Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 15, 2026
আজীবন বিভিন্ন রোগের ঝুঁকি নিয়ে পূর্বাভাস দেবে নতুন এআই মডেল 

আন্তর্জাতিক

দ্য ইকোনমিস্ট
05 February, 2026, 05:40 pm
Last modified: 05 February, 2026, 05:46 pm

Related News

  • এআই যেভাবে ইরান যুদ্ধে প্রভাব ফেলছে—কোন পথে আগামীর সমরকৌশল?
  • ইরান যুদ্ধ: ‘চিন্তার গতির’ চেয়েও দ্রুত এআই-নির্ভর বোমাবর্ষণের নতুন যুগ
  • যেভাবে এআই আমাদের ভেতরের এলোমেলো চিন্তা পড়তে শিখছে
  • এআই সম্মেলনে চীনা রোবট কুকুরকে নিজেদের উদ্ভাবন দাবি করে তোপের মুখে ভারতের বিশ্ববিদ্যালয়
  • বাংলাদেশে নির্বাচনের আগে অপপ্রচারের বন্যা, বেশিরভাগের উৎসই ভারত

আজীবন বিভিন্ন রোগের ঝুঁকি নিয়ে পূর্বাভাস দেবে নতুন এআই মডেল 

ডেলফি-২এম মডেলটি এখনো হাসপাতাল ব্যবহারের জন্য প্রস্তুত নয়। তবে নির্মাতাদের আশা—একদিন এটি চিকিৎসকদের হাতে এমন একটি হাতিয়ার দেবে, যা দিয়ে রোগীরা ভবিষ্যতে এক হাজারের বেশি রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি আগে থেকে জানা যাবে।
দ্য ইকোনমিস্ট
05 February, 2026, 05:40 pm
Last modified: 05 February, 2026, 05:46 pm
ইলাস্ট্রেশন: ফ্রাঞ্চেস্কো চিকোরেলা

চিকিৎসাশাস্ত্রে বড় অংশ জুড়ে থাকে রোগী কোন রোগে আক্রান্ত হয়েছেন তা খুঁজে বের করা—বিস্তারিত জিজ্ঞাসাবাদ আর শারীরিক পরীক্ষার মাধ্যমে। তবে সমান গুরুত্বপূর্ণ, কিন্তু আরও কঠিন কাজ হলো রোগী ভবিষ্যতে কোন রোগে আক্রান্ত হতে পারেন তা আগে থেকে জানা। এই লক্ষ্যেই তৈরি হয়েছে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল 'ডেলফি-২এম'। এর বিস্তারিত প্রকাশিত হয়েছে ১৭ সেপ্টেম্বর 'ন্যাচার' সাময়িকীতে।

ডেলফি-২এম এখনো হাসপাতাল ব্যবহারের জন্য প্রস্তুত নয়। তবে নির্মাতাদের আশা—একদিন এটি চিকিৎসকদের হাতে এমন একটি হাতিয়ার দেবে, যা দিয়ে রোগীরা ভবিষ্যতে এক হাজারের বেশি রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি আগে থেকে জানা যাবে। এর মধ্যে রয়েছে আলঝেইমারস, ক্যানসার, হৃদরোগের মতো মারাত্মক অসুখ, যা প্রতিবছর কোটি মানুষের জীবন বদলে দেয়। এতে শুধু ঝুঁকিপূর্ণ রোগী চিহ্নিত করা নয়, স্বাস্থ্য কর্তৃপক্ষও বাজেট পরিকল্পনায় সুবিধা পাবে।

এ মডেল তৈরি করেছে কেমব্রিজের ইউরোপিয়ান মলিকুলার বায়োলজি ল্যাবরেটরি (ইএমবিএল) এবং হাইডেলবার্গের জার্মান ক্যানসার রিসার্চ সেন্টার। এটি অনুপ্রাণিত হয়েছে বৃহৎ ভাষা মডেল (এলএলএম) থেকে—যেমন জিপিটি-৫ (যা দিয়ে চ্যাটজিপিটি চলে)। ভাষা মডেল ইন্টারনেটের বিপুল লেখা বিশ্লেষণ করে শব্দের ধারা শিখে পরবর্তী শব্দ অনুমান করে। গবেষকদের ধারণা ছিল, মানুষের স্বাস্থ্যসংক্রান্ত বিপুল তথ্য দিয়ে প্রশিক্ষণ দিলে এআইও ভবিষ্যৎ রোগ অনুমান করতে পারবে।

ভাষা মডেলের নকশা মূলত লেখার জন্য তৈরি। তবে রোগীর জীবনের ঘটনার মধ্যে সময়ের ব্যবধানও বড় বিষয়। যেমন—গর্ভধারণ পরীক্ষায় পজিটিভ হওয়ার পর দ্রুত উচ্চ রক্তচাপ ধরা পড়লে তার অর্থ গর্ভাবস্থার ঝুঁকি, কিন্তু কয়েক বছর পর হলে কারণ ভিন্ন। ডেলফি-২এম এই সময়ের ব্যবধানকে বিশেষ গুরুত্ব দিয়েছে।

