Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 02, 2026
দুই বছর প্রেমের পর বাগদান সারলেন টেইলর সুইফট ও ট্র্যাভিস কেলসি

বিনোদন

রয়টার্স
27 August, 2025, 09:50 am
Last modified: 27 August, 2025, 10:03 am

Related News

  • অনলাইনে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের 'আবর্জনা', ১০০ ডলার দিয়েও কিনছেন ভক্তরা
  • বিয়ের দিনে টেইলর সুইফটকে ট্রল করলেন ট্রাম্প; পোস্ট করলেন ভুয়া ছবি
  • গোপনেই বিয়ে সারলেন টেইলর সুইফট ও ট্র্যাভিস কেলসি, নিউইয়র্কে বিশাল উদযাপনের প্রস্তুতি
  • সব জল্পনার অবসান ঘটিয়ে নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে বিয়ে করছেন টেইলর সুইফট ও ট্র্যাভিস 
  • অবশেষে টেইলর সুইফটকে নিয়ে নিন্দা করার সুযোগ পেল সবাই

দুই বছর প্রেমের পর বাগদান সারলেন টেইলর সুইফট ও ট্র্যাভিস কেলসি

তবে কবে বিয়ে হবে, সেই তারিখ এখনো জানাননি তারা।
রয়টার্স
27 August, 2025, 09:50 am
Last modified: 27 August, 2025, 10:03 am
ছবি: রয়টার্স

পপ সুপারস্টার টেইলর সুইফট ও আমেরিকান ফুটবল তারকা ট্র্যাভিস কেলসির প্রেমের গল্প এবার নতুন অধ্যায়ে পৌঁছাল। অবশেষে বাগদান সারলেন আলোচিত এই জুটি। মঙ্গলবার ইনস্টাগ্রামে প্রকাশিত এক যৌথ পোস্টেই ভক্তদের সঙ্গে শেয়ার করলেন তাদের জীবনের এই বিশেষ মুহূর্ত।

পোস্টে রসিকতা করে তারা লিখেছেন, 'আপনাদের ইংরেজি শিক্ষক আর জিম শিক্ষক বিয়ে করতে যাচ্ছেন।' সঙ্গে প্রকাশ করেছেন কিছু রোম্যান্টিক ছবি। গোলাপি ও সাদা ফুলে সাজানো বাগানে কেলসিকে দেখা গেছে হাঁটু গেড়ে প্রস্তাব দিতে। অন্য এক ছবিতে সুইফটের হাতে ঝলমল করছে আংটি। ব্যাকগ্রাউন্ডে বাজছিল সুইফটের নিজের গান 'সো হাই স্কুল'।

ভক্তরাও আনন্দে ভাসছেন। কয়েক ঘণ্টার মধ্যেই পোস্টটি ১ কোটি ৭০ লাখের বেশি লাইক পেয়েছে। অভিনন্দন জানিয়েছে এনএফএল কর্তৃপক্ষও। তবে কবে বিয়ে হবে, সেই তারিখ এখনো জানাননি তারা।

২০২৩ সালে কানসাস সিটি চিফসের মাঠ অ্যারোহেড স্টেডিয়ামে সুইফটের কনসার্টে গিয়ে শুরু হয় এ প্রেমকাহিনি। কেলসি তার 'নিউ হাইটস' পডকাস্টে জানান, তিনি সুইফটের সঙ্গে দেখা করতে না পেরে হতাশ হয়েছিলেন। খোলামেলা সেই আগ্রহই নাকি ছুঁয়ে যায় সুইফটকে। তার ভাষায়, 'এটা যেন একদম ৮০-র দশকের জন হিউজ সিনেমার মতো—যেখানে নায়ক জানালার বাইরে দাঁড়িয়ে বুমবক্স বাজিয়ে বলছে, আমি তোমার সাথে প্রেম করতে চাই।'

সুইফট পরে টাইম ম্যাগাজিনকে বলেন, কেলসির মন্তব্য শোনার পর তারা একে অপরের সঙ্গে সময় কাটাতে শুরু করেন। তবে প্রকাশ্যে আসেন কেবল সেপ্টেম্বরে, যখন সুইফটকে কেলসির খেলা দেখতে চিফসের মাঠে পাওয়া যায়। 'আমরা আসলে বেশ কিছুটা সময় গোপনে একে অপরকে জানার সুযোগ পেয়েছি, যেটার জন্য আমি কৃতজ্ঞ,' বলেন সুইফট।

