Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 16, 2026
নোবেল শান্তি পুরস্কারের মনোনয়ন পেলেন জ্যারেড কুশনার

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
01 February, 2021, 06:35 pm
Last modified: 01 February, 2021, 06:39 pm

Related News

  • ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনা করতে মস্কো পৌঁছালেন মার্কিন দূত উইটকফ ও কুশনার
  • ‘আলবেনিয়া বিক্রির জন্য নয়’, ট্রাম্পের জামাতা কুশনারের রিসোর্ট প্রকল্পের বিরুদ্ধে বিক্ষোভ
  • মার্কিন সামরিক বাহিনীর প্রতি বছর শান্তিতে নোবেল জেতা উচিত: পিট হেগসেথ
  • শান্তি আলোচনায় অংশ নিতে পাকিস্তানে জেডি ভ্যান্স, বিশেষ দূত উইটকফ, ট্রাম্পের জামাতা কুশনার
  • কুশনার, উইটকফ দুজনেই নির্বোধ, তাই ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প

নোবেল শান্তি পুরস্কারের মনোনয়ন পেলেন জ্যারেড কুশনার

আব্রাহাম চুক্তি স্বাক্ষরে ভূমিকা রাখায় নোবেল শান্তি পুরস্কারের মনোনয়ন পেয়েছেন ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও তার ডেপুটি অভি বারকোভিটজ।
টিবিএস ডেস্ক
01 February, 2021, 06:35 pm
Last modified: 01 February, 2021, 06:39 pm
জ্যারেড কুশনার ও অভি বারকোভিটজ। ছবি: ক্রেইগ ব্যারিট/টাইম

ইজরাইল ও আরব দেশগুলোর মধ্যে ঐতিহাসিক আব্রাহাম চুক্তি স্বাক্ষরে ভূমিকার জন্য নোবেল শান্তি পুরস্কারের মনোনয়ন পেয়েছেন হোয়াইট হাউজের সাবেক সিনিয়র উপদেষ্টা জ্যারেড কুশনার ও তার ডেপুটি অভি বারকোভিটজ।

গত বছরের আগস্ট- ডিসেম্বরের মধ্যে চুক্তিগুলো স্বাক্ষরের ঘোষণা আসে, চুক্তিগুলো মধ্যপ্রাচ্যের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা ও জামাতা জ্যারেড কুশনার এবং অভি বারকোভিটজকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেন হার্ভার্ড ল' স্কুলের এমিরেটাস অধ্যাপক অ্যাটর্নি অ্যালান ডারশোভিটজ।

গত বছর ট্রাম্পের প্রথম অভিশংসন ও ৬ জানুয়ারির ক্যাপিটল হিলে সহিংসতার ঘটনাকে কেন্দ্র করে ট্রাম্পের অভিশংসনে ট্রাম্পের পক্ষ নিয়েছিলেন এই অ্যাটর্নি অ্যালান ডারশোভিটজ।

নোবেল কমিটিকে দেওয়া তার চিঠিতে ডারশোভিটজ আব্রাহাম চুক্তি স্বাক্ষরে ইজরাইলে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত ডেভিড ফ্রিডম্যান এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত সাবেক ইজরাইলি রাষ্ট্রদূত রন ডার্মারের ভূমিকার কথাও উল্লেখ করেন। তার মনোনয়ন বিতর্কের শিকার হতে পারে এমনটাও উল্লেখ করেন তিনি।

'নোবেল শান্তি পুরস্কার জনপ্রিয়তার জন্য নয়। শান্তি আনয়নে যারা ভূমিকা রেখেছে তাদের ব্যাপারে আন্তর্জাতিক মহলের চিন্তার মূল্যায়নও নয় এ পুরস্কার। আলফ্রেড নোবেল তার উইলে যা বলে গিয়েছিলেন সেসব মানদণ্ড পূরণ করতে পারাই এর মূল প্রতিপাদ্য।" চিঠিতে লিখেছেন ডারশোভিটজ। 

ইজরাইলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত, মরক্কো, সুদান ও বাহরাইনের চুক্তি স্বাক্ষরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন জ্যারেড কুশনার ও সাবেক মধ্যপ্রাচ্যের দূত অভি বারকোভিটজ।

কুশনার এক বিবৃতিতে জানিয়েছেন, সম্মানজনক এ পুরস্কারের মনোনয়ন পেয়ে তিনি  অত্যন্ত সম্মানিত বোধ করছেন। 

