Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 06, 2026
মুন্সীগঞ্জে মোটরসাইকেল ও গাড়ির সংঘর্ষে ৩ বন্ধুর মৃত্যু

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 August, 2025, 09:45 am
Last modified: 22 August, 2025, 09:50 am

Related News

  • জাফলংয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় ৩ স্কুলছাত্র নিহত
  • অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই
  • জুনে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ঝরেছে ৪৩৮টি প্রাণ
  • হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৭২৯
  • তীব্র তাপদাহে ফ্রান্সে আরও ২,০২৫ জনের মৃত্যু

মুন্সীগঞ্জে মোটরসাইকেল ও গাড়ির সংঘর্ষে ৩ বন্ধুর মৃত্যু

হাঁসাড়া হাইওয়ে থানার ওসি আবু নাঈম সিদ্দিক জানান, শ্রীনগর থেকে কাজ শেষে চার বন্ধু একই মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
টিবিএস রিপোর্ট
22 August, 2025, 09:45 am
Last modified: 22 August, 2025, 09:50 am
মাওয়া থেকে ঢাকামুখী সার্ভিসলেনের মডার্ন গ্রীন সিটি আবাসন প্রকল্প গেটে এ দুর্ঘটনা ঘটে। ছবি: টিবিএস

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সীগঞ্জের সিরাজদিখানের নিমতলা এলাকায় এক মোটরসাইকেল ও গাড়ির সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। তারা তিনজনই একে অপরের বন্ধু বলে জানিয়েছেন নিহতদের পরিবার।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরেক মোটরসাইকেল আরোহী। তিনিও নিহতদের বন্ধু। আশঙ্কাজনক অবস্থায় থাকে ঢাকায় আনা হয়েছে।

বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে মহাসড়কের মাওয়া থেকে ঢাকামুখী সার্ভিসলেনের মডার্ন গ্রীন সিটি আবাসন প্রকল্প গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা। এছাড়া গুরুতর অবস্থায় একজনকে উদ্ধার করে প্রথমে পাঠানো হয় শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। পরে চিকিৎসকরা তাকে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য বলেন।

এ ঘটনায় নিহতরা হলেন- আওলাদ হোসেন (২৩), হাবিল (২৪) ও কাইয়ুম (২২) এবং আহত ব্যক্তির নাম ইমন (২০) বলে জানিয়েছে হাঁইওয়ে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে হাঁসাড়া হাইওয়ে থানার ওসি আবু নাঈম সিদ্দিক জানান, শ্রীনগর থেকে কাজ শেষ করে চার বন্ধু একই মোটরসাইকেলে একসাথে বাড়ি ফেরার পথে মহাসড়কের নিমতলা এলাকায় মোটরসাইকেলটিকে অজ্ঞাত একটি গাড়ি ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের সকলের বাড়ি সিরাজদিখান উপজেলার রওশুনিয়া ইউনিয়নের খিলাপাড়া বলে জানিয়েছে শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ।

এদিকে গতকাল একই দিন সকালে এক্সপ্রেসওয়েতে মুন্সিগঞ্জের শ্রীনগরের ষোলঘর যাত্রী ছাউনি এলাকায় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এঘটনায় আরও তিনজন নিহত হয়েছেন। পৃথক দুটি ঘটনায় একদিনেই এক্সপ্রেসওয়েতে প্রাণ গেল ছয় জনের।

Related Topics

টপ নিউজ

মুন্সিগঞ্জ / ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে / গাড়ি মোটরসাইকেল সংঘর্ষ / বন্ধু / সড়ক দুর্ঘটনা / মৃত্যু / নিহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    উড্ডয়নের পরপরই বিকল ইঞ্জিন: ঢাকায় এয়ার অ্যাস্ট্রার ফ্লাইটের জরুরি অবতরণ  
  • রিফর্ম ইউকে-র নেতা নাইজেল ফারাজ। ছবি: সংগৃহীত
    রিফর্ম পার্টি নির্বাচনে জিতলে ভেঙে যেতে পারে যুক্তরাজ্য, প্রস্তুত হচ্ছে কেল্টিক দেশগুলো
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮ বিভাগকে একীভূত করে ৩টি করার প্রস্তাব, শিক্ষকদের আপত্তি
  • ড্রোন থেকে তোলা ছবিতে পুরান ঢাকার বংশালের ঘিঞ্জি ভবন আর সংকীর্ণ রাস্তার দৃশ্য দেখা যাচ্ছে। ছবি: সৈয়দ জাকির হোসেন/ টিবিএস
    পুরান ঢাকার রূপান্তর: অসম্ভবকে কি এবার সম্ভব করা যাবে?
  • ছবি: সংগৃহীত
    জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৬৫ মিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ নিশ্চিত করল বেজা
  • মোস্তাফিজুর রহমান লিটু (ডানে)। ছবি: সংগৃহীত
    বরিশালে আবাসন ব্যবসায়ীকে মারধর করে স্ট্যাম্প ও চেকে সই নেওয়ার ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ১

Related News

  • জাফলংয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় ৩ স্কুলছাত্র নিহত
  • অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই
  • জুনে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ঝরেছে ৪৩৮টি প্রাণ
  • হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৭২৯
  • তীব্র তাপদাহে ফ্রান্সে আরও ২,০২৫ জনের মৃত্যু

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উড্ডয়নের পরপরই বিকল ইঞ্জিন: ঢাকায় এয়ার অ্যাস্ট্রার ফ্লাইটের জরুরি অবতরণ  

2
রিফর্ম ইউকে-র নেতা নাইজেল ফারাজ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রিফর্ম পার্টি নির্বাচনে জিতলে ভেঙে যেতে পারে যুক্তরাজ্য, প্রস্তুত হচ্ছে কেল্টিক দেশগুলো

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮ বিভাগকে একীভূত করে ৩টি করার প্রস্তাব, শিক্ষকদের আপত্তি

4
ড্রোন থেকে তোলা ছবিতে পুরান ঢাকার বংশালের ঘিঞ্জি ভবন আর সংকীর্ণ রাস্তার দৃশ্য দেখা যাচ্ছে। ছবি: সৈয়দ জাকির হোসেন/ টিবিএস
বাংলাদেশ

পুরান ঢাকার রূপান্তর: অসম্ভবকে কি এবার সম্ভব করা যাবে?

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৬৫ মিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ নিশ্চিত করল বেজা

6
মোস্তাফিজুর রহমান লিটু (ডানে)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বরিশালে আবাসন ব্যবসায়ীকে মারধর করে স্ট্যাম্প ও চেকে সই নেওয়ার ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ১

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net