Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 07, 2026
গ্লোব বায়োটেকের বঙ্গভ্যাক্স টিকার মার্কিন পেটেন্ট অর্জন, দেশের ওষুধশিল্পের ইতিহাসে প্রথম

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 September, 2025, 01:55 pm
Last modified: 14 September, 2025, 06:11 pm

Related News

  • এমআইটি ও ক্যালটেকের যাত্রা: সব প্রতিকূলতা জয় করল যেভাবে দেশের দুই শিক্ষার্থী
  • মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের অনুমোদন পেল গ্লোব বায়োটেকের 'বঙ্গভ্যাক্স'
  • বানরের ওপর করোনা ভ্যাকসিন পরীক্ষার ফল প্রকাশ গ্লোব বায়োটেকের
  • ‘বঙ্গভ্যাক্স’ টিকার ট্রায়াল: গাজীপুরে বানর ধরতে গিয়ে কর্মকর্তাসহ ৫ জন লাঞ্ছিত
  • শর্তসাপেক্ষে গ্লোব বায়োটেকের কোভিড-১৯ টিকার ট্রায়ালের অনুমোদন 

গ্লোব বায়োটেকের বঙ্গভ্যাক্স টিকার মার্কিন পেটেন্ট অর্জন, দেশের ওষুধশিল্পের ইতিহাসে প্রথম

গ্লোব বায়োটেকের গবেষক ড. কাকন নাগ বলেন, এমআরএনএ ভিত্তিক একমাত্র সিঙ্গেল ডোজ ভ্যাকসিন বঙ্গভ্যাক্স।
টিবিএস রিপোর্ট
14 September, 2025, 01:55 pm
Last modified: 14 September, 2025, 06:11 pm
ছবি: টিবিএস

গ্লোব ফার্মাসিউটিক্যাল গ্রুপ অব কোম্পানিজ লিমিটেড-এর সহযোগী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড তাদের আবিষ্কৃত কোভিড-১৯ টিকা 'বঙ্গভ্যাক্স'-এর জন্য যুক্তরাষ্ট্রের পেটেন্ট অর্জন করেছে। এটি বাংলাদেশের স্বাধীনতার পর ৫৪ বছরে দেশের ওষুধশিল্পে অর্জিত প্রথম মার্কিন পেটেন্ট।

আজ রোববার গ্লোব বায়োটেকের কার্যালয়ে এ অর্জনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

গ্লোব বায়োটেকের গবেষক ড. কাকন নাগ বলেন, এমআরএনএ ভিত্তিক একমাত্র সিঙ্গেল ডোজ ভ্যাকসিন বঙ্গভ্যাক্স। ১৬৫ টি দেশ টিআরআইপিএস এর আইন মানতে বাধ্য। আগামী বছর নভেম্বরের মধ্যে বাংলাদেশ টিআরআইপিএস সুবিধা পাবে৷ বঙ্গভ্যাক্সের ইউএস প্যাটেন্ট একটি দরজা খুলে দিয়েছে, এখন আমরা এই প্রযুক্তি ব্যবহার করে অন্য ওষুধও তৈরি করতে পারবো এবং তা বাধাহীন ভাবে অন্য দেশে রপ্তানী করতে পারবো।'

সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্লোব বায়োটেক ২০১৫ সালে অত্যাধুনিক গবেষণাগার স্থাপনের মাধ্যমে যাত্রা শুরু করে। এর লক্ষ্য ছিল ক্যান্সার, আর্থ্রাইটিস, রক্তস্বল্পতা, উচ্চরক্তচাপ ও অটোইমিউন রোগের চিকিৎসায় বায়োলজিক্স, নোভেল ড্রাগ এবং বায়োসিমিলার তৈরি। ২০২০ সালে যখন বিশ্বজুড়ে মহামারির প্রভাব ছড়িয়ে পড়ে, তখন প্রতিষ্ঠানের গবেষকরা ড. কাকন নাগ ও ড. নাজনীন সুলতানার নেতৃত্বে কোভিড-১৯ শনাক্তকরণ কিট, টিকা এবং ওষুধ উদ্ভাবনে গবেষণা শুরু করেন।

