Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 05, 2026
বালুতে পুঁতে ৪ কোটি টাকা আদায়ের মামলায় বিএনপি থেকে বহিস্কৃত নেতা আটক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 August, 2025, 07:35 pm
Last modified: 14 August, 2025, 07:50 pm

Related News

  • দরপত্র ছাড়াই ব্যক্তিমালিকানায় ভৈরব নদে ‘টুরিস্ট পয়েন্ট’ অনুমোদনের অভিযোগ
  • ইসরায়েলবিরোধী বক্তব্য, যুক্তরাষ্ট্রে উইসকনসিনের বৃহত্তম মসজিদের সভাপতিকে আটক
  • যশোরে ৮ ট্রান্সফরমার চুরি, সেচের অভাবে ক্ষতির মুখে ৬০০ বিঘা জমির ফসল
  • স্মৃতিসৌধে স্লোগান দিয়ে গ্রেপ্তার সেই নারীর বিরুদ্ধে অভিযোগ মেলেনি, অব্যাহতির আদেশ
  • ফ্ল্যাট দখলের চেষ্টা: বিএনপি নেতা গিয়াস কাদেরের দুই ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বালুতে পুঁতে ৪ কোটি টাকা আদায়ের মামলায় বিএনপি থেকে বহিস্কৃত নেতা আটক

১৮ সেপ্টেম্বর সকালে ব্যবসায়ী টিপু মোটরসাইকেলযোগে বাজারে যাচ্ছিলেন। পথে সৈকত হোসেন হিরা তার গতিরোধ করেন। এরপর তাকে জনি, সম্রাট হোসেন ও মফিজ উদ্দিন আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে মারধর করেন। টিপুকে বুক পর্যন্ত খোঁড়া বালু চাপা দিয়ে আরও ২ কোটি টাকা দাবি করেন। 
টিবিএস রিপোর্ট
14 August, 2025, 07:35 pm
Last modified: 14 August, 2025, 07:50 pm
ছবি: টিবিএস

যশোরের নওয়াপাড়ায় ব্যবসায়ীকে বালুতে পুঁতে ৪ কোটি টাকা আদায়ের মামলায় বিএনপি থেকে বহিস্কৃত আসাদুজ্জামান জনিকে (৪০) খুলনা থেকে আটক করেছে ডিবি পুলিশ।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে খুলনা শহরের রোজ গার্ডেন হোটেল থেকে স্থানীয় পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়।

আটকের পর জনিকে নিয়ে নওয়াপাড়াতে তার ইকোপার্কসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। বিষয়টি নিশ্চিত করেছেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলীম।

জনি নওয়াপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর দলীয় বিশৃঙ্খলা ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তাকে দল থেকে বহিস্কার করা হয়।

গত বছরের ২ সেপ্টেম্বর অভয়নগরের নওয়াপাড়ার জাফ্রিদী এন্টারপ্রাইজের কর্ণধার শাহনেওয়াজ কবীর টিপুকে জনির কণা ইকো পার্কে বালুতে পুঁতে এবং অস্ত্রের মুখে জিম্মি করে কয়েক দফায় চার কোটি টাকা চাঁদা আদায়ের অভিযোগ করেন ভুক্তভোগী ব্যবসায়ীর স্ত্রী আসমা খাতুন।

ঘটনার ১১ মাস পর, চলতি বছরের ২ আগস্ট আসাদুজ্জামান জনিসহ ছয়জনের নামে অভয়নগর থানায় মামলা দায়ের করেন তার স্ত্রী। একই অভিযোগ স্থানীয় সেনাক্যাম্পেও করা হয়।

মামলার এজাহারভুক্ত আসামি ডিশ ব্যবসায়ী মিঠু ও বিএনপির বহিস্কৃত নেতা জনির বাবা কামরুজ্জামানকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।

পলাতক রয়েছেন আরও তিন আসামি। তারা হলেন- পৌর বিএনপির ৬ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক সম্রাট হোসেন, নওয়াপাড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মফিজুর রহমান দপ্তরী ও গরু হাটখোলার সৈকত হোসেন হিরা।

