Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 18, 2026
চট্টগ্রাম সিটি নির্বাচন: কার্যালয়ের নিকটবর্তী ৩ কেন্দ্রে বিএনপি ভোট পেয়েছে ৮টি

বাংলাদেশ

আবদুল্লাহ রাকীব
28 January, 2021, 09:25 pm
Last modified: 28 January, 2021, 09:36 pm

Related News

  • চসিক নির্বাচন অনিয়মের মডেল: ইসি মাহবুব তালুকদার
  • বন্দরনগরীর নির্বাচনে ‘ক্ষুদ্র মানুষে’র ক্ষুদ্র ভূমিকা!
  • চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীদের ৭৮ শতাংশই ব্যবসায়ী
  • চট্টগ্রাম সিটিসহ সব উপনির্বাচন স্থগিত
  • চট্টগ্রামে নির্বাচন বন্ধের মতো পরিস্থিতি এখনো আসেনি: সিইসি

চট্টগ্রাম সিটি নির্বাচন: কার্যালয়ের নিকটবর্তী ৩ কেন্দ্রে বিএনপি ভোট পেয়েছে ৮টি

এই কেন্দ্র তিনটি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল্লাহ আল নোমানের বাসার ১০০ গজের মধ্যে।
আবদুল্লাহ রাকীব
28 January, 2021, 09:25 pm
Last modified: 28 January, 2021, 09:36 pm
উত্তেজনা, সহিংসতা, প্রাণহানি আর অনিয়মের নানা অভিযোগের পাশাপাশি ভোটারদের কম উপস্থিতির মধ্য দিয়ে হওয়া বুধবারের নির্বাচনে বিএনপির প্রার্থী শাহাদাত হোসেনকে ৩ লাখ ভোটের ব্যবধানে হারিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হন আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম চৌধুরী।

চট্টগ্রাম মহানগর বিএনপির দলীয় কার্যালয়টি কাজীর দেউড়িতে অবস্থিত। আর এ এলাকায় অবস্থিত তিনটি ভোট কেন্দ্রে গতকাল বুধবারের নির্বাচনে বিএনপি ভোট পেয়েছে মাত্র ৮টি। এই কেন্দ্র তিনটি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল্লাহ আল নোমানের বাসার ১০০ গজের মধ্যে।

কাজীর দেউড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মহিলা কেন্দ্র-০১ গতকাল অনুষ্ঠিত সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন পেয়েছেন মাত্র এক ভোট ও নৌকার প্রার্থী রেজাউল করিম পেয়েছেন ২১৫ ভোট।

যেখানে ২০১৫ সালের নির্বাচনে বিএনপি সমর্থিত মঞ্জুর আলম ৩৮৫ ভোট আর আওয়ামী লীগ সমর্থিত আ জ ম নাছির পান ১ হাজার ৭০ ভোট।

২০১০ সালের নির্বাচনে বিএনপির মঞ্জুর আলম কাজীর দেউড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পেয়েছিলেন ৯১৩ ভোট ও আওয়ামী লীগের এ বি এম মহিউদ্দিন চৌধুরী পান ৭৫৮ ভোট। অপরদিকে কাজীর দেউড়ি বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিএনপির মঞ্জুর আলম পান ৬২৫ ভোট ও আওয়ামী লীগের এ বি এম মহিউদ্দিন চৌধুরী পান ৭০৯ ভোট ।

একই বিদ্যালয়ের মহিলা কেন্দ্র-০২ এবার বিএনপি পেয়েছে মাত্র দুই ভোট, নৌকা ১১৯ ভোট। যেখানে ২০১৫ সালে বিএনপির মঞ্জুর আলম পান ১৯৩ ভোট আর আ জ ম নাছির পান ৪০৯ ভোট।

একই স্থানের কাজীর দেউড়ি বালক পেয়ার মোহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরুষ কেন্দ্রে বুধবারের নির্বাচনে বিএনপি পায় মাত্র দুই ভোট। নৌকা প্রতীকে রেজাউল করিম চৌধুরী পান ৩৫০ ভোট। ২০১৫ সালে মেয়র নির্বাচনে মঞ্জুর আলম পান ৪১৪ ভোট ও আ জ ম নাছির উদ্দিন পান ৭২২ ভোট।

