Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 24, 2026
স্পেসএক্স বনাম আমাজন: স্যাটেলাইট ইন্টারনেট নিয়ে বিবাদে শীর্ষ দুই ধনকুবের

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
27 January, 2021, 03:55 pm
Last modified: 27 January, 2021, 03:59 pm

Related News

  • আগামী পাঁচ বছরে চাঁদ ও মঙ্গলে ‘হাজার হাজার’ মানুষ পাঠাবে স্পেসএক্স: ইলন মাস্ক
  • আবারও ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • স্পেসএক্স কি মহাকাশে নতুন ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’?
  • ১২ দিনেই ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক, কারণ কী?
  • বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

স্পেসএক্স বনাম আমাজন: স্যাটেলাইট ইন্টারনেট নিয়ে বিবাদে শীর্ষ দুই ধনকুবের

এলন মাস্কের স্পেসএক্স পূর্ব নির্ধারিত কক্ষপথের চেয়ে নিম্ন কক্ষপথে স্টারলিঙ্ক কমিউনিকেশন স্যাটেলাইট স্থাপনের অনুমতি চেয়েছে ফেডারেল কমিউনিকেশন কমিশনের কাছে। 
টিবিএস রিপোর্ট
27 January, 2021, 03:55 pm
Last modified: 27 January, 2021, 03:59 pm
ছবি: সংগৃহীত

স্যাটেলাইট ইন্টারনেট উদ্যোগের জন্য মহাকাশে কক্ষপথ নিয়ে বিবাদে জড়িয়েছেন বিশ্বের শীর্ষ দুই ধনকুবের। তাদের স্যাটেলাইটের জন্য মহাকাশের বরাদ্দকৃত জায়গা নিয়েই এ বিবাদের সূচনা।

এলন মাস্কের স্পেসএক্স পূর্ব নির্ধারিত কক্ষপথের চেয়ে নিম্ন কক্ষপথে স্টারলিঙ্ক কমিউনিকেশন স্যাটেলাইট স্থাপনের অনুমতি চেয়েছে ফেডারেল কমিউনিকেশন কমিশনের কাছে। 

অন্যদিকে জেফ বেজোসের আমাজন জানিয়েছে, স্পেসএক্সের স্যাটেলাইটের স্থান পরিবর্তন আমাজনের কুইপার স্যাটেলাইটের জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে। 

সাধারণত নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছে অভিযোগের মাধ্যমে এধরনের বিবাদ নিষ্পত্তি হওয়ার কথা থাকলেও জনসম্মুখে চলে এসেছে এ ঘটনা। 

গত মঙ্গলবার আমাজন এক টুইটার বার্তায় জানিয়েছে, 'প্রতিযোগিতা নস্যাৎ করে দেওয়াই স্পেসএক্সের উদ্দেশ্য, তবে স্পষ্টভাবেই তা জনস্বার্থের বিরোধী।'

সিএনবিসি'র সাংবাদিক মাইকেল শিটজের এক প্রতিবেদনের জবাবে এলন মাস্ক এক টুইটার বার্তায় বলেন, 'আজ থেকে আরও কয়েক বছর পর শুরু হতে যাওয়া আমাজনের স্যাটেলাইটের জন্য স্টারলিঙ্ক-কে ক্ষতিগ্রস্থ করাও জনপন্থী নয়।'

স্টারলিঙ্ক ইন্টারনেট সার্ভিসের জন্য মাস্কের স্পেস এক্সপ্লোরেশন টেকনোলজিস কর্পোরেশন এপর্যন্ত মহাকাশে এক হাজারেরও বেশি স্যাটেলাইট স্থাপন করেছে। এ ইন্টারনেট পরিষেবার জন্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডায় আগাম গ্রাহক নিবন্ধনের কাজও চলছে। 

গত বছর ৩ হাজার ২৩৬টি স্যাটেলাইট স্থাপনের জন্য এফসিসি অনুমতি পেয়েছে আমাজন, তবে এখন পর্যন্ত একটি স্যাটেলাইটও স্থাপন করা হয়নি। স্পেসএক্সের আবেদন নাকচ করে দেওয়ার জন্য এফসিসি-কে অনুরোধও জানিয়েছে আমাজন। 

Related Topics

টপ নিউজ

আমাজন / স্পেসএক্স / জেফ বেজোস / এলন মাস্ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: মুমিত এম/টিবিএস
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে
  • সাউথ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
    মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসন করা হবে, আপনারা সবকিছু হারাবেন: ট্রাম্প
  • ফাইল ছবি: সংগৃহীত
    বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপকদের ‘শ্রমিক’ সংজ্ঞার বাইরে রাখা কেন অসাংবিধানিক নয়: হাইকোর্টের রুল
  • কিছু মানুষ স্ত্রী এডিস ইজিপ্টাই মশার কাছে ১০০ গুণ পর্যন্ত বেশি আকর্ষণীয়। ছবি: সংগৃহীত
    আপনাকে কি মশা বেশি কামড়ায়? কারণ আপনার গায়ের গন্ধ
  • বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
    বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?

Related News

  • আগামী পাঁচ বছরে চাঁদ ও মঙ্গলে ‘হাজার হাজার’ মানুষ পাঠাবে স্পেসএক্স: ইলন মাস্ক
  • আবারও ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • স্পেসএক্স কি মহাকাশে নতুন ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’?
  • ১২ দিনেই ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক, কারণ কী?
  • বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

Most Read

1
প্রতীকী ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে

2
সাউথ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
আন্তর্জাতিক

মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসন করা হবে, আপনারা সবকিছু হারাবেন: ট্রাম্প

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপকদের ‘শ্রমিক’ সংজ্ঞার বাইরে রাখা কেন অসাংবিধানিক নয়: হাইকোর্টের রুল

4
কিছু মানুষ স্ত্রী এডিস ইজিপ্টাই মশার কাছে ১০০ গুণ পর্যন্ত বেশি আকর্ষণীয়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আপনাকে কি মশা বেশি কামড়ায়? কারণ আপনার গায়ের গন্ধ

5
বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
অর্থনীতি

বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net