মডেলটি প্রশিক্ষিত হয়েছে ইউকে বায়োবাঙ্কের ৪ লাখ মানুষের তথ্য দিয়ে। সেখানে ১,২৫৬ ধরনের রোগ সময় ও ক্রমানুসারে নথিভুক্ত ছিল। এরপর আরও ১ লাখ মানুষের তথ্য দিয়ে যাচাই করা হয়। পরে ডেনমার্কের স্বাস্থ্য রেকর্ডে পরীক্ষা চালানো হয়—যেখানে ১৯৭৮ সাল থেকে ১৯ লাখ মানুষের দীর্ঘমেয়াদি তথ্য সংরক্ষিত আছে।

ডেলফি-২এমের কার্যকারিতা মাপা হয় এরিয়া আন্ডার দ্য কার্ভ (এইউসি) দিয়ে। এখানে ১ মানে নিখুঁত পূর্বাভাস, আর ০.৫ মানে কেবল এলোমেলো অনুমান। আগের রোগ শনাক্তের পর পাঁচ বছরের মধ্যে নতুন রোগের ঝুঁকি বোঝাতে ব্রিটিশ ডেটায় মডেলটির স্কোর হয়েছে ০.৭৬। ডেনিশ ডেটায় তা কমে দাঁড়ায় ০.৬৭। সবচেয়ে ভালো ফল এসেছে সেই ক্ষেত্রে, যেখানে একটি ঘটনার পর আরেকটি ঘটনার সম্ভাবনা বেশি—যেমন সেপসিসের পর মৃত্যু। তবে বাইরের কারণে হওয়া রোগ, যেমন ভাইরাস সংক্রমণ, অনুমান করা কঠিন হয়েছে। সময় যত পেরিয়েছে, পূর্বাভাস তত কম সঠিক হয়েছে। দশ বছর পর গড় স্কোর নেমেছে ০.৭-এ।

মডেলটি বাস্তবে ব্যবহার করতে সময় লাগবে আরও বহু বছর। ডেলফি-২এমকে কঠোর পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে, যাতে নিশ্চিত হওয়া যায় রোগীদের জন্য এটি কার্যকর কি না। নির্মাতারা বলছেন, রোগের তালিকার পাশাপাশি চিকিৎসা-চিত্র ও জিনোম সিকোয়েন্স যুক্ত করলে নির্ভুলতা আরও বাড়বে।

ডেলফি-২এম একমাত্র উদ্যোগ নয়। ২০২৪ সালে কিংস কলেজ লন্ডন তৈরি করে ফোরসাইট মডেল, যা ভবিষ্যৎ স্বাস্থ্যঝুঁকি অনুমান করত। তবে গত জুনে এর বড় সংস্করণ বন্ধ করা হয়, কারণ এনএইচএস ইংল্যান্ড অনুমোদন ছাড়াই ডেটা ব্যবহার করেছিল। একই ধরনের আরেকটি মডেল ইথোস (ইটিএইচওএস) তৈরি করছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়।

যদিও রোগীরা এখনই এর সুবিধা পাবেন না, তবে গবেষণার জন্য এটি বড় সুযোগ। ডেলফি-২এম জানাবে, কোন কোন রোগ একসঙ্গে দেখা দেয়। সেখান থেকে নতুন সম্পর্কের সূত্র পাওয়া যেতে পারে। ভবিষ্যতে আরও উন্নত এআই মডেল এ গবেষণাকে এগিয়ে নেবে।

সম্ভাবনাগুলোকে রোমাঞ্চকর উল্লেখ করে ইএমবিএল-এর জিনতত্ত্ববিদ ইউয়ান বার্নি বলেন, 'আমি যেন ক্যান্ডির দোকানে ঢোকা একটা বাচ্চা।'

Related Topics

টপ নিউজ

এআই / কৃত্তিম বুদ্ধিমত্তা / রোগ নির্ণয় / রোগের ঝুঁকি / এআই মডেল / ডেলফি-২এম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস
    ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ
  • ফাইল ছবি: রয়টার্স
    নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প

Related News

  • এআই যেভাবে ইরান যুদ্ধে প্রভাব ফেলছে—কোন পথে আগামীর সমরকৌশল?
  • ইরান যুদ্ধ: ‘চিন্তার গতির’ চেয়েও দ্রুত এআই-নির্ভর বোমাবর্ষণের নতুন যুগ
  • যেভাবে এআই আমাদের ভেতরের এলোমেলো চিন্তা পড়তে শিখছে
  • এআই সম্মেলনে চীনা রোবট কুকুরকে নিজেদের উদ্ভাবন দাবি করে তোপের মুখে ভারতের বিশ্ববিদ্যালয়
  • বাংলাদেশে নির্বাচনের আগে অপপ্রচারের বন্যা, বেশিরভাগের উৎসই ভারত

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

4
ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস

5
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

6
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net