Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 22, 2026
এবার অনলাইনেই মিলবে সিআইএর ইউএফও সংক্রান্ত গবেষণা তথ্য

অফবিট

টিবিএস ডেস্ক
19 January, 2021, 07:30 pm
Last modified: 19 January, 2021, 07:30 pm

Related News

  • শরণার্থী থেকে সিআইএ-র গোয়েন্দা হয়েও এখন আইসের কবলে পড়ে মার্কিন জেলে
  • ইসরায়েলি গোয়েন্দা তথ্য আর বিশ্বাস করছে না সিআইএ; ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে বড় ফাটল
  • উপসাগরীয় অঞ্চলের সিআইএ স্থাপনায় ইরানি হামলায় রাশিয়ার ভূমিকা খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র
  • ইরান ইস্যুতে সিআইএ প্রধানের সঙ্গে মোসাদের নতুন পরিচালকের বৈঠক
  • ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’

এবার অনলাইনেই মিলবে সিআইএর ইউএফও সংক্রান্ত গবেষণা তথ্য

অজানা উড়ন্ত বস্তু বা ইউএফও নিয়ে মানুষের মাঝে আগ্রহের কমতি নেই। লাইভ সাইন্স এবং ব্ল্যাক ভল্ট ১৯৮০ সাল থেকেই সিআইএর উন্মুক্ত করা ইউএফও সংক্রান্ত তথ্য প্রকাশ করে আসছ।
টিবিএস ডেস্ক
19 January, 2021, 07:30 pm
Last modified: 19 January, 2021, 07:30 pm

ইউএফও সম্পর্কিত সরকারি গবেষণা ও নথিপত্রের ২ হাজার ৭৮০ পৃষ্ঠার তথ্য জনসাধারণের জন্য উন্মুক্ত করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ। তথ্যগুলো এখন যে কেউ ডাউনলোড করে পড়তে পারবে।

অজানা উড়ন্ত বস্তু বা ইউএফও নিয়ে মানুষের মাঝে আগ্রহের কমতি নেই। লাইভ সাইন্স এবং ব্ল্যাক ভল্ট ১৯৮০ সাল থেকেই সিআইএর উন্মুক্ত করা ইউএফও সংক্রান্ত তথ্য প্রকাশ করে আসছ। ব্র্যান্ডন স্পেক্টর নামের একটি ওয়েবসাইট নিয়মিতভাবে এ সংক্রান্ত প্রতিবেদন করে আসছে। সাইটটির প্রতিষ্ঠাতা জন গ্রিনওয়াল্ড জুনিয়র সিআইএর কাছে তথ্য অধিকার সংক্রান্ত আইনের সাহায্যে অনুরোধের মাধ্যমে ডিজিটাল আকারের নথিগুলো পান।

গ্রিনওয়াল্ড একটি ব্লগপোস্টে লিখেন, "ব্ল্যাক ভোল্ট তথ্যগুলোর জন্য বছরের পর বছর ধরে লড়াই করে আসছে। এর আগে ১৯৯০ সালেও বেশ কিছু নথি প্রকাশিত হয়। তবে সময়ের সাথে সিআইএ ইউএফও সংক্রান্ত তথ্যগুলো সিডি-রম আকারে সংরক্ষণ শুরু করে। ফলে মূল দলিলগুলোও আবদ্ধ হয়ে পড়ে। আমরা যে নথিগুলোর জন্য দীর্ঘ সময় ধরে দাবি জানিয়ে আসছি সেগুলোও গোপনীয়তার জন্য অপ্রকাশিত ছিল।"

গ্রিনওয়াল্ড গতবছরের মাঝামাঝি সিডি-রম আকারের নথিগুলো পান এবং গত কয়েক মাস ধরে তাদের সার্চ উপযোগী পিডিএফ ফাইলে রূপান্তর করেন।

"২০ বছরে ধরে আমি সিআইএর ইউএফও সংক্রান্ত তথ্য পাওয়ার চেষ্টা করে আসছি," এক সাক্ষাৎকারে জানান গ্রিনওয়াল্ড। "দীর্ঘ সময় ধরে তাদের পিছে লেগে থাকার পর শেষ পর্যন্ত আমি তথ্যগুলো পাই। আমাকে বিশাল এক বাক্সে কয়েক হাজার পৃষ্ঠা পাঠানো হয়। প্রতিটি পৃষ্ঠা আমাকে আলাদা ভাবে স্ক্যান করতে হয়েছে।"

