Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
September 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, SEPTEMBER 12, 2026
“স্ত্রীকে মেরে ফেলছি, আমাকে নিয়ে যান”: হত্যার পর ৯৯৯-এ স্বামীর ফোন

বাংলাদেশ

এম. আসাদুজ্জামান সাদ, গাজীপুর
09 August, 2025, 07:10 pm
Last modified: 09 August, 2025, 09:37 pm

Related News

  • সাভারে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা: আরও তিন আসামি রিমান্ডে, কারাগারে দুই জন
  • স্ত্রীকে শিকলে বেঁধে নির্যাতন, দুই দিন পর মিলল মরদেহ
  • কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বিদিশা সিদ্দিক
  • গাজীপুরে কেয়া গ্রুপের ৪ কারখানায় ৬১৩ কর্মী ছাঁটাই, শ্রমিকদের ক্ষোভ
  • এক্সপ্রেসওয়েতে মরদেহ: বাসে ভাড়া নিতে গিয়ে কোমরে টাকা দেখে ফেলেন চালক-হেলপার, এরপর হত্যা

“স্ত্রীকে মেরে ফেলছি, আমাকে নিয়ে যান”: হত্যার পর ৯৯৯-এ স্বামীর ফোন

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, জিএমপির কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মনিরুজ্জামান।
এম. আসাদুজ্জামান সাদ, গাজীপুর
09 August, 2025, 07:10 pm
Last modified: 09 August, 2025, 09:37 pm
পুলিশ আসা পর্যন্ত ঘরেই অপেক্ষা করছিলেন নিহতের স্বামী রাকিব হাসান। ছবি: টিবিএস

"আমি আমার স্ত্রীকে মেরে ফেলছি, আমি ঘরে আছি, আত্মসমর্পণ করব। আপনারা আমাকে নিয়ে যান" — গাজীপুর মহানগরীর কাশিমপুরে স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যার পর জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ -এ ফোন করে এভাবেই বলছিলেন রাকিব হাসান।

বিষয়টি তখন কাশিমপুর থানা পুলিশকে জানানো হয়, পুলিশ গিয়ে স্বামীকে গ্রেফতার এবং ঘরের ভিতরে খাটের ওপর পড়ে থাকা স্ত্রীর লাশ উদ্ধার করে।

ঘটনাটি ঘটেছে, গতকাল শুক্রবার (৮ আগস্ট) দিবাগত রাত ৮টার দিকে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন ২ নম্বর ওয়ার্ডের চক্রবর্তী এলাকায়।

নিহত গৃহবধুর নাম জেমি (১৯)। তিনি দিনাজপুর জেলার সেতাবগঞ্জ থানার মিচরিগোলা গ্রামের মৃত জাহিদুল ইসলামের মেয়ে।

তাঁর স্বামী, গ্রেপ্তার রাকিব হাসান (২২) বগুড়া জেলার লতিফপুর এলাকার মো. জসিম উদ্দিনের ছেলে। তাদের তাজিম নামের ২ বছরের শিশু সন্তান ও রাইসা আক্তার জেরীন নামের ২ মাসের আরেক শিশু সন্তান রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, জিএমপির কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মনিরুজ্জামান।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিভিন্ন বিষয় নিয়ে এই দম্পতির মধ্যে পারিবারিক অশান্তি চলছিল। স্থানীয়ভাবে একবার মীমাংসাও করা হয়। কিন্তু গত শুক্রবার সন্ধ্যার পরে কোনো এক সময় রাকিব তার স্ত্রীকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে মৃত্যু নিশ্চিত করে তিনি নিজেই জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পরে সে ঘরেই পুলিশের জন্য অপেক্ষা করেছেন।

এসময় ঘরের ভেতর মায়ের নিথর দেহের পাশে কাঁদছিল ২ বছরের শিশু সন্তান তাজিম ও ২ মাসের আরেক শিশু রাইসা আক্তার জেরীন।

খবর পেয়ে শুক্রবার রাত ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাকিবকে কান্নাকাটি করতে এবং ঘরে ভেতর স্ত্রীর লাশ দেখতে পায়। পুলিশ গ্রেফতারের জন্য হাতকড়া পড়ানোর সময় তাকে অনুশোচনা করে কাঁদতে দেখা যায়। তাদের স্বজনেরা কাঁদতে কাঁদতে বলতে থাকেন, রাকিবরে তুই কি করলি। এখন তোর বাচ্চা দুইটারে কে দেখব? তাদের কান্না উপস্থিত সকলকে আবেগাপ্লুত করে তোলে।

