Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 05, 2026
ডলারভিত্তিক ইসলামি বন্ড ইস্যু করবে সৌদি আরামকো

আন্তর্জাতিক

রয়টার্স
04 September, 2025, 06:15 pm
Last modified: 04 September, 2025, 06:23 pm

Related News

  • ড্রোন হামলায় সৌদির বৃহৎ তেল শোধনাগারসহ কুর্দি ও ইসরায়েলি গ্যাস ক্ষেত্র বন্ধ ঘোষণা
  • মার্কিন ডলার:‘আহত পরাশক্তি’ নাকি এখনো বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রা?
  • ৮ বছরের মধ্যে সর্বোচ্চ বার্ষিক দরপতনের পর ২০২৬-এর শুরুতে ঘুরে দাঁড়িয়েছে ডলার
  • বিনিময় হার স্থিতিশীল রাখতে আরও ৬৭ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • মূলধন ফেরত দেওয়া নিয়ে সংকট, বেক্সিমকোর সুকুকের মেয়াদ আরও ৬ বছর বাড়াতে সুপারিশ

ডলারভিত্তিক ইসলামি বন্ড ইস্যু করবে সৌদি আরামকো

এই উদ্যোগটি এমন সময়ে আসছে, যখন বৈশ্বিক বন্ড বাজারে ইস্যুর প্রবাহ বেড়ে গেছে।
রয়টার্স
04 September, 2025, 06:15 pm
Last modified: 04 September, 2025, 06:23 pm
সৌদি আরবের দাহরানের প্লাজা কনফারেন্স সেন্টারে আরামকোর এক সংবাদ সম্মেলনের পূর্বে নিরাপত্তা পরিদর্শনের কাজ সারছেন কয়েকজন নিরাপত্তা কর্মকর্তা। ফাইল ছবি: রয়টার্স

বিশ্বের সবচেয়ে বড় জ্বালানি তেল কোম্পানি সৌদি আরবের আরামকো খুব শিগগিরই মার্কিন ডলারভিত্তিক ইসলামি বন্ড (সুকুক) বাজারে ছাড়ার প্রস্তুতি নিচ্ছে। চলতি মাসেই এই প্রক্রিয়া শুরু হতে পারে বলে এবিষয়ে সরাসরি অবগত দুটি সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। মূলত বিশ্ববাজারে তেলের দাম দুর্বল অবস্থায় থাকায়— কোম্পানিটি এভাবে ঋণ নিয়ে আর্থিক অবস্থান শক্তিশালী করার পরিকল্পনা নিয়েছে।

সূত্র জানায়, আরামকো ৩ থেকে ৪ বিলিয়ন ডলার তুলতে পারে এ সুকুক ইস্যুর মাধ্যমে। সুকুক হলো শরিয়াহভিত্তিক একটি বন্ড। তবে গোপনীয়তার কারণে এবিষয়ে কথা বলার সময় নাম প্রকাশ করেননি আরামকোর ওই দুই কর্মকর্তা।

আরামকো-ও আনুষ্ঠানিকভাবে এবিষয়ে কোনো মন্তব্য করেনি।

এই উদ্যোগটি এমন সময়ে আসছে, যখন বৈশ্বিক বন্ড বাজারে ইস্যুর প্রবাহ বেড়ে গেছে। বিনিয়োগকারীদের কাছে বন্ডের চাহিদা শক্তিশালী হওয়া এবং বন্ড তহবিলে বিপুল অর্থপ্রবাহ এ বৃদ্ধির মূল চালক।

গত আগস্টে আয়ের প্রতিবেদনে আরামকো জানায়, তারা ধার নেওয়া অব্যাহত রাখবে। কোম্পানির দাবি, তেলশিল্পে তাদের ব্যালান্সশিট গিয়ারিং এখনও সবচেয়ে কম পর্যায়ে রয়েছে।

রয়টার্স এর পূর্ববর্তী প্রতিবেদনে বলা হয়েছিল, সৌদি কর্মকর্তারা তাদের মিত্র এবং বাজার সংশ্লিষ্টদের জানিয়েছেন, তেলের দাম কমলেও তারা ঋণ বাড়িয়ে ও খরচ কমিয়ে পরিস্থিতি সামাল দিতে সক্ষম। তবে তখন সৌদি সরকারের যোগাযোগ দপ্তর এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানায়।

