Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 16, 2026
নিলামের অপেক্ষায় ৩০ বছর, ক্ষয়ে যাচ্ছে ৭টি গাড়ি

বাংলাদেশ

ইউএনবি
24 October, 2019, 12:25 pm
Last modified: 24 October, 2019, 12:40 pm

Related News

  • চার ব্যাংক থেকে আরও ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • অনুদান পাওয়া শার্লক হোমসের দুর্লভ প্রথম সংস্করণ নিলামে বিক্রি হলো ১৮ লাখ টাকায়
  • চট্টগ্রাম বন্দরের জট কমাতে বড় উদ্যোগ: নিলামে উঠছে ৩৭৮ কনটেইনার পণ্য
  • ৫ মাসে ৫০০ আবেদন: সরকারের শেষ সময়ে গাড়ি কেনার জোর চেষ্টা সরকারি বিভিন্ন দপ্তরের
  • কুড়িগ্রামে বিরল প্রজাতির হিমালয় গৃধিনী শকুন উদ্ধার

নিলামের অপেক্ষায় ৩০ বছর, ক্ষয়ে যাচ্ছে ৭টি গাড়ি

ব্যবহার অনুপযোগী ও অকেজো গাড়িগুলো খোলা আকাশের নিচে পড়ে থেকে রোদ-বৃষ্টি-ঝড়ে নষ্ট হয়ে গেছে...
ইউএনবি
24 October, 2019, 12:25 pm
Last modified: 24 October, 2019, 12:40 pm
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে ভেতর খোলা আকাশের নিচে ৩০ বছর ধরে নিলামের অপেক্ষা সরকারি জিপ গাড়িগুলো এভাবে নষ্ট হয়ে যাচ্ছে। ছবি: ইউএনবি

দীর্ঘ ৩০ বছর ধরে নিলামের অপেক্ষায় আছে ৭টি দামি গাড়ি। খোলা আকাশের নিচে পড়ে থেকে গাড়িগুলো এখন আবর্জনায় পরিণত হয়েছে। 

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এসব গাড়ির মালিক। কর্তৃপক্ষের অবহেলায় এতোদিনেও নিলাম প্রক্রিয়া শেষ না হওয়ায় ঝোপ-জঙ্গলে পড়ে নষ্ট হয়েছে গাড়িগুলো। গাড়ির ভেতরে নিশ্চিন্তে বাসা বেঁধেছে ইঁদুর। অথচ সময়মতো নিলাম হলে সরকারের কোষাগারে জমা হতো কয়েক লাখ টাকা।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, ব্যবহার অনুপযোগী ও অকেজো গাড়িগুলো খোলা আকাশের নিচে পড়ে থেকে রোদ-বৃষ্টি-ঝড়ে নষ্ট হয়ে গেছে। গাড়ির ভেতর ও বাইরের সব কলকব্জা মরিচা ধরে ক্ষয়ে গেছে গাড়িগুলো। এখন এসব গাড়ির কোনো যন্ত্রাংশই কাজে লাগানো সম্ভব নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৯৮৯-৯০ সালের দিকে কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে ৭টি জিপ গাড়ি মেরামত অযোগ্য হয়ে পড়ে। ল্যান্ড রোভার, ইসুজু ও ভিটারাসহ বিশ্বের নামি দামি কোম্পানির গাড়ি ছিল এগুলো। এগুলোর নিলামের ক্ষেত্রে এ দীর্ঘ সময়ের মধ্যে বিভিন্ন অফিসে চিঠি চালাচালি ছাড়া আর কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। বৈদেশিক সংস্থার ৩টি গাড়ি থাকায় নিলাম প্রক্রিয়া শেষ করতে এতো সময় লাগছে বলে অজুহাত দেখালেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নিলামের উদ্যোগ নেয়ার পর থেকে চলতি বছরের গোড়ার দিকে কুড়িগ্রাম বিআরটিএ অফিস চারটি জিপ গাড়ি অকেজ ঘোষণা করে প্রতিবেদন দেয়ার আগে এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে কোনো ফাইলও ছিল না। প্রান্তিক ও খামার পদ্ধতিতে শস্য নিবিড়করণ প্রকল্পসহ বিভিন্ন প্রকল্প থেকে পাওয়া এসব গাড়ি কর্মকর্তারা ব্যবহার করতেন।

