Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 13, 2026
ইসলামী শাসনতন্ত্র আন্দোলন শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে কাজ করেছে: এ্যানি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 September, 2025, 07:40 pm
Last modified: 22 September, 2025, 07:46 pm

Related News

  • জুলাই সনদ বাস্তবায়ন দাবিতে ফরিদপুরে ১১ দলীয় জোটের বিক্ষোভ
  • আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখা নারীরা সংরক্ষিত আসনে মনোনয়ন পাবেন: রিজভী
  • সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার
  • বগুড়া-৬ আসনে জামায়াতকে হারিয়ে বিপুল ভোটে জয়ী ধানের শীষের বাদশা
  • সংখ্যাগরিষ্ঠের জোরে বিএনপি কি আরেকটা আওয়ামী লীগ হতে চায়?: হান্নান মাসুদ

ইসলামী শাসনতন্ত্র আন্দোলন শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে কাজ করেছে: এ্যানি

এ্যানি বলেন, 'আজ ইসলামী আন্দোলন নির্বাচনের বিরোধিতা করে আন্দোলনে নেমেছে। অথচ গত ১৭ বছরে যখন আমরা রাজপথে লড়াই করেছি, তখন কোথাও পাখা মার্কার অস্তিত্ব ছিল না।'
টিবিএস রিপোর্ট
22 September, 2025, 07:40 pm
Last modified: 22 September, 2025, 07:46 pm
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। ছবি: টিবিএস

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, গত ১৭ বছর ধরে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে কাজ করেছে। পাখা মার্কা প্রতীক নিয়ে এরা এমন কোনো দালালি নেই যা করেনি। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে তারা হাসিনার পাশে থেকে তাকে সহায়তা করেছে, যার ফলে শেখ হাসিনার শাসন আরও দীর্ঘস্থায়ী হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার পূর্ব বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। জেলা আউটার স্টেডিয়ামে আয়োজিত এ সম্মেলনে স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ্যানি বলেন, 'আজ ইসলামী আন্দোলন নির্বাচনের বিরোধিতা করে আন্দোলনে নেমেছে। অথচ গত ১৭ বছরে যখন আমরা রাজপথে লড়াই করেছি, তখন কোথাও পাখা মার্কার অস্তিত্ব ছিল না। আজ তারা মিছিল করে, মিটিং করে, থ্রেট দেয়, বৃদ্ধাঙ্গুলি দেখায়- নির্বাচনী পরিবেশ নষ্ট করে। এই পরিস্থিতি থেকে উত্তরণে প্রয়োজন ঐক্য। ইস্পাত কঠিন ঐক্য- যেটি শহীদ জিয়াউর রহমান বলে গেছেন, এবং যেটি তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশে প্রতিষ্ঠা করতে চাই।'

জামায়াতে ইসলামীর ভূমিকাকে নিয়েও কঠোর সমালোচনা করে তিনি বলেন, 'পিআর পদ্ধতি নিয়ে জামায়াতে ইসলামী যে ভূমিকা রেখেছে, ১৯৮৬ ও ১৯৯৬ সালে তারা শুধু আমাদের নয়, পুরো জাতিকেই অসহযোগিতা করেছে। তারা শেখ হাসিনাকে টিকিয়ে রাখার স্বার্থে আওয়ামী লীগের পাশে থেকেছে। এর মাধ্যমে তারা আত্মস্বীকৃত জাতীয় বেইমান হিসেবে চিহ্নিত হয়েছে।'

জাতীয় সরকার গঠনের প্রসঙ্গে এ্যানি বলেন, 'একটি সমঝোতা বা ঐক্যের ভিত্তিতে জাতীয় ঐক্যমতের সরকার গঠন করা যেতে পারে।'

সদর উপজেলা পূর্ব বিএনপির আহ্বায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনের প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবি উল্যাহ। স্বাগত বক্তব্য রাখেন দলের চেয়ারপারসনের আরেক উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পূর্ব উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ এমরান এবং সদস্য সচিব মোখলেছুর রহমান হারুন।

Related Topics

টপ নিউজ

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি / বিএনপি / ইসলামী শাসনতন্ত্র আন্দোলন / লক্ষ্মীপুর / জিয়াউর রহমান / জামায়াতে ইসলামী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আইন সংশোধনের মাধ্যমে সংকটাপন্ন ব্যাংকগুলোর মালিকানা ফিরে পাওয়ার সুযোগ পাচ্ছেন সাবেক মালিকরা
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র ও ইরানের 'শান্তি আলোচনা ব্যর্থ', পাকিস্তান ছাড়ল মার্কিন প্রতিনিধি দল 
  • সস্তা ও দ্রুতগতির হওয়ায় প্যাডেল রিকশার চাইতে স্থানীয়ভাবে তৈরি ব্যাটারি চালিত রিকশাগুলোর চাহিদা বাড়ছে৷ ছবি: সাকলাইন রিজভি।
    ঢাকার যানজট নিরসনে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে পর্যায়ক্রমে বিধিনিষেধের পরিকল্পনা পুলিশের
  • গ্রাফিক্স: টিবিএস
    জ্বালানি মূল্য বাড়লেও কর না বাড়ানোর চিন্তা সরকারের
  • যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা। ছবি: রয়টার্স
    আলোচনায় বসার কোনো 'তাড়া নেই', বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: ইরান
  • ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
    ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

Related News

  • জুলাই সনদ বাস্তবায়ন দাবিতে ফরিদপুরে ১১ দলীয় জোটের বিক্ষোভ
  • আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখা নারীরা সংরক্ষিত আসনে মনোনয়ন পাবেন: রিজভী
  • সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার
  • বগুড়া-৬ আসনে জামায়াতকে হারিয়ে বিপুল ভোটে জয়ী ধানের শীষের বাদশা
  • সংখ্যাগরিষ্ঠের জোরে বিএনপি কি আরেকটা আওয়ামী লীগ হতে চায়?: হান্নান মাসুদ

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

আইন সংশোধনের মাধ্যমে সংকটাপন্ন ব্যাংকগুলোর মালিকানা ফিরে পাওয়ার সুযোগ পাচ্ছেন সাবেক মালিকরা

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের 'শান্তি আলোচনা ব্যর্থ', পাকিস্তান ছাড়ল মার্কিন প্রতিনিধি দল 

3
সস্তা ও দ্রুতগতির হওয়ায় প্যাডেল রিকশার চাইতে স্থানীয়ভাবে তৈরি ব্যাটারি চালিত রিকশাগুলোর চাহিদা বাড়ছে৷ ছবি: সাকলাইন রিজভি।
বাংলাদেশ

ঢাকার যানজট নিরসনে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে পর্যায়ক্রমে বিধিনিষেধের পরিকল্পনা পুলিশের

4
গ্রাফিক্স: টিবিএস
অর্থনীতি

জ্বালানি মূল্য বাড়লেও কর না বাড়ানোর চিন্তা সরকারের

5
যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আলোচনায় বসার কোনো 'তাড়া নেই', বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: ইরান

6
ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net