Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 17, 2026
সেপসিসের নাটক সাজিয়ে নিজের পা কাটলেন সার্জন, বীমা জালিয়াতির দায়ে কারাদণ্ড

আন্তর্জাতিক

বিবিসি
05 September, 2025, 02:50 pm
Last modified: 05 September, 2025, 02:52 pm

Related News

  • কেনিয়া থেকে লাগেজে করে ২,২০০ পিঁপড়া পাচারের চেষ্টা, চীনা নাগরিকের ১ বছরের কারাদণ্ড
  • হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল করিমের অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ড
  • ৭ বছরের শিশুর অঙ্গহানি করে ভিক্ষাবৃত্তি: তিনজনের আমৃত্যু, দুই জনের ১০ বছর কারাদণ্ড
  • বিমার টাকার জন্য এভারেস্ট অভিযাত্রীদের বিষ খাইয়ে অসুস্থ করে ভুয়া উদ্ধার অভিযানের অভিযোগ গাইডদের বিরুদ্ধে
  • ঢামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা, ৩ জনের কারাদণ্ড

সেপসিসের নাটক সাজিয়ে নিজের পা কাটলেন সার্জন, বীমা জালিয়াতির দায়ে কারাদণ্ড

ট্রুরো ক্রাউন কোর্টে জানানো হয়েছে, বীমা দাবি করতে সেপসিসের মিথ্যে অজুহাত দিয়েছিলেন সার্জন নীল হপার, কিন্তু আসলে নিজের পা নিজেই জখম করেছিলেন তিনি।
বিবিসি
05 September, 2025, 02:50 pm
Last modified: 05 September, 2025, 02:52 pm
আদালত জানায়, নিজের পা কাটার পেছনে সার্জনের ‘অঙ্গচ্ছেদ নিয়ে যৌন আগ্রহ’ কাজ করছিল। ছবি: বিবিসি

নিজের পা নিজেই কেটে ফেলেছিলেন এনএইচএস-এর একজন ভাসকুলার সার্জন। বীমা জালিয়াতি এবং চরম পর্নোগ্রাফি রাখার দায়ে সেই নীল হপারকে (৪৯) দুই বছর আট মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। 

কর্নওয়ালের ট্রুরোর বাসিন্দা হপার ২০১৯ সালে নিজের পা হারানোর আগে শত শত অঙ্গচ্ছেদের অপারেশন করেছিলেন। ট্রুরো ক্রাউন কোর্টে জানানো হয়েছে যে, তিনি বীমা কোম্পানিকে মিথ্যা বলেছিলেন। তিনি দাবি করেন, তার পা হারানোর কারণ সেপসিস, কিন্তু আসলে তিনি নিজেই নিজের পা জখম করেছিলেন। 

প্রসিকিউটর নিকোলাস লি জানান, ২০১৯ সালের মে মাসে একটি 'রহস্যজনক অসুস্থতার' পর হপারের হাঁটুর নিচ থেকে পা কেটে ফেলা হয়। বাস্তবে তিনি নিজের পায়ে বরফ ও ড্রাই আইস ব্যবহার করে অঙ্গগুলো হিমায়িত করেছিলেন, যাতে সেগুলো কেটে ফেলতে হয়। 

আদালতকে হপার স্বীকার করেছেন, তিনি দুটি জালিয়াতি এবং তিনটি চরম পর্নোগ্রাফি সংরক্ষণের অভিযোগে দায়ী। এর মধ্যে 'অঙ্গচ্ছেদ বিষয়ক যৌন আগ্রহ'ও ছিল।

বিচারক জেমস অ্যাডকিন রায়ে বলেছেন, হপারের পূর্বের কোনো অপরাধমূলক রেকর্ড না থাকলেও, এবং তিনি অনুতপ্ত হলেও,পর্নোগ্রাফি বিষয়ক ভিডিওগুলোতে ক্ষতির মাত্রা ছিল 'অতিরিক্ত'।

