Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
চার্চিলের আঁকা পেইন্টিং ২৯ কোটি টাকায় বেচে দিচ্ছেন জোলি!

অফবিট

টিবিএস ডেস্ক
02 February, 2021, 12:25 pm
Last modified: 02 February, 2021, 12:35 pm

Related News

  • মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • শান্তিচুক্তির দ্বারপ্রান্তে আমেরিকা-ইরান, খসড়ায় একমত উভয়পক্ষ, বিজয় দাবি তেহরানের
  • ইরান যুদ্ধবিরতি চুক্তির ‘চূড়ান্ত ও সম্মত’ খসড়ায় পৌঁছানো গেছে: পাকিস্তান
  • ‘লজ্জাজনক’: ফাঁস হওয়া ইরান যুদ্ধবিরতির শর্তগুলোকে ভুয়া দাবি করলেন ট্রাম্প
  • পাকিস্তানের অনুরোধে ইরানে হামলা স্থগিত, ইসলামাবাদকে কৃতিত্ব দিলেন ট্রাম্প

চার্চিলের আঁকা পেইন্টিং ২৯ কোটি টাকায় বেচে দিচ্ছেন জোলি!

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানিকে হারানোর পরিকল্পনার অংশ হিসেবে মরোক্কোর ওই ল্যান্ডস্কেপ এঁকেছিলেন তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইন্সটন চার্চিল। তারপর সেটি তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্টকে উপহার দিয়েছিলেন।
টিবিএস ডেস্ক
02 February, 2021, 12:25 pm
Last modified: 02 February, 2021, 12:35 pm
বাঁয়ে- চার্চিলের আঁকা 'টাওয়ার অব দ্য কুতুবিয়া মস্ক'; ডানে [উপর থেকে]- উইন্সটন চার্চিল ও অ্যাঞ্জেলিনা জোলি। ছবি: সংগ্রহ

হলিউড তারকা ও মানবাধিকার কর্মী অ্যাঞ্জেলিনা জোলি একটি ঐতিহাসিক ছবি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানিকে হারানোর পরিকল্পনার অংশ হিসেবে মরোক্কোর ওই ল্যান্ডস্কেপ এঁকেছিলেন তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইন্সটন চার্চিল।

'টাওয়ার অব দ্য কুতুবিয়া মস্ক' শিরোনামের ওই ল্যান্ডস্কেপই যুদ্ধ চলাকালে চার্চিলের সম্পন্ন করা একমাত্র পেইন্টিং। তিনি সেটি তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্টকে উপহার দিয়েছিলেন।

আগামি ১ মার্চ লন্ডনে ক্রিস্টি'স অকশন হাউসের এক নিলামে পেইন্টিংটির দাম ১৫ থেকে ২৫ লাখ পাউন্ড (প্রায় সাড়ে ১৭ থেকে ২৯ কোটি টাকা) ওঠার আশা প্রকাশ করেছেন জোলি।

ছবিটিতে অ্যাটলাস পাহাড়কে ব্যাকগ্রাউন্ডে রেখে দ্বাদশ শতকের মারাক্কেশ শহরের মসজিদের দৃশ্য ফুটিয়ে তুলেছেন চার্চিল।

১৯৪১ সাল: চার্চিলের সঙ্গে ফ্রাঙ্কলিনের [বাঁয়ে] সাক্ষাৎ। ছবি: গেটি ইমেজ

১৯৪৩ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত ক্যাসাব্লাঙ্কা কনফারেন্সের পর ছবিটি এঁকেছিলেন তিনি। বলে রাখা ভালো, সেই সভায় চার্চিলকে ওই মরোক্কান শহরের সৌন্দর্য দেখিয়েছিলেন রুজভেল্ট।

'ছবিটি দেখে অভিভূত হয়ে গিয়েছিলেন রুজভেল্ট', বলেন ক্রিস্টির মডার্ন ব্রিটিশ আর্ট ডিপার্টমেন্টের প্রধান, নিক অরচার্ড।

১৯৪৫ সালের রুজভেল্টের মৃত্যুর পর তার ছেলে পেইন্টিংটি কিনে নেন। এরপর বিভিন্ন হাত ঘুরে, ২০১১ সালে এটি কিনে নেন জুলি ও তার তৎকালীন জীবনসঙ্গী ব্র্যাড পিট।

এবার, ক্রিস্টির মডার্ন ব্রিটিশ আর্ট অকশনের অংশ হিসেবে ছবিটি বিক্রি করতে যাচ্ছে জোলি পরিবার।

  • সূত্র: দ্য ন্যাশনাল

Related Topics

টপ নিউজ / বিনোদন

ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট / উইন্সটন চার্চিল / অ্যাঞ্জেলিনা জোলি / যুক্তরাষ্ট্র / চিত্রকলা / দ্বিতীয় বিশ্বযুদ্ধ / যুক্তরাজ্য / জার্মানি / নিলাম / মরক্কো

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
    চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • ছবি: সিএনপি
    আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
  • ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
    ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

Related News

  • মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • শান্তিচুক্তির দ্বারপ্রান্তে আমেরিকা-ইরান, খসড়ায় একমত উভয়পক্ষ, বিজয় দাবি তেহরানের
  • ইরান যুদ্ধবিরতি চুক্তির ‘চূড়ান্ত ও সম্মত’ খসড়ায় পৌঁছানো গেছে: পাকিস্তান
  • ‘লজ্জাজনক’: ফাঁস হওয়া ইরান যুদ্ধবিরতির শর্তগুলোকে ভুয়া দাবি করলেন ট্রাম্প
  • পাকিস্তানের অনুরোধে ইরানে হামলা স্থগিত, ইসলামাবাদকে কৃতিত্ব দিলেন ট্রাম্প

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
আন্তর্জাতিক

চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ

4
ছবি: সিএনপি
আন্তর্জাতিক

আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প

5
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

6
ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net