Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 27, 2026
গণতন্ত্রের দিকে অগ্রসর হওয়ায় ইউরোপীয় ইউনিয়ন সন্তুষ্ট: আমীর খসরু

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 September, 2025, 07:45 pm
Last modified: 17 September, 2025, 07:48 pm

Related News

  • আগের জেলা প্রশাসককে ইচ্ছা করে বদলি করে দিয়েছি, কারণ গভমেন্ট আমাদের তো: পরাজিত বিএনপি প্রার্থী
  • ‘জুলাই সনদ’ বাস্তবায়নে সরকার ও বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গেছে: গোলাম পরওয়ার
  • ৯৯.৯৩% ভোট পেয়ে তৃতীয় মেয়াদে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা নির্বাচিত কিম জং উন
  • শক্ত হাতে যেকোনো মব দমন করা হবে: মির্জা ফখরুল
  • জিয়া স্মৃতি জাদুঘরকে দ্রুত হেরিটেজ হিসেবে ঘোষণা করা হবে: অর্থমন্ত্রী

গণতন্ত্রের দিকে অগ্রসর হওয়ায় ইউরোপীয় ইউনিয়ন সন্তুষ্ট: আমীর খসরু

আমীর খসরু বলেন, ‘ইইউ বুঝতে পেরেছে, পিআর চালু করতে হলে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে তা পাস করতে হবে। কেবল কিছু লোক চাইলে এটি সম্ভব নয়। জনগণ চাইলে তা হবে। তবে সেটা আগামী নির্বাচনের পর হতে পারে।’
টিবিএস রিপোর্ট
17 September, 2025, 07:45 pm
Last modified: 17 September, 2025, 07:48 pm
ইইউ-এর উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক শেষে আমীর খসরু। ছবি: টিবিএস

গণতন্ত্রের দিকে অগ্রসর হওয়ায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সন্তুষ্ট বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে দেশে সফররত ইইউ-এর উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

আমীর খসরু বলেন, 'ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন হতে যাচ্ছে। দেশ যে গণতন্ত্রের দিকে এগোচ্ছে তাতে ইইউ সন্তুষ্ট। তারা চায় বাংলাদেশ যত দ্রুত সম্ভব গণতন্ত্রের পথে চলুক। আমরা সকলে মিলে যত তাড়াতাড়ি এই কাজটা করতে পারি, তা দেশের জন্য এবং গণতন্ত্রের জন্য মঙ্গল।'

স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন, 'বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও উন্নয়নে আগে থেকেই ইইউর সহায়তা পেয়েছি। তারা চায় যত দ্রুত সম্ভব দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হোক। গণতন্ত্র ও বাণিজ্য ক্ষেত্রে ইইউর সহযোগিতা বৃদ্ধির প্রস্তাব দিয়েছি। তারা এতে আগ্রহ প্রকাশ করেছে। আগামীতে বাংলাদেশের জনগণ যে গণতন্ত্রের জন্য দীর্ঘদিন লড়াই করেছে, তার আকাঙ্ক্ষা শিগগিরই বাস্তবায়িত হবে। সরকারের ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আর এই নির্বাচনের মাধ্যমে আমাদের দীর্ঘদিনের গণতন্ত্রের স্বপ্ন পূর্ণ হবে।

পিআর নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা—এমন প্রশ্নে নজরুল ইসলাম বলেন, 'পিআর বিষয়ে কোনো আলোচনা হয়নি। এ নিয়ে এখনই আলোচনা প্রয়োজন নেই। কারণ যদি পিআরে রাজি হন, তাহলে এই নির্বাচন পিআরে হবে না। সেটা হবে সংবিধান সংশোধনের পর। এখন আলোচনা হচ্ছে আসন্ন নির্বাচনকে ঘিরে।'

এ বিষয়ে আমীর খসরু বলেন, 'ইইউ বুঝতে পেরেছে, পিআর চালু করতে হলে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে তা পাস করতে হবে। কেবল কিছু লোক চাইলে এটি সম্ভব নয়। জনগণ চাইলে তা হবে। তবে সেটা আগামী নির্বাচনের পর হতে পারে।'

বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দীন অসীম এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

আমীর খসরু / আমীর খসরু মাহমুদ চৌধুরী / বিএনপি / পিআর / নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!
  • দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
    একাত্তর: কার্টুন যখন হাতিয়ার
  • আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
    চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান
  • ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
    পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা
  • ছবি: সংগৃহীত
    ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

Related News

  • আগের জেলা প্রশাসককে ইচ্ছা করে বদলি করে দিয়েছি, কারণ গভমেন্ট আমাদের তো: পরাজিত বিএনপি প্রার্থী
  • ‘জুলাই সনদ’ বাস্তবায়নে সরকার ও বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গেছে: গোলাম পরওয়ার
  • ৯৯.৯৩% ভোট পেয়ে তৃতীয় মেয়াদে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা নির্বাচিত কিম জং উন
  • শক্ত হাতে যেকোনো মব দমন করা হবে: মির্জা ফখরুল
  • জিয়া স্মৃতি জাদুঘরকে দ্রুত হেরিটেজ হিসেবে ঘোষণা করা হবে: অর্থমন্ত্রী

Most Read

1
২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!

2
দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
ফিচার

একাত্তর: কার্টুন যখন হাতিয়ার

3
আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
আন্তর্জাতিক

চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান

4
ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’

6
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net