এরমধ্যে তিনটি গাড়ি বৈদেশিক সংস্থার হওয়ায় স্থানীয় বিআরটিএ অকেজ বা মেরামত অযোগ্য ঘোষণার প্রতিবেদন দিতে অপারগতা প্রকাশ করে। তবে কমিটির মাধ্যমে অকেজ ঘোষণা করা যেতে পারে বলে মতামত দেন তারা। এ নিয়ে গত ২৯ এপ্রিল রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালককে এসব বিষয় জানিয়ে কমিটি গঠনের অনুরোধ জানালেও কোনো সাড়া পাওয়া যায়নি বলে জানান কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক ড. মোস্তাফিজুর রহমান প্রধান।

তিনি বলেন, কমিটি গঠন না হওয়ায় নিলাম প্রক্রিয়া শুরু করা যায়নি। কমিটির প্রতিবেদন পাওয়ার পর বিআরটিএ নিলাম প্রক্রিয়ার জন্য মূল্য নির্ধারণ করবে।

গাড়িগুলো নিলামের দীর্ঘসূত্রিতার কারণ সম্পর্কে কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোস্তাফিজুর রহমান প্রধান বলেন, "আমি যোগদানের পর বিভিন্ন বাধা সত্বেও ঢাকা অফিসে কথা বলে মোটরযান পরিদর্শককে এনে প্রতিবেদন নিয়েছি। এরপর একটি কমিটি গঠন ও ঢাকা অফিস থেকে নিলাম আহ্বানের অনুরোধ জানিয়ে চার মাস আগে চিঠি দিয়েছি। তবে এর কোনো প্রতি উত্তর এখনো আসেনি।"

Related Topics

টপ নিউজ

কুড়িগ্রাম / নিলাম / সরকারি গাড়ি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল
  • ছবি: এএফপি
    যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প
  • বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
    নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন
  • কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: ইউএনবি
    কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের দুই ইউনিট সংস্কারে অর্থ দিতে আগ্রহী জাইকা
  • ‘রোলেক্স’ এখন উগান্ডার একটি জাতীয় খাবারে পরিণত হয়েছে। ছবি: এএফপি
    যে দেশে মানুষ ‘রোলেক্স’ হাতে পরে না, তৃপ্তি করে খায়!
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি: ফোকাস বাংলা
    প্রধানমন্ত্রীর নির্দেশ: ব্যবসা ও বিনিয়োগবান্ধব কর ব্যবস্থা চাই, গরিবের ওপর বোঝা নয়

Related News

  • চার ব্যাংক থেকে আরও ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • অনুদান পাওয়া শার্লক হোমসের দুর্লভ প্রথম সংস্করণ নিলামে বিক্রি হলো ১৮ লাখ টাকায়
  • চট্টগ্রাম বন্দরের জট কমাতে বড় উদ্যোগ: নিলামে উঠছে ৩৭৮ কনটেইনার পণ্য
  • ৫ মাসে ৫০০ আবেদন: সরকারের শেষ সময়ে গাড়ি কেনার জোর চেষ্টা সরকারি বিভিন্ন দপ্তরের
  • কুড়িগ্রামে বিরল প্রজাতির হিমালয় গৃধিনী শকুন উদ্ধার

Most Read

1
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প

3
বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন

4
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: ইউএনবি
বাংলাদেশ

কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের দুই ইউনিট সংস্কারে অর্থ দিতে আগ্রহী জাইকা

5
‘রোলেক্স’ এখন উগান্ডার একটি জাতীয় খাবারে পরিণত হয়েছে। ছবি: এএফপি
আন্তর্জাতিক

যে দেশে মানুষ ‘রোলেক্স’ হাতে পরে না, তৃপ্তি করে খায়!

6
প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি: ফোকাস বাংলা
অর্থনীতি

প্রধানমন্ত্রীর নির্দেশ: ব্যবসা ও বিনিয়োগবান্ধব কর ব্যবস্থা চাই, গরিবের ওপর বোঝা নয়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net