Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 16, 2026
তিন ঘণ্টায় শেষ বিসিবি একাদশের ইনিংস

খেলা

টিবিএস রিপোর্ট, চট্টগ্রাম থেকে
30 January, 2021, 02:10 pm
Last modified: 30 January, 2021, 02:16 pm

Related News

  • ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে এক যুগ পর হোয়াইটওয়াশের আনন্দে বাংলাদেশ
  • আঙুলে পাঁচ সেলাই, ছিটকে গেলেন সৌম্য 
  • ‘আমি খুবই খুশি, বাংলাদেশের সব মানুষ খুশি’
  • দুর্দান্ত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজে স্মরণীয় সিরিজ জয় বাংলাদেশের

তিন ঘণ্টায় শেষ বিসিবি একাদশের ইনিংস

দ্বিতীয় দিনের চতুর্থ বলেই ফিরে যান সাইফ হাসান। এদিন প্রথম সেশনেই ৪ উইকেট হারায় বিসিবি একাদশ। এরপর রাকিম কর্নওয়াল ও জোমেল ওয়ারিক্যানের স্পিন ভেল্কিতে অল্প রানেই গুটিয়ে যায় বিসিবি একাদশ। 
টিবিএস রিপোর্ট, চট্টগ্রাম থেকে
30 January, 2021, 02:10 pm
Last modified: 30 January, 2021, 02:16 pm
রাকিম কর্নওয়ালের (বল হাতে বামে) স্পিনে কুপোকাত বিসিবি একাদশ। ছবি: বিসিবি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচে চরম হতাশার ব্যাটিং করলো বিসিবি একাদশ। পুরো দুই সেশনও ব্যাটিং করা হলো না নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন বিসিবি একাদশের। তিন ঘণ্টায়ই শেষ হয়ে গেছে তাদের ইনিংস। নিয়মিত ধারায় উইকেট হারিয়ে ৪৭.৪ ওভারে ১৬০ রানেই অলআউট হয়ে গেছে বিসিবি একাদশ।     

প্রথম দিনের শেষভাগে বেশ কয়েক ওভার ব্যাটিং করে বিসিবি একাদশ। দারুণ ব্যাটিংয়ে দিন পার করেন সাইফ হাসান ও সাদমান ইসলাম অনিক। কিন্তু দ্বিতীয় দিনে তাদের শুরুটা হয় চরম এলোমেলোভাবে। দ্বিতীয় দিনের চতুর্থ বলেই ফিরে যান সাইফ। এদিন প্রথম সেশনেই ৪ উইকেট হারায় বিসিবি একাদশ। এরপর রাকিম কর্নওয়াল ও জোমেল ওয়ারিক্যানের স্পিন ভেল্কিতে অল্প রানেই গুটিয়ে যায় বিসিবি একাদশ। 

চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে ১ উইকেটে ২৯ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। আগের দিন লেগ স্পিনার রিশাদ হোসেন ও খালেদ আহমেদের বোলিং তোপে ২৫৭ রানে অলআউট হয় ক্যারিবীয়রা। 

প্রস্তুতি ম্যাচ হলেও সাইফ হাসান ও সাদমান ইসলাম অনিকের জন্য ম্যাচটি পরীক্ষার। তামিম ইকবালের সঙ্গী বাছাইয়ে এই ম্যাচের পারফরম্যান্সে চোখ আছে নির্বাচকদের। এই পরীক্ষায় দুই ব্যাটসম্যানই ব্যর্থ। আগের দিন ১৫ রান করা সাইফ দ্বিতীয় দিনের চতুর্থ বলেই আউট হন। এদিন কোনো রান করতে পারেননি তিনি। উইন্ডিজ পেসার কেমার রোচের ভেতরের দিকে ঢোকা একটি ডেলিভারিতে এলবিডব্লিউ হন সাইফ।

সাদমানও বড় ইনিংস খেলতে পারেননি। ধীর-স্থিরভাবে খেলতে থাকা বাঁহাতি এই ব্যাটসম্যান বাজে শট খেলে আউট হন। ২২ রান করেন তিনি। এরপর ইয়াসির আল রাব্বি দ্রুতই ফেরেন। বিসিবি একাদশের হয়ে রান করেছেন নাঈম শেখ। বাঁহাতি এই ব্যাটসম্যান ৪৮ বলে ৪৫ রান করেন। 