ঘটনার পর হপার পায়ে ব্যথার অভিযোগ করলে, তার উভয় পা কেটে ফেলা হয়।

হপার দুটি বীমা সংস্থা থেকে ৪ লাখ ৬৬ হাজার পাউন্ডেরও বেশি দাবি করেছিলেন, যা পরে জালিয়াতি হিসেবে প্রমাণিত হয়। প্রসিকিউটর মিস্টার লি জানান, হপার 'লোভে প্রলুব্ধ' হয়ে এই কৌশলটি অবলম্বন করেছিলেন। তিনি এক বন্ধুকে মেসেজ করেছিলেন যে, দাবিগুলো থেকে 'যতটা সম্ভব ফায়দা' নেওয়া উচিত।

আদালত শুনেছে, হাপারের নিজের শরীরের অংশ অপসারণের প্রতি যৌন আগ্রহ ও আবেশ তার এই কাজের সঙ্গে জড়িত ছিল। প্রসিকিউটর আরও উল্লেখ করেছেন, এটি হাপারের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল।

অঙ্গচ্ছেদের মাত্র ছয় মাসের কম সময়ে হপার কৃত্রিম পা ব্যবহার করে পুনরায় কর্মক্ষেত্রে ফিরেছিলেন। ২০২৩ সালের মার্চে তাকে গ্রেপ্তার করা হয় এবং ডিসেম্বর থেকে মেডিকেল রেজিস্টার থেকে বরখাস্ত করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

সার্জন / বিমা জালিয়াতি / সেপসিস / বিমা / কারাদণ্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
    ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
  • অলংকরণ: দা আটলান্টিক
    শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন
  • নির্মাতা প্রতিষ্ঠান নরথ্রপ গ্রুম্যান এমকিউ-৪সি ট্রাইটনকে বিশ্বের অন্যতম সেরা সামুদ্রিক গোয়েন্দা নজরদারি ও লক্ষ্যবস্তু শনাক্তকরণ ড্রোন হিসেবে বর্ণনা করেছে। ফাইল ছবি: রয়টার্স
    পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর ২৪০ মিলিয়ন ডলারের গোয়েন্দা ড্রোন নিখোঁজ
  • ছবি: জাপান ক্যাবিনেট পাবলিক অ্যাফেয়ার্স অফিস
    তেল সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পেল ‘স্বাধীনতা পুরস্কার’

Related News

  • কেনিয়া থেকে লাগেজে করে ২,২০০ পিঁপড়া পাচারের চেষ্টা, চীনা নাগরিকের ১ বছরের কারাদণ্ড
  • হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল করিমের অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ড
  • ৭ বছরের শিশুর অঙ্গহানি করে ভিক্ষাবৃত্তি: তিনজনের আমৃত্যু, দুই জনের ১০ বছর কারাদণ্ড
  • বিমার টাকার জন্য এভারেস্ট অভিযাত্রীদের বিষ খাইয়ে অসুস্থ করে ভুয়া উদ্ধার অভিযানের অভিযোগ গাইডদের বিরুদ্ধে
  • ঢামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা, ৩ জনের কারাদণ্ড

Most Read

1
‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক

‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী

2
অলংকরণ: দা আটলান্টিক
আন্তর্জাতিক

শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের

3
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন

4
নির্মাতা প্রতিষ্ঠান নরথ্রপ গ্রুম্যান এমকিউ-৪সি ট্রাইটনকে বিশ্বের অন্যতম সেরা সামুদ্রিক গোয়েন্দা নজরদারি ও লক্ষ্যবস্তু শনাক্তকরণ ড্রোন হিসেবে বর্ণনা করেছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর ২৪০ মিলিয়ন ডলারের গোয়েন্দা ড্রোন নিখোঁজ

5
ছবি: জাপান ক্যাবিনেট পাবলিক অ্যাফেয়ার্স অফিস
আন্তর্জাতিক

তেল সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের

6
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পেল ‘স্বাধীনতা পুরস্কার’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net