসবিরোধী আইনে অপরাধ সংঘটিত করে। এ ঘটনায় ১ সেপ্টেম্বর ধানমন্ডি থানার উপপরিদর্শক মো. আকিব নূর বাদী হয়ে মামলা করেন।

রফিকুলের বিরুদ্ধে দায়ের করা মামলার অভিযোগে উল্লেখ করা হয়, ২৪ আগস্ট রাজধানীর পল্টন থানাধীন গুলিস্তানের শহীদ মতিউর পার্কের উত্তর পাশে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২০০ থেকে ২৫০ জন নেতা-কর্মী মিছিল করে। এসময় আসামিরা আইনশৃঙ্খলা বিনষ্ট ও বড় ধরনের অঘটন ঘটানোর উদ্দেশ্যে রাষ্ট্রবিরোধী স্লোগান দেয়। পরদিন ২৫ আগস্ট পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আবু ইউসুফ বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ২৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

Related Topics

টপ নিউজ

ছাত্রলীগ নেতা / আওয়াম লীগ / আইনজীবী / আদালত / ঝটিকা মিছিল / সন্ত্রাস বিরোধী আইন / কারাগার / গ্রেপ্তার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত
    হিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ বলে মন্তব্য; ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা ছাড়ের পর কাজাখস্তান থেকে ৭৬ ডলারে ডিজেল কেনার অনুমোদন দিল সরকার
  • ফাইল ছবি: সংগৃহীত
    ৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত
  • ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
    ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না
  • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা
  • বাংলাদেশ ব্যাংকের লোগো। ফাইল ছবি: বাসস
    জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক

Related News

  • স্মৃতিসৌধে স্লোগান দিয়ে গ্রেপ্তার সেই নারীর বিরুদ্ধে অভিযোগ মেলেনি, অব্যাহতির আদেশ
  • আপসের শর্তে নারী উদ্যোক্তার ৮০ কোটি টাকা আত্মসাৎ মামলার ২ আসামির জামিন
  • আমি যেসব স্টুডেন্ট পড়াই তাদের ওপর কীভাবে গুলি চালাতে নির্দেশ দেব: আদালতে মামুন খালেদ
  • সাবেক ডিজিএফআই কর্মকর্তা আফজাল নাছের ৬ দিনের রিমান্ডে
  • সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার সাংবাদিক শওকত মাহমুদ

Most Read

1
মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ বলে মন্তব্য; ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মার্কিন নিষেধাজ্ঞা ছাড়ের পর কাজাখস্তান থেকে ৭৬ ডলারে ডিজেল কেনার অনুমোদন দিল সরকার

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত

4
ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না

5
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

6
বাংলাদেশ ব্যাংকের লোগো। ফাইল ছবি: বাসস
অর্থনীতি

জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net