জিএমপির কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মনিরুজ্জামান জানান, "নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

Related Topics

টপ নিউজ

হত্যা / ৯৯৯ / স্বামী / গাজীপুর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ওয়েস্ট এশিয়া নিউজ এজেন্সি/রয়টার্স
    নিষেধাজ্ঞা এড়িয়ে ইরানে যেভাবে বিলিয়ন ডলারের চীনা পণ্য ঢুকছে
  • ৬ লাখ কোটি টাকা খেলাপি ঋণের ৭২ শতাংশের বেশি ১০ ব্যাংকে
    ৬ লাখ কোটি টাকা খেলাপি ঋণের ৭২ শতাংশের বেশি ১০ ব্যাংকে
  • পালইছড়া জান্নাতুল জান্নাত জামে মসজিদের সামনে বৃহস্পতিবার স্থানীয় নেতা-জনপ্রতিনিধিদের উপস্থিতিতে তিনজনের ওপর নির্যাতন চালানো হয়। ছবি: সংগৃহীত
    সালিশ বৈঠকে চুরির দায়ে তিনজনকে শারীরিক নির্যাতন, চোখে চুন ঢালার অভিযোগ
  • বাংলাদেশ-চীন বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যসচিবের কাছে ছয় দফা লিখিত প্রস্তাব হস্তান্তর করে বিসিসিসিআই প্রতিনিধিদল। ছবি: সৌজন্যে
    বাণিজ্য জোরদারে বাংলাদেশে চীনা ব্যাংকের শাখা খোলার প্রস্তাব বিসিসিসিআইয়ের
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ছবি: সংগৃহীত
    ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না: হুমায়ুন কবির  
  • নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। ছবি: সংগৃহীত
    হংকংয়ে নাসা গ্রুপের নজরুল ও তার পরিবারের সম্পদ জব্দের আদেশ আদালতের

Related News

  • সাভারে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা: আরও তিন আসামি রিমান্ডে, কারাগারে দুই জন
  • স্ত্রীকে শিকলে বেঁধে নির্যাতন, দুই দিন পর মিলল মরদেহ
  • কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বিদিশা সিদ্দিক
  • গাজীপুরে কেয়া গ্রুপের ৪ কারখানায় ৬১৩ কর্মী ছাঁটাই, শ্রমিকদের ক্ষোভ
  • এক্সপ্রেসওয়েতে মরদেহ: বাসে ভাড়া নিতে গিয়ে কোমরে টাকা দেখে ফেলেন চালক-হেলপার, এরপর হত্যা

Most Read

1
ছবি: ওয়েস্ট এশিয়া নিউজ এজেন্সি/রয়টার্স
আন্তর্জাতিক

নিষেধাজ্ঞা এড়িয়ে ইরানে যেভাবে বিলিয়ন ডলারের চীনা পণ্য ঢুকছে

2
৬ লাখ কোটি টাকা খেলাপি ঋণের ৭২ শতাংশের বেশি ১০ ব্যাংকে
অর্থনীতি

৬ লাখ কোটি টাকা খেলাপি ঋণের ৭২ শতাংশের বেশি ১০ ব্যাংকে

3
পালইছড়া জান্নাতুল জান্নাত জামে মসজিদের সামনে বৃহস্পতিবার স্থানীয় নেতা-জনপ্রতিনিধিদের উপস্থিতিতে তিনজনের ওপর নির্যাতন চালানো হয়। ছবি: সংগৃহীত
সারাদেশ

সালিশ বৈঠকে চুরির দায়ে তিনজনকে শারীরিক নির্যাতন, চোখে চুন ঢালার অভিযোগ

4
বাংলাদেশ-চীন বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যসচিবের কাছে ছয় দফা লিখিত প্রস্তাব হস্তান্তর করে বিসিসিসিআই প্রতিনিধিদল। ছবি: সৌজন্যে
অর্থনীতি

বাণিজ্য জোরদারে বাংলাদেশে চীনা ব্যাংকের শাখা খোলার প্রস্তাব বিসিসিসিআইয়ের

5
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না: হুমায়ুন কবির  

6
নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হংকংয়ে নাসা গ্রুপের নজরুল ও তার পরিবারের সম্পদ জব্দের আদেশ আদালতের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net