আরামকো সর্বশেষ বৈশ্বিক বন্ড বাজারে প্রবেশ করে ২০২৫ সালের মে মাসে, যখন তারা বন্ডের মাধ্যমে ৫ বিলিয়ন ডলার সংগ্রহ করে। পরে তারা সুকুক ইস্যুর সম্ভাব্য প্রসপেক্টাস প্রকাশ করে, যা আরও ঋণ নেওয়ার ইঙ্গিত দেয়।

অপরিশোধিত তেলের দাম কমে যাওয়ায় কোম্পানিটি ব্যয় সংকোচন এবং সম্পদ বিক্রির দিকে ঝুঁকছে। গত মাসে আরামকো দ্বিতীয় প্রান্তিকে ২২ শতাংশ মুনাফা হ্রাসের কথা জানায়। একই সময়ে তারা ব্ল্যাকরকের গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার পার্টনার্স (জিআইপি) নেতৃত্বাধীন একটি কনসোর্টিয়ামের সঙ্গে ১১ বিলিয়ন ডলারের লিজ–লিজব্যাক চুক্তি করে জাফুরাহ গ্যাস প্রসেসিং অবকাঠামোর জন্য, যা অর্থ সংগ্রহের নতুন পথ উন্মুক্ত করে আরামকোর জন্য।

আরামকোর প্রধান অর্থনৈতিক কর্মকর্তা জিয়াদ আল-মুরশেদ বলেন, "আমাদের কৌশল হলো কম রিটার্ন পাওয়া সম্পদ থেকে মূলধন মুক্ত করা এবং তা উচ্চ রিটার্ন-সক্ষম মূল ব্যবসায় পুনঃনিয়োজিত করা।"

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আয় প্রতিবেদনে আরামকো ২১.১ বিলিয়ন ডলারের বেস ডিভিডেন্ড বহাল রাখে এবং পুরো বছরের জন্য ৮৫.৪ বিলিয়ন ডলারের পে-আউট গাইডলাইন পুনর্ব্যক্ত করে। এতে স্পষ্ট হয়, জ্বালানি বাজারে চাপ থাকা সত্ত্বেও কোম্পানিটির শেয়ারহোল্ডারদের রিটার্ন দেওয়ার প্রতিশ্রুতি।

Related Topics

টপ নিউজ

সৌদি আরামকো / বন্ড / মার্কিন ডলার / সুকুক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২০১৮ সালে তোলা ছবিতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে বিশাল আকৃতির তেলবাহী ট্যাঙ্কার। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি না খুলেই ট্রাম্প ইরান ছাড়লে যে ৩ পরিস্থিতি তৈরি হতে পারে
  • ছবি : টিবিএস
    জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে: অর্থমন্ত্রী
  • ফাইল ছবি: সংগৃহীত
    নিখোঁজ ক্রুকে খুঁজতে ইরানে ঢুকল মার্কিন স্পেশাল ফোর্স; ধরিয়ে দিলে ৬০ হাজার ডলার দেবে ইরান
  • বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা
    বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা
  • মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
    প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না
  • ফাইল ছবি
    জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

Related News

  • ড্রোন হামলায় সৌদির বৃহৎ তেল শোধনাগারসহ কুর্দি ও ইসরায়েলি গ্যাস ক্ষেত্র বন্ধ ঘোষণা
  • মার্কিন ডলার:‘আহত পরাশক্তি’ নাকি এখনো বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রা?
  • ৮ বছরের মধ্যে সর্বোচ্চ বার্ষিক দরপতনের পর ২০২৬-এর শুরুতে ঘুরে দাঁড়িয়েছে ডলার
  • বিনিময় হার স্থিতিশীল রাখতে আরও ৬৭ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • মূলধন ফেরত দেওয়া নিয়ে সংকট, বেক্সিমকোর সুকুকের মেয়াদ আরও ৬ বছর বাড়াতে সুপারিশ

Most Read

1
২০১৮ সালে তোলা ছবিতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে বিশাল আকৃতির তেলবাহী ট্যাঙ্কার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি না খুলেই ট্রাম্প ইরান ছাড়লে যে ৩ পরিস্থিতি তৈরি হতে পারে

2
ছবি : টিবিএস
বাংলাদেশ

জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে: অর্থমন্ত্রী

3
ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নিখোঁজ ক্রুকে খুঁজতে ইরানে ঢুকল মার্কিন স্পেশাল ফোর্স; ধরিয়ে দিলে ৬০ হাজার ডলার দেবে ইরান

4
বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা
বাংলাদেশ

বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা

5
মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না

6
ফাইল ছবি
বাংলাদেশ

জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net