অভয়নগর থানার ওসি আব্দুল আলীম জানান, তাদের গ্রেপ্তারের জন্য অভিযান চলমান রয়েছে।

ভুক্তোভুগীর স্ত্রী আসমা খাতুন জানান, গত বছরের ২ সেপ্টেম্বর কৌশলে সৈকত হোসেন হিরার মাধ্যমে তার স্বামী টিপুকে নিজের অফিসে ডেকে নেন আসাদুজ্জামান জনি। সেখানে তাকে মারধর ও অস্ত্রের মুখে জিম্মি করে দুই কোটি টাকা দাবি করেন। পরে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক (এসবিএসি) থেকে জনির নিজ প্রতিষ্ঠানের হিসাবে দুই কোটি টাকা তিনি আরটিজিএস করে পাঠান। টাকা পেয়ে টিপুকে ছেড়ে দেওয়া হয়।

তিনি আরও জানান, ১৮ সেপ্টেম্বর সকালে ব্যবসায়ী টিপু মোটরসাইকেলযোগে বাজারে যাচ্ছিলেন। পথে সৈকত হোসেন হিরা তার গতিরোধ করেন। এরপর তাকে জনি, সম্রাট হোসেন ও মফিজ উদ্দিন আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে মারধর করেন। টিপুকে বুক পর্যন্ত খোঁড়া বালু চাপা দিয়ে আরও ২ কোটি টাকা দাবি করা হয়। বাধ্য হয়ে তিনি ম্যানেজারের মাধ্যমে টাকা দেন।

এছাড়া জনির নামে ও দিলিপ সাহার নামে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর করানো হয়। কাউকে কিছু না জানানো ও প্রাণনাশের হুমকি দিয়ে অবশেষে ছেড়ে দেওয়া হয় টিপুকে।

Related Topics

টপ নিউজ

যশোর / খুলনা / বিএনপি নেতা / চাঁদা / আটক / গ্রেপ্তার / পুলিশ / ডিবি / যৌথবাহিনীর অভিযান / আসামি / মামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আব্বাস আরাগচি।ছবি: সংগৃহীত
    উপসাগরীয় দেশগুলোতে ‘জীবনের অবসান ঘটাবে’ তেজস্ক্রিয় বিকিরণ: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  • ফাইল ছবি/সংগৃহীত
    প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার
  • মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
    প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
    কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর
  • ফাইল ছবি
    জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বিনিয়োগের বাধাগুলো দুর করতে ২ বছরের লক্ষ্যমাত্রা সরকারের, গঠিত হলো পরামর্শক কাউন্সিল

Related News

  • দরপত্র ছাড়াই ব্যক্তিমালিকানায় ভৈরব নদে ‘টুরিস্ট পয়েন্ট’ অনুমোদনের অভিযোগ
  • ইসরায়েলবিরোধী বক্তব্য, যুক্তরাষ্ট্রে উইসকনসিনের বৃহত্তম মসজিদের সভাপতিকে আটক
  • যশোরে ৮ ট্রান্সফরমার চুরি, সেচের অভাবে ক্ষতির মুখে ৬০০ বিঘা জমির ফসল
  • স্মৃতিসৌধে স্লোগান দিয়ে গ্রেপ্তার সেই নারীর বিরুদ্ধে অভিযোগ মেলেনি, অব্যাহতির আদেশ
  • ফ্ল্যাট দখলের চেষ্টা: বিএনপি নেতা গিয়াস কাদেরের দুই ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Most Read

1
আব্বাস আরাগচি।ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

উপসাগরীয় দেশগুলোতে ‘জীবনের অবসান ঘটাবে’ তেজস্ক্রিয় বিকিরণ: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

2
ফাইল ছবি/সংগৃহীত
অর্থনীতি

প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার

3
মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না

4
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর

5
ফাইল ছবি
বাংলাদেশ

জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

6
ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

বিনিয়োগের বাধাগুলো দুর করতে ২ বছরের লক্ষ্যমাত্রা সরকারের, গঠিত হলো পরামর্শক কাউন্সিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net