Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
সারাদেশে খাস জমি চিহ্নিত করতে উচ্চপর্যায়ের কমিটি 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 September, 2025, 05:15 pm
Last modified: 17 September, 2025, 05:25 pm

Related News

  • ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
  • ট্রাম্প বলেছিলেন, ‘বায়ুকল বোকাদের জন্য’; জবাবে ইউরোপীয় দেশগুলোর নতুন বায়ুশক্তি প্রকল্পে চুক্তি সই
  • বাংলাদেশে আমলারা প্রকৃতিগতভাবে সংস্কারবিরোধী: আসিফ নজরুল
  • উপকারভোগীরা ‘ইট-সুরকির মান নিয়ে প্রশ্ন তুলছেন’, সরকারি কর্মকর্তারা পিডি হতে চাইছেন না: পরিকল্পনা উপদেষ্টা
  • একনেকে ওঠেনি বড় ব্যয়ের পদ্মা ব্যারাজ প্রকল্প; সিদ্ধান্ত নেবে আগামী নির্বাচিত সরকার

সারাদেশে খাস জমি চিহ্নিত করতে উচ্চপর্যায়ের কমিটি 

উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ জানান, জেলা প্রশাসকদের সঙ্গে নিয়ে এই কমিটি সারাদেশে খাস জমির পরিমাণ চিহ্নিত করতে কাজ করবে।
টিবিএস রিপোর্ট
17 September, 2025, 05:15 pm
Last modified: 17 September, 2025, 05:25 pm
পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। ফাইল ছবি: সংগৃহীত

দেশে কী পরিমাণ খাস জমি আছে, তা চিহ্নিত করতে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। এই কমিটি জমিগুলো কী অবস্থায় আছে, কী কাজে ব্যবহার হচ্ছে এবং কী পরিমাণ জমি বেদখলে রয়েছে, এসব তথ্য বের করে দুই মাসের মধ্যে প্রতিবেদন দেবে।  

আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

ভূমি ও খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারকে কমিটিতে প্রধান করা হয়েছে। কমিটিতে আরও রয়েছেন, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। 

উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ জানান, জেলা প্রশাসকদের সঙ্গে নিয়ে এই কমিটি সারাদেশে খাস জমির পরিমাণ চিহ্নিত করতে কাজ করবে।

তিনি বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন একটা বড় সমস্যা হলো ভূমি অধিগ্রহণ। এই ভূমি অধিগ্রহণের কারণে আমাদের কৃষি জমির পরিমাণও কমে যাচ্ছে। খাস জমিতে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা গেলে সরকারি জমির সর্বোত্তম ব্যবহার হবে।

উপদেষ্টা বলেন, দেশের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতার অন্যতম কারণ হিসেবে বারবার উঠে আসছে ভূমি অধিগ্রহণ প্রক্রিয়ার জটিলতা। প্রকল্প প্রস্তাব তৈরির সময়ই ভূমি অধিগ্রহণে বিলম্বের সম্ভাবনা অনুমান করা হলেও তা বাস্তবে যথাযথভাবে প্রতিফলিত হয় না। ফলশ্রুতিতে বেশিরভাগ প্রকল্প বাস্তবায়নেই নির্ধারিত সময়ের চেয়ে অনেক বেশি সময় লাগে। 

সভায় জানানো হয়, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে থাকা বিপুল পরিমাণ খাস জমি দীর্ঘদিন ধরে অব্যবহৃত রয়েছে। এর মধ্যে কোথাও কোথাও অবকাঠামো নির্মাণ হলেও তা কার্যত ব্যবহার হচ্ছে না। এমন বাস্তবতা মাথায় রেখে একটি কমিটি গঠন করা হয়েছে।  

সভায় আরও সিদ্ধান্ত হয়, আগামী দুই মাসের মধ্যে খাস জমির হিসাব কেন্দ্রীয়ভাবে সংরক্ষণ করা হবে। ভবিষ্যতে নতুন কোনো সরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ কিংবা অবকাঠামো নির্মাণ প্রকল্পে জমির প্রয়োজন হলে প্রথমেই নিকটবর্তী অব্যবহৃত খাস জমি ব্যবহার করার বিষয়টি অগ্রাধিকার পাবে।

Related Topics

টপ নিউজ

খাস জমি / জেলা প্রশাসক / খাদ্য উপদেষ্টা / আলী ইমাম মজুমদার / সৈয়দা রিজওয়ানা হাসান / ভূমি / প্রকল্প / একনেক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
    সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

Related News

  • ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
  • ট্রাম্প বলেছিলেন, ‘বায়ুকল বোকাদের জন্য’; জবাবে ইউরোপীয় দেশগুলোর নতুন বায়ুশক্তি প্রকল্পে চুক্তি সই
  • বাংলাদেশে আমলারা প্রকৃতিগতভাবে সংস্কারবিরোধী: আসিফ নজরুল
  • উপকারভোগীরা ‘ইট-সুরকির মান নিয়ে প্রশ্ন তুলছেন’, সরকারি কর্মকর্তারা পিডি হতে চাইছেন না: পরিকল্পনা উপদেষ্টা
  • একনেকে ওঠেনি বড় ব্যয়ের পদ্মা ব্যারাজ প্রকল্প; সিদ্ধান্ত নেবে আগামী নির্বাচিত সরকার

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

2
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

4
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

5
সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর

6
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net