Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 20, 2026
ব্রাহ্মণবাড়িয়ায় আসন সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 August, 2025, 04:10 pm
Last modified: 03 August, 2025, 04:17 pm

Related News

  • ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত
  • ২২ হাজার টাকা মজুরিতে কাটা ধানের দাম উঠেছে ১০ হাজার টাকা
  • চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, মালিকপক্ষের আশ্বাসে ৫ ঘণ্টা পর প্রত্যাহার
  • ঢাকা-সিলেট রুটে ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : প্রধানমন্ত্রী
  • ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ায় আসন সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

আজ বেলা ১১টা থেকে দুপুর পৌনে ১টা পর্যন্ত বিজয়নগর উপজেলার চান্দুরা বাস স্ট্যান্ড এলাকায় এই কর্মসূচি পালিত হয়। অবরোধে বিএনপি, জামায়াতে ইসলামি ও হেফাজতে ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও অংশ নেন।
টিবিএস রিপোর্ট
03 August, 2025, 04:10 pm
Last modified: 03 August, 2025, 04:17 pm
ছবি: টিবিএস

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের অন্তর্গত বিজয়নগর উপজেলার তিনটি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনে যুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা।

রোববার (৩ আগস্ট) বেলা ১১টা থেকে দুপুর পৌনে ১টা পর্যন্ত বিজয়নগর উপজেলার চান্দুরা বাস স্ট্যান্ড এলাকায় এই কর্মসূচি পালিত হয়। অবরোধে বিএনপি, জামায়াতে ইসলামি ও হেফাজতে ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও অংশ নেন।

সম্প্রতি নির্বাচন কমিশন বিজয়নগরের চান্দুরা, হরষপুর ও বুধন্তি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-৩ থেকে পৃথক করে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সঙ্গে যুক্ত করে। এর প্রতিবাদে গত কয়েকদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন স্থানীয়রা।

বিক্ষোভের সময় ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে উপজেলা প্রশাসনের আশ্বাসে অবরোধকারীরা সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

কর্মসূচিতে বক্তব্য দেন সর্বদলীয় সংগ্রাম কমিটির আহ্বায়ক ইমাম হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, হেফাজতে ইসলাম নেতা আফজাল হোসেন, বিএনপি নেতা সাইদ খন্দকার ও জামায়াত নেতা শিহাব হোসেন।

বক্তারা অভিযোগ করেন, আসন সীমানা পুনর্বিন্যাসের মাধ্যমে বিজয়নগরবাসীর সঙ্গে ষড়যন্ত্র করা হচ্ছে। দ্রুত নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বাতিল করে বিজয়নগরের সবকটি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সঙ্গেই রাখার দাবি জানান তারা। অন্যথায় আরও দুর্বার আন্দোলনের হুঁশিয়ারিও দেন বক্তারা।
 
Related Topics

টপ নিউজ

ব্রাহ্মণবাড়িয়া / সড়ক অবরোধ / ঢাকা-সিলেট মহাসড়ক / নির্বাচনী এলাকা / সংসদীয় আসন / প্রতিবাদ সমাবেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: দ্য টেলিগ্রাফ
    'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা
  • মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
    মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
  • ছবি: বিবিসি
    বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা
  • ছবি: জেমিনাই এআই
    অপারেশন সিন্দুরের পর পাকিস্তানি রুপির বিপরীতে ভারতীয় রুপির দাম কমেছে প্রায় ১২%: দ্য ওয়্যার
  • ফাইল ছবি: সংগৃহীত
    সিলেট সীমান্তে বিএসএফের গুলিবর্ষণের পর বিজিবির পাল্টা গুলি

Related News

  • ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত
  • ২২ হাজার টাকা মজুরিতে কাটা ধানের দাম উঠেছে ১০ হাজার টাকা
  • চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, মালিকপক্ষের আশ্বাসে ৫ ঘণ্টা পর প্রত্যাহার
  • ঢাকা-সিলেট রুটে ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : প্রধানমন্ত্রী
  • ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

Most Read

1
ছবি: দ্য টেলিগ্রাফ
আন্তর্জাতিক

'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার

2
ছবি: সৌজন্যে প্রাপ্ত
অর্থনীতি

আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা

3
মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
বাংলাদেশ

মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?

4
ছবি: বিবিসি
আন্তর্জাতিক

বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা

5
ছবি: জেমিনাই এআই
আন্তর্জাতিক

অপারেশন সিন্দুরের পর পাকিস্তানি রুপির বিপরীতে ভারতীয় রুপির দাম কমেছে প্রায় ১২%: দ্য ওয়্যার

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেট সীমান্তে বিএসএফের গুলিবর্ষণের পর বিজিবির পাল্টা গুলি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net