ওয়ানডে স্টাইলে খেলতে থাকা নাঈম শিকার হন রাকিম কর্নওয়ালের। ক্যারিবীয় এই স্পিনারের বিপক্ষে ব্যাটিং করতে ভালোই বেগ পেতে হয়েছে তাকে। কর্নওয়ালের লাইন-লেংন্থ এলোমেলো করতে দুটি চারও মারেন নাঈম। কিন্তু ক্যারিবীয় স্পিনারের স্টাম্প বরাবর একটি ডেলিভারি কাট করতে গিয়ে বোল্ড হন নাঈম।     

৮২ বল খেলা সাদমান আলজারি জোসেফকে ভালোভাবে সামলাতে পারেননি। ক্যারিবীয় পেসারের একটি শর্ট ডেলিভারি পুল করতে যান তিনি। তার শটটি না ছিল তুলে মারা, না ছিল মাটি কামড়ানো। মনে হয়েছে ক্রেইগ ব্রাথওয়েটের হাতে ক্যাচ তুলে দিয়েছেন বাঁহাতি এই ব্যাটসম্যান।  

এরপর অধিনায়ক নুরুল হাসান সোহান ও শাহাদাত হোসেন দিপুই যা রান করার করেছেন। সোহান ৫৩ বলে ৩০ রান করেন। বিশ্বজয়ী যুব দলের সদস্য শাহাদাত ১৩ রান করেন। বাকিরা কেবল উইকেটে গেছে আর ফিরেছেন। ৪৭ রান খরচায় ৫ উইকেট নেন কর্নওয়াল। ওয়ারিক্যানের শিকার ৩ উইকেট। কেমার রোচ ও আলজারি জোসেফ একটি করে উইকেট পান।  

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ২৫৭ 

বিসিবি একাদশ প্রথম ইনিংস: ৪৭.৪ ওভারে ১৬০/১০ (আগের দিন ২৪/০) (সাইফ ১৫, সাদমান ২২, নাঈম ৪৫, ইয়াসির ১, শাহাদাত ১৩, সোহান ৩০; রোচ ১/১৩, গ্যাব্রিয়েল ০/৩০, কর্নওয়াল ৫/৪৭, জোসেফ ১/৩১, ওয়ারিক্যান ৩/২৫)।

ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংস: ৮.৫ ওভারে ২৯/১

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ / বিসিবি একাদশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল
  • ছবি: এএফপি
    যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প
  • বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
    নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন
  • কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: ইউএনবি
    কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের দুই ইউনিট সংস্কারে অর্থ দিতে আগ্রহী জাইকা
  • ‘রোলেক্স’ এখন উগান্ডার একটি জাতীয় খাবারে পরিণত হয়েছে। ছবি: এএফপি
    যে দেশে মানুষ ‘রোলেক্স’ হাতে পরে না, তৃপ্তি করে খায়!
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি: ফোকাস বাংলা
    প্রধানমন্ত্রীর নির্দেশ: ব্যবসা ও বিনিয়োগবান্ধব কর ব্যবস্থা চাই, গরিবের ওপর বোঝা নয়

Related News

  • ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে এক যুগ পর হোয়াইটওয়াশের আনন্দে বাংলাদেশ
  • আঙুলে পাঁচ সেলাই, ছিটকে গেলেন সৌম্য 
  • ‘আমি খুবই খুশি, বাংলাদেশের সব মানুষ খুশি’
  • দুর্দান্ত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজে স্মরণীয় সিরিজ জয় বাংলাদেশের

Most Read

1
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প

3
বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন

4
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: ইউএনবি
বাংলাদেশ

কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের দুই ইউনিট সংস্কারে অর্থ দিতে আগ্রহী জাইকা

5
‘রোলেক্স’ এখন উগান্ডার একটি জাতীয় খাবারে পরিণত হয়েছে। ছবি: এএফপি
আন্তর্জাতিক

যে দেশে মানুষ ‘রোলেক্স’ হাতে পরে না, তৃপ্তি করে খায়!

6
প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি: ফোকাস বাংলা
অর্থনীতি

প্রধানমন্ত্রীর নির্দেশ: ব্যবসা ও বিনিয়োগবান্ধব কর ব্যবস্থা চাই, গরিবের ওপর বোঝা নয়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net