তবে ইউএফও সংক্রান্ত সাম্প্রতিক সংবাদ সূত্রে জানা গেছে, সিআইএ নিজেই নাকি ইউএফও দর্শন এবং বিশ্বের ব্যখ্যাহীন বিভিন্ন ঘটনার প্রায় ডজনখানেক ফাইল এফওআইএ ইলেক্ট্রনিক রিডিং রুমে আপলোড করেছে। পাঠকেরা এখন ডাউনলোডের মাধ্যমে সহজেই তথ্যগুলো জানতে পারবেন। ১৯৪০ সাল থেকে ১৯৯০ সাল অবধি বিভিন্ন ঘটনার বিবরণ পাওয়া যাবে নথিগুলোতে।

এর আগে কংগ্রেসের ৫,৬০০ পাতার "কোভিড-১৯ রিলিফ বিলে" ইউএফও সংক্রান্ত তথ্যগুলো উন্মুক্ত করার একটি ধারা যুক্ত করা হয়। এর এক মাসের মধ্যেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা নথিগুলো প্রকাশ করেছে। 

Related Topics

টপ নিউজ

জানা-অজানা / সিআইএ / মহাকাশ বিজ্ঞান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    কারা অধিদপ্তরে ফিরছেন এক-এগারোর আলোচিত সাবেক ডিআইজি শামসুল হায়দার সিদ্দিকী
  • ছবি: সংগৃহীত
    বিএনপি সরকারের মন্ত্রিসভায় প্রথম রদবদল; কে পাচ্ছেন কোন মন্ত্রণালয়
  • নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে সুপার প্রোটেকটিভ শুজ-এ জুতা সংযোজন ও ফিনিশিংয়ের কাজ করছেন শ্রমিকেরা। ছবি: রাজীব ধর
    ভিয়েতনামের বদলে বাংলাদেশে কারখানা দিয়েছিলেন ইউক্রেনের বাবা-ছেলে, এখন ৭০ দেশে রপ্তানি হয় তাদের জুতা
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
    তারেক রহমানের সম্ভাব্য সফর নিয়ে দেওয়া বিবৃতি এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার করল ভারত
  • ছবি: সংগৃহীত
    মন্ত্রিসভায় নতুন যুক্ত হচ্ছেন পার্থসহ চারজন
  • ছবি: সংগৃহীত
    রাষ্ট্রপতির শপথ আজ; ঢাকায় যেসব রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে

Related News

  • শরণার্থী থেকে সিআইএ-র গোয়েন্দা হয়েও এখন আইসের কবলে পড়ে মার্কিন জেলে
  • ইসরায়েলি গোয়েন্দা তথ্য আর বিশ্বাস করছে না সিআইএ; ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে বড় ফাটল
  • উপসাগরীয় অঞ্চলের সিআইএ স্থাপনায় ইরানি হামলায় রাশিয়ার ভূমিকা খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র
  • ইরান ইস্যুতে সিআইএ প্রধানের সঙ্গে মোসাদের নতুন পরিচালকের বৈঠক
  • ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’

Most Read

1
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

কারা অধিদপ্তরে ফিরছেন এক-এগারোর আলোচিত সাবেক ডিআইজি শামসুল হায়দার সিদ্দিকী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিএনপি সরকারের মন্ত্রিসভায় প্রথম রদবদল; কে পাচ্ছেন কোন মন্ত্রণালয়

3
নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে সুপার প্রোটেকটিভ শুজ-এ জুতা সংযোজন ও ফিনিশিংয়ের কাজ করছেন শ্রমিকেরা। ছবি: রাজীব ধর
অর্থনীতি

ভিয়েতনামের বদলে বাংলাদেশে কারখানা দিয়েছিলেন ইউক্রেনের বাবা-ছেলে, এখন ৭০ দেশে রপ্তানি হয় তাদের জুতা

4
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

তারেক রহমানের সম্ভাব্য সফর নিয়ে দেওয়া বিবৃতি এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার করল ভারত

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মন্ত্রিসভায় নতুন যুক্ত হচ্ছেন পার্থসহ চারজন

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাষ্ট্রপতির শপথ আজ; ঢাকায় যেসব রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net