এরপর থেকে একে অপরের জীবনে নিয়মিত হয়ে ওঠেন তারা। সুইফট হাজির হন একাধিক চিফস ম্যাচে, এমনকি দুইটি সুপার বোলেও। আবার কেলসিকেও দেখা গেছে সুইফটের বিশ্ব ভ্রমণ করা এরাস ট্যুর-এর নানা শোতে। লন্ডনের এক কনসার্টে তো 'টাক্সিডো' পরে মঞ্চে উঠে সুইফটকে দর্শকের সামনে চমকে দেন কেলসি।

১৪ বার গ্র্যামি জয়ী সুইফট এবারও নতুন অ্যালবামের ঘোষণা দিয়েছেন। নাম 'দ্য লাইফ অব আ শোগার্ল'—যা আসছে ৩ অক্টোবর। সুইফটের ভাষায়, এ অ্যালবামের গানগুলো হবে আরও উচ্ছ্বসিত, কারণ 'জীবন এখন অনেক বেশি আনন্দময়'।

অন্যদিকে, কেলসি নতুন মৌসুমে ১৩তম বছরের মতো নামছেন কানসাস সিটি চিফসের হয়ে। তিনটি সুপার বোল জেতা এই তারকা মাঠে যেমন নির্ভরযোগ্য, মাঠের বাইরেও সুইফটের সঙ্গে তার সম্পর্ক ভক্তদের কাছে যেন এক রাজকুমার ও পরীর গল্প।

প্রেম থেকে বাগদান—এখন ভক্তদের অপেক্ষা কেবল বিয়ের তারিখ ঘোষণার।

Related Topics

টপ নিউজ

টেইলর সুইফট / বাগদান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা
    মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা
  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য ২০ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড স্থায়ী করছে যুক্তরাষ্ট্র
  • বাংলাদেশে ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। ছবি: ইউএনবি
    ঢাকায় ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের ‘ইতিবাচক’ বৈঠক
  • কোলাজ: টিবিএস
    চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ ঘোষণা, কাজ হারালেন প্রায় ৬ হাজার শ্রমিক
  • ছবি: টিবিএস
    রাজধানীর কেরানীগঞ্জে মিলল ইয়াবা তৈরির কারখানা, কাঁচামাল-যন্ত্রপাতিসহ গ্রেপ্তার ৪
  • বাংলাদেশের রপ্তানি কনটেইনারের বুকিং কমিয়ে দিয়েছে শিপিং কোম্পানি, পরিবহন ব্যয় বেড়ে দ্বিগুণ
    বাংলাদেশের রপ্তানি কনটেইনারের বুকিং কমিয়ে দিয়েছে শিপিং কোম্পানি, পরিবহন ব্যয় বেড়ে দ্বিগুণ

Related News

  • অনলাইনে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের 'আবর্জনা', ১০০ ডলার দিয়েও কিনছেন ভক্তরা
  • বিয়ের দিনে টেইলর সুইফটকে ট্রল করলেন ট্রাম্প; পোস্ট করলেন ভুয়া ছবি
  • গোপনেই বিয়ে সারলেন টেইলর সুইফট ও ট্র্যাভিস কেলসি, নিউইয়র্কে বিশাল উদযাপনের প্রস্তুতি
  • সব জল্পনার অবসান ঘটিয়ে নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে বিয়ে করছেন টেইলর সুইফট ও ট্র্যাভিস 
  • অবশেষে টেইলর সুইফটকে নিয়ে নিন্দা করার সুযোগ পেল সবাই

Most Read

1
মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা
বাংলাদেশ

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য ২০ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড স্থায়ী করছে যুক্তরাষ্ট্র

3
বাংলাদেশে ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। ছবি: ইউএনবি
বাংলাদেশ

ঢাকায় ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের ‘ইতিবাচক’ বৈঠক

4
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ ঘোষণা, কাজ হারালেন প্রায় ৬ হাজার শ্রমিক

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজধানীর কেরানীগঞ্জে মিলল ইয়াবা তৈরির কারখানা, কাঁচামাল-যন্ত্রপাতিসহ গ্রেপ্তার ৪

6
বাংলাদেশের রপ্তানি কনটেইনারের বুকিং কমিয়ে দিয়েছে শিপিং কোম্পানি, পরিবহন ব্যয় বেড়ে দ্বিগুণ
অর্থনীতি

বাংলাদেশের রপ্তানি কনটেইনারের বুকিং কমিয়ে দিয়েছে শিপিং কোম্পানি, পরিবহন ব্যয় বেড়ে দ্বিগুণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net