Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 17, 2026
আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 October, 2026, 10:00 pm
Last modified: 14 October, 2026, 10:03 pm

Related News

  • শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার
  • হত্যা মামলায় আইভীর জামিন মঞ্জুর, আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান
  • ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার পথ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী
  • গুলশান সোসাইটি অফিসে ঢুকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, গ্রেপ্তার ৩
  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: গ্রেপ্তার ৪ জন রিমান্ডে

আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

বুধবার সকালে তাদের সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
টিবিএস রিপোর্ট
14 October, 2026, 10:00 pm
Last modified: 14 October, 2026, 10:03 pm
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর 'জয় বাংলা' স্লোগান দেওয়ার পর তার আইনজীবীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার সকালে তাদের সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আগামীকাল তাদের রিমান্ড আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আইনজীবী জিয়াউল ইসলাম কাজল, তাঁর ভাই আতিকুল ইসলাম এবং আরেক আইনজীবী মাহাবুব রহমান।

জিয়াউল ইসলাম কাজল নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি। পাশাপাশি তিনি আলোচিত কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলায় বাদীপক্ষের আইনজীবী।

পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাতে নারায়ণগঞ্জ শহরের আল্লামা ইকবাল রোডের বাসা থেকে জিয়াউল ইসলাম কাজল ও তার ভাই আতিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। একই রাতে দেওভোগের পাক্কা রোড এলাকার গার্মেন্ট গলি থেকে মাহাবুব রহমানকে গ্রেপ্তার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, বুধবার সকালে তাদের আদালতে পাঠানো হয়। সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তিনজনের পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা তুহিন হত্যা মামলায় সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিনের বিষয়ে আদালতে শুনানি হয়। এদিন মামলার চূড়ান্ত প্রতিবেদনের শুনানি ও পুনরায় জামিনের আবেদনের জন্য দিন ধার্য ছিল। শুনানি শেষে আদালত আইভীর জামিন মঞ্জুর করেন।

আদালতের কার্যক্রম শেষে গাড়িতে ওঠার সময় তাঁর নেতাকর্মীরা 'জয় বাংলা' স্লোগান দেন। আইভীও তাদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে বলেন, 'জয় বাংলাকে দাবিয়ে রাখা যাবে না।' এ ঘটনায় বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

অন্যদিকে, গ্রেপ্তারের ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। সংগঠনটির সভাপতি মনি সুপান্ত ও সম্পাদক দিনা তাজরিন এক বিবৃতিতে বলেন, 'কাজল ও তার ভাই জুলাই আন্দোলনে নারায়ণগঞ্জে প্রতিবাদী কর্মসূচিতে সক্রিয় ছিলেন। পেশাগত কারণে আইভীর পক্ষে থাকা কোনো অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে না।'

এদিকে, গ্রেপ্তারের পর কারাগারে যাওয়ার পথে আইনজীবী জিয়াউল ইসলাম কাজল বলেন, 'আমি সাংস্কৃতিক জোটের প্রেসিডেন্ট ছিলাম। কারও আইনজীবী হওয়ার কারণে গ্রেপ্তার নজিরবিহীন। তাছাড়া আমরা স্লোগান দিইনি। ভিডিও ফুটেজ দেখলেই সেটা প্রমাণ হবে।'

Related Topics

টপ নিউজ

সেলিনা হায়াৎ আইভী / গ্রেপ্তার / আইনজীবী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    রাজধানীর শ্যামলী ওভার ব্রিজের নিচে ট্রাক চাপায় দুই নারী নিহত
  • জাপানের একটি বন্দরে একটি এলএনজি ট্যাংকার, ২০১২ সালের ৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
    বাংলাদেশে আবার সরবরাহ শুরু করতে স্পট মার্কেটভিত্তিক দাম চাইছে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহকারী ওকিউটি
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার
  • ফজলুল হক আমিনী     ছবি: সংগৃহীত
    সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনিতে নিহতের ঘটনায় মামলা, প্রধান আসামি ফেসবুকে লাইভ করে জনতা জড়ো করা ফজলুল হক আমিনী
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    মাথাপিছু জিডিপিতে ভারতকে টপকালো বাংলাদেশ, তবে ২০২৯ অর্থবছরে ব্যবধান ঘোচাবে দিল্লি: আইএমএফ
  • প্রতীকী ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
    মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ

Related News

  • শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার
  • হত্যা মামলায় আইভীর জামিন মঞ্জুর, আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান
  • ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার পথ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী
  • গুলশান সোসাইটি অফিসে ঢুকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, গ্রেপ্তার ৩
  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: গ্রেপ্তার ৪ জন রিমান্ডে

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর শ্যামলী ওভার ব্রিজের নিচে ট্রাক চাপায় দুই নারী নিহত

2
জাপানের একটি বন্দরে একটি এলএনজি ট্যাংকার, ২০১২ সালের ৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশে আবার সরবরাহ শুরু করতে স্পট মার্কেটভিত্তিক দাম চাইছে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহকারী ওকিউটি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার

4
ফজলুল হক আমিনী     ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনিতে নিহতের ঘটনায় মামলা, প্রধান আসামি ফেসবুকে লাইভ করে জনতা জড়ো করা ফজলুল হক আমিনী

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

মাথাপিছু জিডিপিতে ভারতকে টপকালো বাংলাদেশ, তবে ২০২৯ অর্থবছরে ব্যবধান ঘোচাবে দিল্লি: আইএমএফ

6
প্রতীকী ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
বাংলাদেশ

মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net