Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 03, 2026
রাজধানীতে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা-আইস উদ্ধার, গ্রেপ্তার ৪

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 August, 2025, 05:00 pm
Last modified: 26 August, 2025, 05:08 pm

Related News

  • ইসরায়েলবিরোধী বক্তব্য, যুক্তরাষ্ট্রে উইসকনসিনের বৃহত্তম মসজিদের সভাপতিকে আটক
  • স্মৃতিসৌধে স্লোগান দিয়ে গ্রেপ্তার সেই নারীর বিরুদ্ধে অভিযোগ মেলেনি, অব্যাহতির আদেশ
  • সাবেক ডিজিএফআই কর্মকর্তা আফজাল নাছের ৬ দিনের রিমান্ডে
  • সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার সাংবাদিক শওকত মাহমুদ
  • নড়াইলে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত চালক গ্রেপ্তার

রাজধানীতে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা-আইস উদ্ধার, গ্রেপ্তার ৪

ডিএনসির উপপরিচালক মো. মেহেদী হাসানের নেতৃত্বে একই দিন পল্টন ডাক ভবনের বৈদেশিক ডাকঘরে অভিযান চালিয়ে অস্ট্রেলিয়া থেকে আসা ২৮০ গ্রাম টেট্রাহাইড্রোক্যানাবিনল (কুশ) উদ্ধার করা হয়। 
টিবিএস রিপোর্ট
26 August, 2025, 05:00 pm
Last modified: 26 August, 2025, 05:08 pm
ছবি: টিবিএস

রাজধানীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) পৃথক অভিযানে ইয়াবা, আইস ও কুশ উদ্ধার হয়েছে। এসময় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) আদাবরের বাইতুল আমান হাউজিং সোসাইটির একটি বাসায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়। ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উপ-পরিচালক শামীম আহমেদের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

গ্রেপ্তারেরা হলেন- মো. খাইরুল ইসলাম ওরফে রিয়ান (২৬), মিলন মোল্লা, শুকুর মোহাম্মদ রিপন (৫০) এবং শহিদুল ইসলাম (৪৫)।

জানা যায়, আমান হাউজিং সোসাইটির ওই বাসা থেকে ৪ হাজার পিস ইয়াবাসহ মো. খাইরুল ইসলাম ওরফে রিয়ান নামের একজনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে গ্রেপ্তার রিয়ানের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন শেখেরটেক এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একাধিক মাদক মামলার আসামি মিলন মোল্লার কাছ থেকে ১ কেজি ৬০০ গ্রাম 'আইস' (মিথাইল অ্যামফিটামিন) উদ্ধার করা হয়।

ছবি: টিবিএস

ডিএনসির দাবি, এসব মাদকের মূল মালিক পলাতক আসামি সৌরভ ইসলাম শান্ত ওরফে তোফায়েল হোসেন শান্ত এবং ইয়াছমিন আক্তার আঁখি। সৌরভ ইসলাম শান্তকে ডিএনসি তালিকাভুক্ত মাদক গডফাদার হিসেবে উল্লেখ করেছে। তার নামে বিভিন্ন থানায় মাদক ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।

অন্যদিকে, ডিএনসির উপপরিচালক মো. মেহেদী হাসানের নেতৃত্বে একই দিন পল্টন ডাক ভবনের বৈদেশিক ডাকঘরে অভিযান চালিয়ে অস্ট্রেলিয়া থেকে আসা ২৮০ গ্রাম টেট্রাহাইড্রোক্যানাবিনল (কুশ) উদ্ধার করা হয়। 

ঘটনাস্থল থেকে শহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে শুকুর মোহাম্মদ রিপনকে গ্রেপ্তার করে ডিএনসি।

Related Topics

টপ নিউজ

রাজধানী / গ্রেপ্তার / মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর / ইয়াবা / আইস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনার পর ৯৮ অধ্যাদেশ বহালের সুপারিশ, পুনর্বিবেচনায় ২০টি
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মার্কিন এফ-৩৫ ভূপাতিতের ‘পাঠ’ ভাইরাল, ইরানকে চীনা প্রকৌশলীদের অনলাইনে পরামর্শ!
  • হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
    ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ
  • যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
    যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা
  • রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
    ইরানের বৃহত্তম ইস্পাত উৎপাদন কারখানায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা; যুদ্ধ বন্ধে পুতিন ও সালমানের ফোনালাপ

Related News

  • ইসরায়েলবিরোধী বক্তব্য, যুক্তরাষ্ট্রে উইসকনসিনের বৃহত্তম মসজিদের সভাপতিকে আটক
  • স্মৃতিসৌধে স্লোগান দিয়ে গ্রেপ্তার সেই নারীর বিরুদ্ধে অভিযোগ মেলেনি, অব্যাহতির আদেশ
  • সাবেক ডিজিএফআই কর্মকর্তা আফজাল নাছের ৬ দিনের রিমান্ডে
  • সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার সাংবাদিক শওকত মাহমুদ
  • নড়াইলে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত চালক গ্রেপ্তার

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১৩৩ অধ্যাদেশ পর্যালোচনার পর ৯৮ অধ্যাদেশ বহালের সুপারিশ, পুনর্বিবেচনায় ২০টি

2
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন এফ-৩৫ ভূপাতিতের ‘পাঠ’ ভাইরাল, ইরানকে চীনা প্রকৌশলীদের অনলাইনে পরামর্শ!

3
হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
আন্তর্জাতিক

ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ

4
যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
আন্তর্জাতিক

যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা

6
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের বৃহত্তম ইস্পাত উৎপাদন কারখানায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা; যুদ্ধ বন্ধে পুতিন ও সালমানের ফোনালাপ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net