Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 29, 2026
নেপালে সরকারের পতন ঘটানো জেন-জিরা এখন নতুন নেতাদের বেছে নিচ্ছেন

আন্তর্জাতিক

রয়টার্স
15 September, 2025, 09:55 am
Last modified: 15 September, 2025, 09:55 am

Related News

  • জেন জি বিক্ষোভে নিহতের ঘটনায় নেপালের সাবেক প্রধানমন্ত্রী ওলি গ্রেপ্তার
  • 'জেন জি' নিয়ে দুনিয়াজুড়ে এত আগ্রহের কারণ কী?
  • সাবেক র‍্যাপশিল্পী মেয়র বালেন্দ্র শাহ কি নেপালের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন?
  • নেপালের অনূঢ়া, রবি, বালেন শাহদের উত্থানের ধারায় বাংলাদেশ শামিল হতে পারলো না কেন?
  • নেপাল নির্বাচন: 'র‍্যাপার' বালেন শাহর দল আরএসপি ৪৫ আসনে এগিয়ে

নেপালে সরকারের পতন ঘটানো জেন-জিরা এখন নতুন নেতাদের বেছে নিচ্ছেন

রয়টার্স
15 September, 2025, 09:55 am
Last modified: 15 September, 2025, 09:55 am
ছবি: রয়টার্স

একজন সাবেক ডিজে ও তার অখ্যাত নেপালি অলাভজনক সংস্থা এখন দেশটির রাজনীতিতে অপ্রত্যাশিতভাবে ক্ষমতার নিয়ন্ত্রক হয়ে উঠেছে। ভিডিও গেমারদের কাছে জনপ্রিয় একটি সোশ্যাল মিডিয়া অ্যাপ ব্যবহার করে তারা ব্যাপক বিক্ষোভ সংগঠিত করে, যা দেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠায় মূল ভূমিকা রেখেছে।

বিক্ষোভে অংশ নেওয়া প্রায় এক ডজন ব্যক্তি বলেন, 'হামি নেপাল (আমরাই নেপাল)' নামের সংগঠনটির ৩৬ বছর বয়সি প্রতিষ্ঠাতা সুদান গুরুং মেসেজিং অ্যাপ ডিসকর্ড ও ইনস্টাগ্রাম ব্যবহার করে ব্যাপক বিক্ষোভের সংগঠিত করেন। 

এই বিক্ষোভের ফলেই প্রধানমন্ত্রী কে.পি. শর্মা ওলি পদত্যাগ করতে বাধ্য হন। হিমালয়ের এই দেশটিতে গত কয়েক দশকের মধ্যে এটিই সবচেয়ে মারাত্মক রাজনৈতিক সংকট।

তারা আরও জানান, নিষিদ্ধ প্ল্যাটফর্মগুলোতে প্রবেশের জন্য ভিপিএন (ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক) ব্যবহার করত সংগঠনটি। এর মাধ্যমে তাদের কর্মসূচির ডাক হাজার হাজার তরুণের কাছে পৌঁছে যেত। এ বিষয়ে মন্তব্যের জন্য ওলির প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এই গ্রুপের সদস্য না হয়েও বিক্ষোভে অংশ নেওয়া ১৮ বছর বয়সি শিক্ষার্থী করণ কুলুং রাই রয়টার্সকে বলেন, 'আমাকে ডিসকর্ডে একটি গ্রুপে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। ওই গ্রুপে প্রায় ৪০০ সদস্য ছিল। সেখানে আমাদেরকে সংসদ থেকে কয়েক কিলোমিটার দূরে একটি প্রতিবাদ মিছিলে যোগ দিতে বলা হয়েছিল।'

হামি নেপালের শুরুর দিকের ডিসকর্ডের পোস্টগুলো এতটাই প্রভাবশালী হয়ে ওঠে যে জাতীয় টেলিভিশনেও সেগুলোর উল্লেখ করা হয়।