এছাড়াও নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন জলবায়ু কর্মী সুইডিশ কিশোরী গ্রেটা থুনবার্গ, রাশিয়ার বিরোধী নেতা ও ক্রেমলিনের সমালোচক অ্যালেক্সি নাভালনি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও এর কোভ্যাক্স কর্মসূচি।

আগামী অক্টোবরে এবছরের নোবেল শান্তি পুরস্কারের বিজয়ীর নাম ঘোষণা করা হবে। 

  • সূত্র: রয়টার্স

Related Topics

টপ নিউজ

নোবেল শান্তি পুরষ্কার / জ্যারেড কুশনার / অভি বারকোভিটজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ওয়াশিংটন পোস্ট
    গণিতের বড় এক আবিষ্কারের দ্বারপ্রান্তে ছিলেন এই গণিতবিদ, এরপরই কৃতিত্ব ছিনিয়ে নিল এআই
  • এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ফাইল ছবি/সংগৃহীত
    এস-৪০০ দিয়ে ৩১৪ কিলোমিটার দূরে পাকিস্তানি বিমান ধ্বংসের দাবি ভারতের
  • একের পর এক ফল জালিয়াতির অভিযোগ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন কর্মী সাময়িক বরখাস্ত
    একের পর এক ফল জালিয়াতির অভিযোগ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন কর্মী সাময়িক বরখাস্ত
  • ছবি: টিবিএস
    ব্রাহ্মণবাড়িয়ায় কওমি ছাত্র ঐক্যের আপত্তির মুখেই নবীনবরণ কনসার্ট, মানুষের ঢল
  • ছবি: টিবিএস
    ডাকসুতে জিন্নাহর ছবির প্রতিবাদে গোলাম আজমকে জুতাপেটার ছবি টাঙাল ছাত্র ফেডারেশন
  • ব্রিকস সম্মেলনের নৈশভোজে সম্পূর্ণ নিরামিষ আয়োজন করা হয়। ছবি: এনডিটিভি
    ‘ভারতের ৮০% মানুষ আমিষভোজী’: ব্রিকস সম্মেলনে শুধু নিরামিষ খাওয়ানো নিয়ে তুমুল বিতর্ক

Related News

  • ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনা করতে মস্কো পৌঁছালেন মার্কিন দূত উইটকফ ও কুশনার
  • ‘আলবেনিয়া বিক্রির জন্য নয়’, ট্রাম্পের জামাতা কুশনারের রিসোর্ট প্রকল্পের বিরুদ্ধে বিক্ষোভ
  • মার্কিন সামরিক বাহিনীর প্রতি বছর শান্তিতে নোবেল জেতা উচিত: পিট হেগসেথ
  • শান্তি আলোচনায় অংশ নিতে পাকিস্তানে জেডি ভ্যান্স, বিশেষ দূত উইটকফ, ট্রাম্পের জামাতা কুশনার
  • কুশনার, উইটকফ দুজনেই নির্বোধ, তাই ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প

Most Read

1
ছবি: ওয়াশিংটন পোস্ট
আন্তর্জাতিক

গণিতের বড় এক আবিষ্কারের দ্বারপ্রান্তে ছিলেন এই গণিতবিদ, এরপরই কৃতিত্ব ছিনিয়ে নিল এআই

2
এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ফাইল ছবি/সংগৃহীত
আন্তর্জাতিক

এস-৪০০ দিয়ে ৩১৪ কিলোমিটার দূরে পাকিস্তানি বিমান ধ্বংসের দাবি ভারতের

3
একের পর এক ফল জালিয়াতির অভিযোগ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন কর্মী সাময়িক বরখাস্ত
বাংলাদেশ

একের পর এক ফল জালিয়াতির অভিযোগ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন কর্মী সাময়িক বরখাস্ত

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় কওমি ছাত্র ঐক্যের আপত্তির মুখেই নবীনবরণ কনসার্ট, মানুষের ঢল

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ডাকসুতে জিন্নাহর ছবির প্রতিবাদে গোলাম আজমকে জুতাপেটার ছবি টাঙাল ছাত্র ফেডারেশন

6
ব্রিকস সম্মেলনের নৈশভোজে সম্পূর্ণ নিরামিষ আয়োজন করা হয়। ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

‘ভারতের ৮০% মানুষ আমিষভোজী’: ব্রিকস সম্মেলনে শুধু নিরামিষ খাওয়ানো নিয়ে তুমুল বিতর্ক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net