Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 20, 2026
ফরিদপুরে সংসদীয় আসনসীমা পুনর্নির্ধারণের দাবিতে আসছে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক

বাংলাদেশ

সঞ্জিব দাস
12 September, 2025, 10:30 am
Last modified: 12 September, 2025, 10:32 am

Related News

  • দীর্ঘ বিরতির পর ফরিদপুরের কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত, লাখো মানুষের ঢল
  • আদালতের আদেশের বিরুদ্ধে হরতাল অবৈধ: হাইকোর্ট
  • হিন্দু গোষ্ঠীর সফরে সরিয়ে দেওয়া হলো নারী কর্মীদের; প্রতিবাদে ধর্মঘট, বন্ধ আইফেল টাওয়ার
  • ফরিদপুরের ভাঙ্গায় ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তিন বন্ধুর 
  • দেশে সারের কোনো সংকট নেই, দুষ্কৃতিকারীরা সংকট তৈরি করছে: কৃষিমন্ত্রী

ফরিদপুরে সংসদীয় আসনসীমা পুনর্নির্ধারণের দাবিতে আসছে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক

ভাঙ্গা উপজেলা সর্বদলীয় ঐক্য কমিটি জানিয়েছে, শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভাঙ্গার সড়ক ও রেলপথ অবরোধ থাকবে।
সঞ্জিব দাস
12 September, 2025, 10:30 am
Last modified: 12 September, 2025, 10:32 am
গতকাল (১১ সেপ্টেম্বর) প্যান্ডেল টানিয়ে মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ এলাকাবাসী। ছবি: টিবিএস

দিন দিন ফরিদপুরের ভাঙ্গা আসন পুনর্বিন্যাস নিয়ে পরিস্থিতি জটিল হচ্ছে। এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা সরকার ও নির্বাচন কমিশনের নীরব ভূমিকার সমালোচনা করছেন।

গত ১১৮ বছর ধরে আলগী ও হামিরদী ইউনিয়ন দুটি ভাঙ্গা উপজেলারর সঙ্গে যুক্ত ছিল। তবে ফরিদপুর-৪ আসনকে দুটি আসন করার দাবি থাকা সত্ত্বেও, নির্বাচন কমিশন ওই দুটি ইউনিয়নকে ভাঙ্গা থেকে বিচ্ছিন্ন করে ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করে। এতে ক্ষোভে ফেটে পড়েছেন ভাঙ্গার বারোটি ইউনিয়ন ও একটি পৌরসভার বাসিন্দারা।

তাদের দাবি, এতদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কর্মসূচি চালালেও এবার থেকে অনির্দিষ্টকালের আন্দোলনে যাওয়া ছাড়া উপায় নেই।

কয়েকদিন ধরেই প্রতিবাদ করে আসছেন স্থানীয়রা। ছবি: টিবিএস

ভাঙ্গা উপজেলা সর্বদলীয় ঐক্য কমিটি জানিয়েছে, শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভাঙ্গার সড়ক ও রেলপথ অবরোধ থাকবে। এরপর রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের কর্মসূচি চলবে। এতে দক্ষিণবঙ্গের ২১ জেলার সঙ্গে ঢাকার যোগাযোগ বন্ধ হয়ে যাবে, ভোগান্তিতে পড়বেন যাত্রীরা।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম. ম. ছিদ্দিক মিয়া এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, 'টানা চার দিন হাজার হাজার মানুষ আন্দোলনে অবস্থান নিয়েছে। সবাইকে কৃতজ্ঞতা জানাই। শুক্রবার অবরোধ থাকবে না। শনিবার সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত সড়ক ও রেলপথ বন্ধ থাকবে। এর মধ্যে যদি নির্বাচন কমিশন ফরিদপুর-৪ আসনে আলগী ও হামিরদী ইউনিয়নকে পুনর্বহালের ব্যবস্থা না করে, তাহলে রোববার ভোর ৬টা থেকে দাবি না মানা পর্যন্ত লাগাতার অবরোধ চলবে।'

বিভিন্নভাবে ফরিদপুরে মহাসড়ক অবরোধ করা হচ্ছে। ছবি: টিবিএস

উল্লেখ্য, ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা) আসনে যুক্ত করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। এরপর থেকে স্থানীয়রা গেজেট বাতিলের দাবি জানিয়ে আসছেন। এ দাবিতে তারা একাধিকবার সড়ক অবরোধ করলেও প্রশাসনের আশ্বাসে কর্মসূচি স্থগিত করেছিলেন।

তিন দিনের আল্টিমেটাম শেষে গত ৯ সেপ্টেম্বর আবারও মহাসড়ক অবরোধ শুরু হয়, যা চলে ১১ সেপ্টেম্বর পর্যন্ত। এরপরও দাবি না মানায় নতুন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, এতে যাত্রীদের ভোগান্তি আরও বাড়বে।

Related Topics

টপ নিউজ

সংসদীয় সীমানা / ফরিদপুর / ধর্মঘট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অপ্রতিম হত্যা: আটক তুহিনের বাড়ি থেকে সেই আইফোন উদ্ধার করল পুলিশ
  • ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম। ছবি: সংগৃহীত
    অপ্রতিম হত্যাকাণ্ডে মিলল একাধিক আলামত, কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে: পুলিশ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি
  • ছবি: সংগৃহীত
    নিখোঁজের একদিন পর জঙ্গলে মিলল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ছেলের মরদেহ 
  • শিশু অপ্রতিম ও এমপি মনিরুল হক চৌধুরী। ছবি: সংগৃহীত
    শিশু অপ্রতিম হত্যা: এমপি হিসেবে আমি লজ্জিত, আমি ক্ষমাপ্রার্থী—কাঁদলেন এমপি মনিরুল
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
    দেশে শীঘ্রই ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার কথা ভাবছে সরকার: অর্থমন্ত্রী

Related News

  • দীর্ঘ বিরতির পর ফরিদপুরের কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত, লাখো মানুষের ঢল
  • আদালতের আদেশের বিরুদ্ধে হরতাল অবৈধ: হাইকোর্ট
  • হিন্দু গোষ্ঠীর সফরে সরিয়ে দেওয়া হলো নারী কর্মীদের; প্রতিবাদে ধর্মঘট, বন্ধ আইফেল টাওয়ার
  • ফরিদপুরের ভাঙ্গায় ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তিন বন্ধুর 
  • দেশে সারের কোনো সংকট নেই, দুষ্কৃতিকারীরা সংকট তৈরি করছে: কৃষিমন্ত্রী

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অপ্রতিম হত্যা: আটক তুহিনের বাড়ি থেকে সেই আইফোন উদ্ধার করল পুলিশ

2
ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অপ্রতিম হত্যাকাণ্ডে মিলল একাধিক আলামত, কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে: পুলিশ

3
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিখোঁজের একদিন পর জঙ্গলে মিলল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ছেলের মরদেহ 

5
শিশু অপ্রতিম ও এমপি মনিরুল হক চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিশু অপ্রতিম হত্যা: এমপি হিসেবে আমি লজ্জিত, আমি ক্ষমাপ্রার্থী—কাঁদলেন এমপি মনিরুল

6
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
অর্থনীতি

দেশে শীঘ্রই ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার কথা ভাবছে সরকার: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net