তিনি আরো বলেন, এই প্রযুক্তি ব্যবহার করে ভবিষ্যতে এমআরএনএ ছাড়াও ডিএনএ, সাবইউনিট/প্রোটিন, ইনঅ্যাকটিভেটেড ভাইরাস, রিকম্বিন্যান্ট ভাইরাস ভ্যাকসিনসহ ক্যান্সার, ডায়াবেটিস, অটোইমিউন রোগ, ব্লাড ডিসঅর্ডারের মতো দুরারোগ্য রোগের ওষুধ তৈরি করা সম্ভব হবে। এজন্য ওষুধ শিল্পে নেতাদের এবং সরকারের সহায়তা দরকার। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাচার বলেন, 'মাঙ্কি ট্রায়ালের সাথে আমি সরাসরি ছিলাম। আমরা দেখেছি সিঙ্গেল ডোজে যথেস্ট পরিমান টাইটার বা অ্যান্টবডি তৈরি করতে সক্ষম। সরকারকে যদি এ গবেষণার অংশিদারিত্ব করতে পারতাম তাহলে অনেক ভালো হতো।'

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির ট্রেজারার হালিমুজ্জামান বলেন, 'বাংলাদেশেরে ফার্মাসিটিক্যালস কোম্পানিগুলো ব্যাসিক রিসার্চ কম করি। কারণ হলো- সময় ও  অর্থ। ব্যাসিক রিসার্চ করার সক্ষমতা অধিকাংশ ফার্মাসিটিক্যালসের নেই। গ্লোব একটা পথ দেখিয়েছে। গ্লোবের দেখানো পথ ধরে আমরা অন্যান্য ইন্ডাস্ট্রি আলো দেখতে পাচ্ছি। এটি শুধু ভ্যাকসিন নয় এই টেকনোলজি ইউজ করে ওষুধ উৎপাদন করা যাবে। ইটস অ্যান অ্যাসেট।'

গ্লোব বায়োটেকের চেয়ারম্যান হারুনুর রশিদ চেয়ারম্যান বলেন, 'করোনা শুরুর পর পর আমরা এ ভ্যাকসিনের কাজ শুরু করি। কিন্তু আমাদের দেশ যখন ট্রায়ালের পারমিশন না দেয় তাহলে কিভাবে ডাব্লিউএইচও-তে জমা দিবো? ইউএস এ এক সপ্তাহে ট্রায়ালের পারমিশন দিয়েছে। সে পারমিশনে আমাদের একবার ছয় মাস এবং আরেকবার এক বছর সময় দিয়েছে। আমাদের কপালে ছিলোনা আসলে। তবে আমরা হাল ছাড়িনি, ইউ এস প্যাটেন্ট পেয়েছি।  এ টেকনোলজি দিয়ে অনেক কিছু করা যাবে।'

Related Topics

টপ নিউজ

বঙ্গভ্যাক্স / গ্লোব বায়োটেক / মার্কিন পেটেন্ট / অর্জন / প্রথম মার্কিন পেটেন্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
    ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সুদের দায় কমাতে সরকারের নতুন পরিকল্পনা: সরে আসবে চড়া সুদের ট্রেজারি বন্ড থেকে
  • ২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি
  • বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
    ৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু
  • ছবি: টিবিএস
    নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী
  • সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। ছবি: সংগৃহীত
    ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন ৪ বই: শিক্ষামন্ত্রী

Related News

  • এমআইটি ও ক্যালটেকের যাত্রা: সব প্রতিকূলতা জয় করল যেভাবে দেশের দুই শিক্ষার্থী
  • মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের অনুমোদন পেল গ্লোব বায়োটেকের 'বঙ্গভ্যাক্স'
  • বানরের ওপর করোনা ভ্যাকসিন পরীক্ষার ফল প্রকাশ গ্লোব বায়োটেকের
  • ‘বঙ্গভ্যাক্স’ টিকার ট্রায়াল: গাজীপুরে বানর ধরতে গিয়ে কর্মকর্তাসহ ৫ জন লাঞ্ছিত
  • শর্তসাপেক্ষে গ্লোব বায়োটেকের কোভিড-১৯ টিকার ট্রায়ালের অনুমোদন 

Most Read

1
‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
বাংলাদেশ

‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

সুদের দায় কমাতে সরকারের নতুন পরিকল্পনা: সরে আসবে চড়া সুদের ট্রেজারি বন্ড থেকে

3
২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি

4
বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
আন্তর্জাতিক

৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী

6
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন ৪ বই: শিক্ষামন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net