Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 26, 2026
নিউইয়র্কে আখতার হোসেনের ওপর হামলায় নিন্দা, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি সরকারের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 September, 2025, 10:00 pm
Last modified: 23 September, 2025, 10:04 pm

Related News

  • জুলাই সুরক্ষার চার অধ্যাদেশ নিয়ে আমরা সবাই একমত: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের আনুষ্ঠানিক কাজ ২৪ মার্চ থেকে শুরু
  • নতুন সরকারের উচিত মানবাধিকারকে অগ্রাধিকার দেওয়া: ৯ মানবাধিকার সংস্থা
  • সংসদের শোক প্রস্তাবে যুদ্ধাপরাধীদের নাম যুক্ত করার নিন্দা ছাত্র ইউনিয়নের
  • শেখ মুজিব ও তার পরিবারের স্মরণে কোনো জাতীয় দিবস উদযাপন করবে না সরকার

নিউইয়র্কে আখতার হোসেনের ওপর হামলায় নিন্দা, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি সরকারের

বিবৃতিতে এ ঘটনাকে ‘শেখ হাসিনার শাসনামলে প্রতিষ্ঠিত সহিংস রাজনৈতিক সংস্কৃতির একটি দৃষ্টান্ত’ হিসেবে আখ্যায়িত করে বলা হয়, ‘আমরা শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। এ ধরনের ঘটনা সেই লক্ষ্য অর্জনের পথে বাধা।’
টিবিএস রিপোর্ট
23 September, 2025, 10:00 pm
Last modified: 23 September, 2025, 10:04 pm
ছবি: ভিডিও থেকে নেওয়া

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের ওপর আওয়ামী লীগ সমর্থকদের হামলার ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সেইসঙ্গে এ ধরনের ঘটনায় কঠোর আইনি ও কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হবে বলেও সরকারের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে। 

আজ মঙ্গলবার এক বিবৃতিতে বলা হয়, গত সোমবার নিউইয়র্কে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এনসিপি নেতা আখতার হোসেন ও তাসনিম জারা রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত হামলার শিকার হন। দাবি করা হয়, এ হামলার সঙ্গে জড়িত ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী ও সমর্থকেরা।

বিবৃতিতে এ ঘটনাকে 'শেখ হাসিনার শাসনামলে প্রতিষ্ঠিত সহিংস রাজনৈতিক সংস্কৃতির একটি দৃষ্টান্ত' হিসেবে আখ্যায়িত করে বলা হয়, 'আমরা শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। এ ধরনের ঘটনা সেই লক্ষ্য অর্জনের পথে বাধা।'

বিবৃতিতে জানানো হয়, প্রতিনিধি দলের জন্য আগে থেকেই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছিল অন্তর্বর্তী সরকার। জন এফ. কেনেডি বিমানবন্দরে ভিভিআইপি গেট দিয়ে প্রবেশ এবং নিরাপদ পরিবহন নিশ্চিত করা হয়েছিল। তবে শেষ মুহূর্তে ভিসা জটিলতার কারণে বিকল্প পথে বের হতে বাধ্য হন তারা, যেটি পূর্বনির্ধারিত ছিল না।

সরকারের অভিযোগ, বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের অনুরোধ সত্ত্বেও ভিভিআইপি প্রটোকল মেনে চলেনি, ফলে প্রতিনিধি দল অনাকাঙ্ক্ষিত ঝুঁকিতে পড়ে।

ঘটনার পরপরই নিউইয়র্কে বাংলাদেশ মিশনের মাধ্যমে স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে অন্তর্বর্তী সরকার। ইতোমধ্যে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং একটি পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয়।

সরকারি বিবৃতিতে আরও বলা হয়, 'প্রধান উপদেষ্টাসহ প্রতিনিধি দলের নিরাপত্তা জোরদার করা হয়েছে। মার্কিন ফেডারেল ও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে কার্যক্রম চালানো হচ্ছে।'

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়, 'দেশে কিংবা দেশের বাইরে, যেখানেই হোক—রাজনৈতিক সহিংসতা ও ভীতি প্রদর্শনের কোনো ঘটনা সহ্য করা হবে না। এসব ঘটনায় কঠোর আইনি ও কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হবে।'
 
Related Topics

টপ নিউজ

শেখ হাসিনা / অন্তর্বর্তী সরকার / নিন্দা / নিউ ইয়র্ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 
  • ফাইল ছবি: সংগৃহীত
    জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

Related News

  • জুলাই সুরক্ষার চার অধ্যাদেশ নিয়ে আমরা সবাই একমত: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের আনুষ্ঠানিক কাজ ২৪ মার্চ থেকে শুরু
  • নতুন সরকারের উচিত মানবাধিকারকে অগ্রাধিকার দেওয়া: ৯ মানবাধিকার সংস্থা
  • সংসদের শোক প্রস্তাবে যুদ্ধাপরাধীদের নাম যুক্ত করার নিন্দা ছাত্র ইউনিয়নের
  • শেখ মুজিব ও তার পরিবারের স্মরণে কোনো জাতীয় দিবস উদযাপন করবে না সরকার

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net