Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 07, 2026
ইসরায়েলি গুপ্তচর সন্দেহে ইরানে আরও ২০ জন গ্রেপ্তার

আন্তর্জাতিক

রয়টার্স
09 August, 2025, 07:00 pm
Last modified: 09 August, 2025, 07:09 pm

Related News

  • মধ্যপ্রাচ্যে সতর্ক অবস্থানে মার্কিন বাহিনী, যেকোনো মুহূর্তে ফের ‘যুদ্ধ শুরুর’ ডাকের অপেক্ষায়
  • গাজায় গণহত্যার পর ভাবমূর্তি ফেরাতে ইসরায়েল প্রচারণায় ঢালছে ৭৩০ মিলিয়ন ডলার
  • ইরান-যুক্তরাষ্ট্র শান্তিচুক্তির আভাসে বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
  • নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান-রাশিয়ার ড্রোন নির্মাণে যন্ত্রাংশ সরবরাহ করছে চীন
  • যুদ্ধ বন্ধে হচ্ছে সমঝোতা স্মারক: পরমাণু সমৃদ্ধকরণ স্থগিত করবে ইরান

ইসরায়েলি গুপ্তচর সন্দেহে ইরানে আরও ২০ জন গ্রেপ্তার

গত বুধবার ইরান পরমাণু বিজ্ঞানী রুজবেহ ভাদির মৃত্যুদণ্ড কার্যকর করে। তিনি ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি এবং গত জুনে ইসরায়েলের বিমান হামলায় নিহত অপর এক পরমাণু বিজ্ঞানীর তথ্য সরবরাহের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন।
রয়টার্স
09 August, 2025, 07:00 pm
Last modified: 09 August, 2025, 07:09 pm
ছবি: রয়টার্স

ইরান গত কয়েক মাসে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করার অভিযোগে আরও ২০ জনকে গ্রেপ্তার করেছে।

শনিবার (৯ আগস্ট) দেশটির বিচার বিভাগ জানিয়েছে, এদের বিরুদ্ধে কোনো নমনীয়তা দেখানো হবে না এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।

গত বুধবার ইরান পরমাণু বিজ্ঞানী রুজবেহ ভাদির মৃত্যুদণ্ড কার্যকর করে। তিনি ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি এবং গত জুনে ইসরায়েলের বিমান হামলায় নিহত অপর এক পরমাণু বিজ্ঞানীর তথ্য সরবরাহের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন।

শনিবার তেহরানে বিচার বিভাগের মুখপাত্র আসগার জাহাঙ্গিরি সাংবাদিকদের জানান, গ্রেপ্তার হওয়া ২০ জনের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করা হয়েছে এবং তারা মুক্তি পেয়েছেন। তবে তিনি ঠিক কতজনকে মুক্তি দেওয়া হয়েছে, তা  সুনির্দিষ্ট করে জানাননি।

তিনি বলেন, 'গুপ্তচর ও জায়নিস্ট শাসনের এজেন্টদের প্রতি বিচার বিভাগ কোনো নমনীয়তা দেখাবে না এবং কঠোর রায়ের মাধ্যমে সবাইকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।' তদন্ত শেষ হলে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

এ বছর ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সাম্প্রতিক মাসগুলোতে অন্তত আটজনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।

গত জুনে ইসরায়েল টানা ১২ দিন ইরানে বিমান হামলা চালায়। এতে ইরানের শীর্ষ সেনা কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী, পারমাণবিক স্থাপনা এবং আবাসিক এলাকাগুলো লক্ষ্যবস্তু করা হয়েছিল। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান ইসরায়েলে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।

মানবাধিকার সংস্থা এইচআরএএনএ জানায়, ইসরায়েলের ১২ দিনের হামলায় ইরানে ১ হাজার ১৯০ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৪৩৬ জন বেসামরিক নাগরিক এবং ৪৩৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। ইসরায়েল জানায়, ইরানের পাল্টা হামলায় তাদের ২৮ জন নিহত হয়েছে।

Related Topics

টপ নিউজ

ইরান / ইসরায়েল / ইরান-ইসরায়েল / গুপ্তচর / গুপ্তচরবৃত্তি / মৃত্যুদন্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ইন্ডিয়া টুডে
    সরকার গড়তে ১১২ বিধায়কের সমর্থন নিয়ে গেলেন থালাপতি, গভর্নর বললেন ‘১১৮ নিয়ে আসুন'
  • ছবি: কাইল মাজজা/আনাদোলু এবং গেটি ইমেজেস-এর সৌজন্যে মজিদ সাঈদী।
    যুদ্ধ বন্ধে হচ্ছে সমঝোতা স্মারক: পরমাণু সমৃদ্ধকরণ স্থগিত করবে ইরান
  • জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 
  • ছবি: টিবিএস
    আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়
  • ছবি: পিটিআই
    স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের
  • সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা

Related News

  • মধ্যপ্রাচ্যে সতর্ক অবস্থানে মার্কিন বাহিনী, যেকোনো মুহূর্তে ফের ‘যুদ্ধ শুরুর’ ডাকের অপেক্ষায়
  • গাজায় গণহত্যার পর ভাবমূর্তি ফেরাতে ইসরায়েল প্রচারণায় ঢালছে ৭৩০ মিলিয়ন ডলার
  • ইরান-যুক্তরাষ্ট্র শান্তিচুক্তির আভাসে বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
  • নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান-রাশিয়ার ড্রোন নির্মাণে যন্ত্রাংশ সরবরাহ করছে চীন
  • যুদ্ধ বন্ধে হচ্ছে সমঝোতা স্মারক: পরমাণু সমৃদ্ধকরণ স্থগিত করবে ইরান

Most Read

1
ছবি: ইন্ডিয়া টুডে
আন্তর্জাতিক

সরকার গড়তে ১১২ বিধায়কের সমর্থন নিয়ে গেলেন থালাপতি, গভর্নর বললেন ‘১১৮ নিয়ে আসুন'

2
ছবি: কাইল মাজজা/আনাদোলু এবং গেটি ইমেজেস-এর সৌজন্যে মজিদ সাঈদী।
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে হচ্ছে সমঝোতা স্মারক: পরমাণু সমৃদ্ধকরণ স্থগিত করবে ইরান

3
জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়

5
ছবি: পিটিআই
বাংলাদেশ

স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের

6
সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net