Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 07, 2026
গাজায় যুদ্ধ তিন সপ্তাহের মধ্যে শেষ হবে বলে মনে করছেন ট্রাম্প

আন্তর্জাতিক

আল জাজিরা
26 August, 2025, 10:20 am
Last modified: 26 August, 2025, 10:20 am

Related News

  • ইরান আক্রমণ: ট্রাম্পের দেওয়া যত হুমকি
  • “আজ রাতেই পুরো সভ্যতা ধ্বংস হবে”—ইরানের উদ্দেশ্যে ট্রাম্পের হুমকি
  • ইরানে যুদ্ধাপরাধ করা নিয়ে ‘মোটেও’ চিন্তিত নই: ট্রাম্প
  • দ্য টেরোরিস্ট ইন চিফ: আমাদের এই কুৎসিত বাস্তবতার মুখোমুখি হওয়ার সময় এসেছে
  • ইরানের যুদ্ধবিরতির প্রস্তাব ‘গুরুত্বপূর্ণ’ হলেও ‘যথেষ্ট নয়’: ট্রাম্প

গাজায় যুদ্ধ তিন সপ্তাহের মধ্যে শেষ হবে বলে মনে করছেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আগেও তার স্বভাবসুলভ ঢঙে যুদ্ধের অবসান ঘটানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন।
আল জাজিরা
26 August, 2025, 10:20 am
Last modified: 26 August, 2025, 10:20 am
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজায় ইসরায়েলের যুদ্ধের অবসান হওয়া উচিত। কারণ এমন ভয়াবহ নৃশংসতার ঘটনায় আন্তর্জাতিক ক্ষোভ ক্রমেই বাড়ছে। এসব নৃশংসতার মধ্যে রয়েছে প্রতিদিনের বেসামরিক গণহত্যা, সাংবাদিক ও চিকিৎসকদের হত্যাকাণ্ড এবং অবরুদ্ধ ও বিধ্বস্ত ফিলিস্তিনি উপত্যকায় ইসরায়েলি অবরোধের কারণে সৃষ্ট দুর্ভিক্ষ।

সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, 'আমার মনে হয় আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই এর একটি যথেষ্ট ভালো, চূড়ান্ত সমাপ্তি হবে।'

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আগেও তার স্বভাবসুলভ ঢঙে যুদ্ধের অবসান ঘটানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু তার সেই বক্তব্য বাস্তবে কোনো যুদ্ধবিরতি বা কঠোর ইসরায়েলি অবরোধের শিকার ফিলিস্তিনিদের জন্য অবাধ মানবিক সহায়তায় রূপ নেয়নি।

ট্রাম্প প্রশাসন ইসরায়েলকে কয়েকশো কোটি ডলারের অস্ত্র সরবরাহ করেছে এবং একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আন্তর্জাতিক প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করেছে।

ট্রাম্প বলেন, 'এটার শেষ হওয়া দরকার, কারণ ক্ষুধা আর অন্যান্য সমস্যা। আর ক্ষুধার থেকেও ভয়াবহ—মৃত্যু, নির্মম মৃত্যু, মানুষ নিহত হচ্ছে।'

ফেব্রুয়ারিতে ট্রাম্প গাজা থেকে সব ফিলিস্তিনিকে সরিয়ে দেওয়ার প্রস্তাব করেছিলেন—যা কার্যত জাতিগত নির্মূলের শামিল এবং মানবতাবিরোধী অপরাধ।

এর আগে গতকাল সোমবার, গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় ২১ ফিলিস্তিনি নিহত হন, যাদের মধ্যে পাঁচজন সাংবাদিক ছিলেন। 

ঘটনাটি সম্পর্কে ট্রাম্পকে জিজ্ঞাসা করা হলে ট্রাম্প বলেন, 'আসলে আমি এ নিয়ে খুশি নই। আমি এটা দেখতে চাই না। একই সঙ্গে আমাদের অবশ্যই এই পুরো দুঃস্বপ্নের অবসান ঘটাতে হবে।'

এরপর ট্রাম্প আলোচনার বিষয় ঘুরিয়ে গাজায় আটক বাকি ইসরায়েলি বন্দিদের মুক্ত করার প্রচেষ্টার কথা বলেন।

Related Topics

টপ নিউজ

মার্কিন প্রেসিডেন্ট / ডোনাল্ড ট্রাম্প / ইসরায়েল / গাজা যুদ্ধ / যুদ্ধ শেষ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক:টিবিএস
    জ্বালানি আমদানির চাপ কমাতে বৈদ্যুতিক যানে শুল্ক কমানোর চিন্তা সরকারের
  • ছবি: টিবিএস
    ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র
  • ফাইল ছবি: এএফপি
    ‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
  • সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা
    সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা
  • ট্রাম্পের করা পোস্ট।
    দ্য টেরোরিস্ট ইন চিফ: আমাদের এই কুৎসিত বাস্তবতার মুখোমুখি হওয়ার সময় এসেছে

Related News

  • ইরান আক্রমণ: ট্রাম্পের দেওয়া যত হুমকি
  • “আজ রাতেই পুরো সভ্যতা ধ্বংস হবে”—ইরানের উদ্দেশ্যে ট্রাম্পের হুমকি
  • ইরানে যুদ্ধাপরাধ করা নিয়ে ‘মোটেও’ চিন্তিত নই: ট্রাম্প
  • দ্য টেরোরিস্ট ইন চিফ: আমাদের এই কুৎসিত বাস্তবতার মুখোমুখি হওয়ার সময় এসেছে
  • ইরানের যুদ্ধবিরতির প্রস্তাব ‘গুরুত্বপূর্ণ’ হলেও ‘যথেষ্ট নয়’: ট্রাম্প

Most Read

1
ইনফোগ্রাফিক:টিবিএস
অর্থনীতি

জ্বালানি আমদানির চাপ কমাতে বৈদ্যুতিক যানে শুল্ক কমানোর চিন্তা সরকারের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র

3
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট

4
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক

5
সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা
বাংলাদেশ

সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা

6
ট্রাম্পের করা পোস্ট।
আন্তর্জাতিক

দ্য টেরোরিস্ট ইন চিফ: আমাদের এই কুৎসিত বাস্তবতার মুখোমুখি হওয়ার সময় এসেছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net