Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 09, 2026
সাবেক মন্ত্রী সাইফুজ্জামানের চেক দিয়ে ১.৭৬ কোটি টাকা উত্তোলন, আরামিটের এজিএম আটক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
24 September, 2025, 07:35 pm
Last modified: 24 September, 2025, 07:39 pm

Related News

  • রাজধানীতে আ. লীগের ঝটিকা মিছিল, আটক ১
  • ৭ মার্চের ভাষণ বাজিয়ে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার ইমি জামিনে কারামুক্ত
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ফারজানা ইসলামের আয়কর নথি জব্দের নির্দেশ
  • ২৪ বছর আগের যে মামলায় স্মৃতিশক্তি লোপ পাওয়া তোফায়েলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 
  • নেত্রকোণায় ১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় পলাতক মাদ্রাসাশিক্ষক আটক

সাবেক মন্ত্রী সাইফুজ্জামানের চেক দিয়ে ১.৭৬ কোটি টাকা উত্তোলন, আরামিটের এজিএম আটক

এজিএম জাহাঙ্গীর আলম দাবি করেন, আরামিট পিএলসির গ্রেপ্তার হওয়া দুই এজিএম- আবদুল আজিজ ও উৎপল পালের আইনি লড়াইয়ের খরচ বহনের জন্যই এই টাকা তোলা হয়েছে। তবে দুদক মনে করছে, অর্থ উত্তোলনের পেছনে আত্মসাৎ বা বিদেশে পাচারের যোগসূত্র থাকতে পারে।
টিবিএস রিপোর্ট 
24 September, 2025, 07:35 pm
Last modified: 24 September, 2025, 07:39 pm
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। ছবি: সংগৃহীত

বিদেশে পলাতক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের নামে ইস্যুকৃত ১১টি চেক ব্যবহার করে চারটি ব্যাংক থেকে মোট ১ কোটি ৭৬ লাখ টাকা উত্তোলনের অভিযোগে আরামিট পিএলসির সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) জাহাঙ্গীর আলমকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম থেকে তাকে আটক করা হয়। বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক মশিউর রহমান। 

তিনি বলেন, 'সাইফুজ্জামান চৌধুরীর স্বাক্ষরযুক্ত আসল চেক জাহাঙ্গীর আলমের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। মালিকের অনুপস্থিতিতে অনুমতি ছাড়া বিপুল অঙ্কের টাকা উত্তোলনের অভিযোগেই তাকে আটক করা হয়েছে।'

দুদক জানায়, গত এক সপ্তাহে ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখা থেকে উত্তোলন করা হয়েছে ১ কোটি টাকা, জনতা ব্যাংক থেকে ৩০ লাখ, সোনালী ব্যাংক থেকে ৩৬ লাখ এবং মেঘনা ব্যাংক থেকে ১০ লাখ টাকা। সব মিলিয়ে মোট ১ কোটি ৭৬ লাখ টাকা উত্তোলন করা হয়েছে।

জাহাঙ্গীর আলম দাবি করেন, আরামিট পিএলসির গ্রেপ্তার হওয়া দুই এজিএম- আবদুল আজিজ ও উৎপল পালের আইনি লড়াইয়ের খরচ বহনের জন্যই এই টাকা তোলা হয়েছে। তবে দুদক মনে করছে, অর্থ উত্তোলনের পেছনে আত্মসাৎ বা বিদেশে পাচারের যোগসূত্র থাকতে পারে।

এর আগে গত ২৪ জুলাই দুদক বিদেশে ২৫ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তার স্ত্রী রুকমীলা জামান, পরিবারের অন্যান্য সদস্য এবং আরামিটের কয়েকজন কর্মকর্তাসহ মোট ৩১ জনের বিরুদ্ধে মামলা করে। ওই মামলায় এজাহারভুক্ত আসামি আবদুল আজিজ ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছেন। তদন্তে অপরাধের প্রমাণ পাওয়ায় উৎপল পালের নামও অন্তর্ভুক্ত করা হয়।

গত ১৭ সেপ্টেম্বর গ্রেপ্তার হওয়া আজিজ ও উৎপল দুদকের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, সাইফুজ্জামানের নির্দেশে যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে প্রায় ২৫ কোটি টাকা পাচার করা হয়েছে।

দুদকের অনুসন্ধানে আরও জানা গেছে, সাবেক মন্ত্রীর মালিকানাধীন ইউসিবিএল ব্যাংক থেকে ২৫ কোটি টাকা ঋণ অনুমোদন করা হয়। পরে সেই টাকা একই ব্যাংকের চারটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের হিসাবে স্থানান্তর করে বিদেশে পাচার করা হয়। ঘটনাটি ঘটে ২০১৯-২০ সালে, যখন জাবেদ ভূমিমন্ত্রী ছিলেন।

এরই ধারাবাহিকতায় নতুন করে ১ কোটি ৭৬ লাখ টাকা উত্তোলনের বিষয়টি নজরে আসায় জাহাঙ্গীর আলমকে আটক করেছে দুদক।

Related Topics

টপ নিউজ

সাবেক মন্ত্রী সাইফুজ্জামান / আরামিট পিএলসি / দুদক / আটক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ‘ছোট্ট’ এক ভুলের জন্যই সরকার গঠন করতে পারছেন না থালাপতি বিজয়! কী সেই ভুল?
  • থালাপতি বিজয়। ছবি: এএনআই
    তামিলনাড়ুতে সরকার গঠনের অনুমতি পেলেন ‘থালাপতি’ বিজয়, কাল সকাল ১১টায় শপথ
  • ছবি: টাইমস অব ইন্ডিয়া
    বিরোধীরা সরকার গড়লে পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের দলের ১০৭ বিধায়কের
  • বাংলাদেশে মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্ক প্রবাসীর ১৫ বছরের কারাদণ্ড
    বাংলাদেশে মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্ক প্রবাসীর ১৫ বছরের কারাদণ্ড
  • সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
    সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
  • ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। ফাইল ছবি: সংগৃহীত
    রাজধানীতে আরও ৪ থানা করার পরিকল্পনা: ডিএমপি কমিশনার

Related News

  • রাজধানীতে আ. লীগের ঝটিকা মিছিল, আটক ১
  • ৭ মার্চের ভাষণ বাজিয়ে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার ইমি জামিনে কারামুক্ত
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ফারজানা ইসলামের আয়কর নথি জব্দের নির্দেশ
  • ২৪ বছর আগের যে মামলায় স্মৃতিশক্তি লোপ পাওয়া তোফায়েলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 
  • নেত্রকোণায় ১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় পলাতক মাদ্রাসাশিক্ষক আটক

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘ছোট্ট’ এক ভুলের জন্যই সরকার গঠন করতে পারছেন না থালাপতি বিজয়! কী সেই ভুল?

2
থালাপতি বিজয়। ছবি: এএনআই
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে সরকার গঠনের অনুমতি পেলেন ‘থালাপতি’ বিজয়, কাল সকাল ১১টায় শপথ

3
ছবি: টাইমস অব ইন্ডিয়া
আন্তর্জাতিক

বিরোধীরা সরকার গড়লে পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের দলের ১০৭ বিধায়কের

4
বাংলাদেশে মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্ক প্রবাসীর ১৫ বছরের কারাদণ্ড
বাংলাদেশ

বাংলাদেশে মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্ক প্রবাসীর ১৫ বছরের কারাদণ্ড

5
সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
বাংলাদেশ

সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস

6
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে আরও ৪ থানা করার পরিকল্পনা: ডিএমপি কমিশনার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net