বিক্ষোভ সহিংস হয়ে উঠলে সংগঠনটি 'ভুয়া খবর' হিসেবে চিহ্নিত বার্তাগুলোকে শনাক্ত করে এবং বিভিন্ন হাসপাতালের ফোন নম্বর শেয়ার করতে থাকে।

হামি নেপালের সদস্যরা নিরাপত্তার কারণে অনলাইনে ছদ্মনাম ব্যবহার করায় নিজেদের পরিচয় প্রকাশ করতে রাজি হননি। তারা জানান, আগামী ৫ মার্চ নির্বাচন হওয়ার আগপর্যন্ত নতুন অন্তর্বর্তী সরকারের নেতাদের নিয়োগের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্রবিন্দুতে রয়েছেন গুরুং ও সংগঠনটির অন্য নেতারা।

সংগঠনটির তিনজন সদস্য বলেন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের জন্য পরিচিত সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে যাতে অন্তর্বর্তী সরকারে প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়া হয়, সেজন্য ইতিমধ্যে দেশের রাষ্ট্রপতি ও সেনাপ্রধানকে রাজি করিয়েছেন তারা।

বৃহস্পতিবার বিক্ষোভের পর নিজের প্রথম সংবাদ সম্মেলনে গুরুং বলেন, 'ক্ষমতা যেন জনগণের হাতেই থাকে এবং প্রত্যেক দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদকে বিচারের আওতায় আনা হয়, আমি তা নিশ্চিত করব।'

হামি নেপালের সদস্যরা বলেন, মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পদগুলো কারা পাবেন, তা নিয়ে রোববার গুরুং ও তার দল বৈঠকে বসেন। একইসঙ্গে তারা বিগত প্রশাসনের নিয়োগ দেওয়া কিছু সরকারি কর্মকর্তাকে অপসারণের প্রস্তাবও দেন।

Related Topics

টপ নিউজ

নেপাল / নেপাল আন্দোলন / জেন-জি আন্দোলন / জেন-জি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    যে কারণে হরমুজ প্রণালি পুনরায় চালু করতে সামরিক শক্তি ব্যবহার করেনি যুক্তরাষ্ট্র
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান
  • সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ শিল্পাঞ্চলে একটি বিস্ফোরণের পর উঠতে থাকা কালো ধোঁয়ার উঁচু কুণ্ডলীর দিকে তাকিয়ে আছেন বিদেশি শ্রমিকরা ,২০২৬ সালের ৩ মার্চ (ছবি: ফাদেল সেন্না/এএফপি)
    যুদ্ধে ইরানের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা রাখছে আরব আমিরাত, স্থল হামলা হলে আমিরাতের ওপর হামলা হবে 
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

Related News

  • জেন জি বিক্ষোভে নিহতের ঘটনায় নেপালের সাবেক প্রধানমন্ত্রী ওলি গ্রেপ্তার
  • 'জেন জি' নিয়ে দুনিয়াজুড়ে এত আগ্রহের কারণ কী?
  • সাবেক র‍্যাপশিল্পী মেয়র বালেন্দ্র শাহ কি নেপালের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন?
  • নেপালের অনূঢ়া, রবি, বালেন শাহদের উত্থানের ধারায় বাংলাদেশ শামিল হতে পারলো না কেন?
  • নেপাল নির্বাচন: 'র‍্যাপার' বালেন শাহর দল আরএসপি ৪৫ আসনে এগিয়ে

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের

2
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে কারণে হরমুজ প্রণালি পুনরায় চালু করতে সামরিক শক্তি ব্যবহার করেনি যুক্তরাষ্ট্র

3
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান

4
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ শিল্পাঞ্চলে একটি বিস্ফোরণের পর উঠতে থাকা কালো ধোঁয়ার উঁচু কুণ্ডলীর দিকে তাকিয়ে আছেন বিদেশি শ্রমিকরা ,২০২৬ সালের ৩ মার্চ (ছবি: ফাদেল সেন্না/এএফপি)
আন্তর্জাতিক

যুদ্ধে ইরানের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা রাখছে আরব আমিরাত, স্থল হামলা হলে আমিরাতের ওপর হামলা হবে 

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net