Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 07, 2026
ঢাকা সেন্ট্রাল ইউনির্ভাসিটির প্রথম ভর্তিপরীক্ষা আজ, প্রতি আসনের বিপরীতে লড়বেন ৬ জন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 August, 2025, 11:25 am
Last modified: 22 August, 2025, 11:26 am

Related News

  • স্কুলের ভর্তিতে থাকছে না লটারি, ২০২৭ থেকে সব শ্রেণিতে ভর্তি পরীক্ষা
  • ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপাচার্য বুয়েটের অধ্যাপক ড. আবদুল হাছিব
  • সাত কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ স্থাপনের অধ্যাদেশ জারি
  • জ্ঞানের জগতটা আসলে অনেক বড়
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘বিজ্ঞান ইউনিট’ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, প্রায় ৯৩ শতাংশই ফেল

ঢাকা সেন্ট্রাল ইউনির্ভাসিটির প্রথম ভর্তিপরীক্ষা আজ, প্রতি আসনের বিপরীতে লড়বেন ৬ জন

টিবিএস রিপোর্ট
22 August, 2025, 11:25 am
Last modified: 22 August, 2025, 11:26 am

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনির্ভাসিটির প্রথম ভর্তিপরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আজ (২২ আগস্ট)। কলা ও সামাজিকবিজ্ঞান অনুষদ বা 'খ' ইউনিটের এ পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত ভর্তি কার্যক্রম শুরু করেছে ইউনির্ভাসিটির অন্তর্বর্তী প্রশাসন। এই ইউনিটে প্রতি আসনের বিপরীতে ভর্তিযুদ্ধে লড়বেন প্রায় ৬ জন পরীক্ষার্থী।  

আজ শুক্রবার বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত এক ঘন্টাব্যাপী চার বছর মেয়াসি অনার্স কোর্সের ভর্তিপরীক্ষা অনুষ্ঠিত হবে। কলা ও সামাজিকবিজ্ঞান অনুষদে ৪ হাজার ৪৯৮ টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২ লাখ ৪০ হাজার ৯৪ জন পরীক্ষার্থী। 

সেই হিসাবে এই ইউনিটে আসনপ্রতি লড়বেন ৫.৩৬ জন শিক্ষার্থী। তবে পূর্বে ভর্তিপরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক রিফান্ড আবেদনকারীর সংখ্যা ৮৯০ জন। 

ভর্তিপরীক্ষায় এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। পরীক্ষায় বাংলা ও ইংরেজী বিষয়ের জন্য ৫০ নম্বর ও সাধারণ জ্ঞান থেকে ৫০ নম্বরের প্রশ্ন থাকবে। মেধাতালিকা প্রস্তুতির ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলের ওপর থাকবে ২০ নম্বর। 

ঢাকা সেন্ট্রাল ইউনির্ভাসিটির অন্তর্বর্তী প্রশাসন সূত্রে জানা যায়, ঢাকা কলেজ, ইডেন কলেজ, তিতুমীর ও বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ, কবি নজরুল কলেজ এবং শহীদ সোহরাওয়ার্দী কলেজে প্রস্তাবিত সেন্ট্রাল ইউনির্ভাসিটির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই সাতটি কলেজের অভ্যন্তরে ভর্তিপরীক্ষার কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। সার্বিক তত্ত্বাবধানের জন্য অন্তর্বর্তীকালীন প্রশাসনের পাশাপাশি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) টিম ভর্তিপরীক্ষার কেন্দ্রগুলো পরিদর্শন করবে বলে জানা গেছে। 

ঢাকা সেন্ট্রাল ইউনির্ভাসিটির অন্তর্বর্তীকালীন প্রশাসন অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, 'ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির পক্ষ থেকে এ বিষয়ে সহযোগিতা করছে।'
 
Related Topics

টপ নিউজ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি / ভর্তিপরীক্ষা / ভর্তি পরীক্ষা / সাত কলেজ / সাত কলেজের বিশ্ববিদ্যালয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। ছবি: সংগৃহীত
    খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: গ্রেপ্তার জগলুল কারাগারে, আগামীকাল রিমান্ড শুনানি
  • ছবি: ফেসবুক
    রিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ১৫ আগস্টের মধ্যে একীভূত ৫ ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করবে বাংলাদেশ ব্যাংক
  • তেহরানে আরবাঈন উপলক্ষে শোক মিছিলে অংশ নিচ্ছেন শিয়া মুসলিম ভক্তরা। এ সময় নিরাপত্তার দায়িত্বে মোতায়েন ইরানের নিরাপত্তা বাহিনীর এক সদস্য পাহারা দিচ্ছেন। ছবি: এএফপি
    যুদ্ধবিরতির ‘সর্বোচ্চ ব্যবহার’ করে সামরিক শক্তি বাড়িয়েছে ইরান, ড্রোনের উৎপাদন বেড়েছে ৩ গুণ
  • ছবি: খোরশেদ আলম/টিবিএস
    প্রধানমন্ত্রীর আমদানি কমানোর নির্দেশের পর মধ্যপাড়ার পাথরের ব্যবহার বাড়াচ্ছে সরকারি সংস্থাগুলো
  • ছবি: রয়টার্স
    ক্ষেপণাস্ত্র ফুরিয়ে যাওয়ার তথ্য লুকানোয় প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের ওপর ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প

Related News

  • স্কুলের ভর্তিতে থাকছে না লটারি, ২০২৭ থেকে সব শ্রেণিতে ভর্তি পরীক্ষা
  • ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপাচার্য বুয়েটের অধ্যাপক ড. আবদুল হাছিব
  • সাত কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ স্থাপনের অধ্যাদেশ জারি
  • জ্ঞানের জগতটা আসলে অনেক বড়
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘বিজ্ঞান ইউনিট’ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, প্রায় ৯৩ শতাংশই ফেল

Most Read

1
সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: গ্রেপ্তার জগলুল কারাগারে, আগামীকাল রিমান্ড শুনানি

2
ছবি: ফেসবুক
আন্তর্জাতিক

রিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ

3
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
অর্থনীতি

১৫ আগস্টের মধ্যে একীভূত ৫ ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করবে বাংলাদেশ ব্যাংক

4
তেহরানে আরবাঈন উপলক্ষে শোক মিছিলে অংশ নিচ্ছেন শিয়া মুসলিম ভক্তরা। এ সময় নিরাপত্তার দায়িত্বে মোতায়েন ইরানের নিরাপত্তা বাহিনীর এক সদস্য পাহারা দিচ্ছেন। ছবি: এএফপি
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির ‘সর্বোচ্চ ব্যবহার’ করে সামরিক শক্তি বাড়িয়েছে ইরান, ড্রোনের উৎপাদন বেড়েছে ৩ গুণ

5
ছবি: খোরশেদ আলম/টিবিএস
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর আমদানি কমানোর নির্দেশের পর মধ্যপাড়ার পাথরের ব্যবহার বাড়াচ্ছে সরকারি সংস্থাগুলো

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ক্ষেপণাস্ত্র ফুরিয়ে যাওয়ার তথ্য লুকানোয় প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের ওপর ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net