বিএনপির দলীয় কার্যালয়ের উত্তর পাশে ৫০ গজের মধ্যে আরেকটি ভোট কেন্দ্র রয়েছে। সরকারি ন্যাশনাল প্রাথমিক বিদ্যালয় নামে এ পুরুষ কেন্দ্রে বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন পেয়েছেন মাত্র ৩ ভোট। নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের রেজাউল করিম চৌধুরী ৩৫০ ভোট পেয়েছেন। অথচ ২০১৫ সালে এ কেন্দ্রে বিএনপির মঞ্জুর আলম পান ৪৬৯ ভোট ও আ জ ম নাছির উদ্দিন পান ৮৫০ ভোট।

বুধবার অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে রিটার্নিং কার্যালয় থেকে প্রকাশিত বেসরকারি ফলাফল বিশ্লেষণ করে ভোটের এমন চিত্র পাওয়া যায়।

বিএনপির দলীয় কার্যালয়ের আশেপাশের কেন্দ্রের ভোটের এমন ফলাফল নিয়ে নগরজুড়ে হাস্যরস তৈরি হয়েছে। 

এ বিষয়ে বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেন, "কেন্দ্র ভিত্তিক এই ফলাফলই সাক্ষী দেয় কী জাতের নির্বাচন হয়েছে। কিছু কিছু অতি উৎসাহী পুলিশ কর্মকর্তা আমাদের এজেন্টদের বের করে দিয়েছে। বাহিরে সরকার দলীয় নেতারা সশস্ত্র অবস্থান নিয়ে প্রকৃত ভোটারদের কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে দেয়নি। আবার যারা ভোট দিতে কেন্দ্রে প্রবেশ করেছে তাদের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে ইভিএমে নিজেরা বোতাম চেপেছে। এই প্রক্রিয়া এর চেয়ে বেশী কিছু সম্ভব নয়। যা হওয়ার তাই হয়েছে।"
 

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
    রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র
  • নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
    ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা
  • রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
    অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    ১.০৯ লাখ টন ডিজেল, ২৭ হাজার টন অকটেন নিয়ে আজ বন্দরে পৌঁছাবে চার জাহাজ
  • ছবি: মিডল ইস্ট মনিটর
    নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে
  • এমভি বাংলার জয়যাত্রা। প্রতীকী ছবি/সংগৃহীত
    হরমুজ খুলে দেওয়ার পর বাংলাদেশি জাহাজকে নোঙর তুলতে নির্দেশ, ইরানের অনুমতির অপেক্ষা

Related News

  • চসিক নির্বাচন অনিয়মের মডেল: ইসি মাহবুব তালুকদার
  • বন্দরনগরীর নির্বাচনে ‘ক্ষুদ্র মানুষে’র ক্ষুদ্র ভূমিকা!
  • চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীদের ৭৮ শতাংশই ব্যবসায়ী
  • চট্টগ্রাম সিটিসহ সব উপনির্বাচন স্থগিত
  • চট্টগ্রামে নির্বাচন বন্ধের মতো পরিস্থিতি এখনো আসেনি: সিইসি

Most Read

1
পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

2
নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

3
রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
বাংলাদেশ

অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

4
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
বাংলাদেশ

১.০৯ লাখ টন ডিজেল, ২৭ হাজার টন অকটেন নিয়ে আজ বন্দরে পৌঁছাবে চার জাহাজ

5
ছবি: মিডল ইস্ট মনিটর
আন্তর্জাতিক

নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে

6
এমভি বাংলার জয়যাত্রা। প্রতীকী ছবি/সংগৃহীত
বাংলাদেশ

হরমুজ খুলে দেওয়ার পর বাংলাদেশি জাহাজকে নোঙর তুলতে নির্দেশ, ইরানের অনুমতির অপেক্ষা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net