Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 18, 2026
বিশেষ মাইগ্রেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩৪০ শূন্য আসন পূরণ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 August, 2025, 04:00 pm
Last modified: 18 August, 2025, 04:06 pm

Related News

  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের ই-মেইল যাচাইয়ের প্রতীকী প্রশিক্ষণ দিল শিক্ষার্থীরা
  • অটোপাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর
  • স্মরণ: অধ্যাপক আরেফিন সিদ্দিক
  • পদত্যাগপত্র জমা দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য 
  • গণভোটের পক্ষে প্রচারণা চালাতে বিশ্ববিদ্যালয় উপাচার্যদের অনুরোধ আলী রিয়াজের

বিশেষ মাইগ্রেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩৪০ শূন্য আসন পূরণ

এর আগে গত ২৫ জুলাই ‘দ্য বিজনেস স্ট্যান্ডার্ড’-এর অনলাইন বিভাগে ঢাবির শূন্য আসন সংক্রান্ত একটি সংবাদ প্রকাশিত হওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আসন পূরণের বিষয়ে এমন সিদ্ধান্ত নিল।
টিবিএস রিপোর্ট
18 August, 2025, 04:00 pm
Last modified: 18 August, 2025, 04:06 pm
ফাইল ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের মোট ৩৪০টি শূন্য আসন পূরণ করা হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ৩ আগস্ট ২০২৫ তারিখে অনুষ্ঠিত ডিনস কমিটির এক জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী এসব আসন পূরণ করা হয়। ওই সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

এর আগে গত ২৫ জুলাই 'দ্য বিজনেস স্ট্যান্ডার্ড'-এর অনলাইন বিভাগে ঢাবির শূন্য আসন সংক্রান্ত একটি সংবাদ প্রকাশিত হওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আসন পূরণের বিষয়ে এমন সিদ্ধান্ত নিল।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পরও কয়েকটি ইউনিটে কিছু আসন শূন্য থেকে যায়। এ পরিস্থিতিতে ডিনস কমিটির জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশেষ মাইগ্রেশনের সুযোগ দেওয়া হয়। অপেক্ষমাণ তালিকা থেকে বিশেষ মাইগ্রেশনের মাধ্যমে এসব আসন পূরণ করা হয়।

শূন্য আসন পূরণের মধ্যে রয়েছে- কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ১৯১টি আসন, বিজ্ঞান ইউনিটে ১৪৫টি আসন, ব্যবসায় শিক্ষা ইউনিটে ৩টি আসন এবং চারুকলা ইউনিটে ১টি আসন।
 
Related Topics

টপ নিউজ

ঢাবি / উপাচার্য / আন্ডারগ্র্যাজুয়েট / সংবাদ বিজ্ঞপ্তি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
    রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র
  • নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
    ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা
  • রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
    অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    ১.০৯ লাখ টন ডিজেল, ২৭ হাজার টন অকটেন নিয়ে আজ বন্দরে পৌঁছাবে চার জাহাজ
  • ছবি: মিডল ইস্ট মনিটর
    নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে
  • এমভি বাংলার জয়যাত্রা। প্রতীকী ছবি/সংগৃহীত
    হরমুজ খুলে দেওয়ার পর বাংলাদেশি জাহাজকে নোঙর তুলতে নির্দেশ, ইরানের অনুমতির অপেক্ষা

Related News

  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের ই-মেইল যাচাইয়ের প্রতীকী প্রশিক্ষণ দিল শিক্ষার্থীরা
  • অটোপাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর
  • স্মরণ: অধ্যাপক আরেফিন সিদ্দিক
  • পদত্যাগপত্র জমা দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য 
  • গণভোটের পক্ষে প্রচারণা চালাতে বিশ্ববিদ্যালয় উপাচার্যদের অনুরোধ আলী রিয়াজের

Most Read

1
পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

2
নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

3
রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
বাংলাদেশ

অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

4
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
বাংলাদেশ

১.০৯ লাখ টন ডিজেল, ২৭ হাজার টন অকটেন নিয়ে আজ বন্দরে পৌঁছাবে চার জাহাজ

5
ছবি: মিডল ইস্ট মনিটর
আন্তর্জাতিক

নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে

6
এমভি বাংলার জয়যাত্রা। প্রতীকী ছবি/সংগৃহীত
বাংলাদেশ

হরমুজ খুলে দেওয়ার পর বাংলাদেশি জাহাজকে নোঙর তুলতে নির্দেশ, ইরানের অনুমতির অপেক্ষা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net