Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
স্থানীয়দের দানে ৭৬ কিলোমিটারের ভুলুয়ার খনন শুরু; ২০ বছর পর নদীতে এল স্রোত

বাংলাদেশ

সানা উল্লাহ সানু
03 August, 2025, 02:30 pm
Last modified: 04 August, 2025, 09:04 am

Related News

  • হাইকোর্টের নির্দেশে লক্ষ্মীপুরে ভুলুয়া নদীর অবৈধ বাঁধ অপসারণে কার্যক্রম শুরু
  • ভুলুয়া নদীসহ সব খাল দখলে প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না মর্মে রুল
  • লক্ষ্মীপুর-নোয়াখালীতে মানবসৃষ্ট বন্যা রোধে নদী-খাল দখলমুক্ত করার নির্দেশনা চেয়ে রিট
  • ভুলুয়া নদীর দখল ও অব্যবস্থাপনা: পানিবন্দি লক্ষ্মীপুর ও নোয়াখালীর ৩ লাখ মানুষ 

স্থানীয়দের দানে ৭৬ কিলোমিটারের ভুলুয়ার খনন শুরু; ২০ বছর পর নদীতে এল স্রোত

শনিবার (২ আগস্ট) লক্ষ্মীপুর জেলা শহর থেকে ৬০ কিলোমিটার দূরের আজাদনগর স্টিল ব্রিজ এলাকা গিয়ে দেখা গেছে ২টি স্কেভেটর মেশিন ভুলুয়া নদী থেকে মাটি কেটে ওপরে তোলা হচ্ছে।
সানা উল্লাহ সানু
03 August, 2025, 02:30 pm
Last modified: 04 August, 2025, 09:04 am
ভুলুয়া নদীতে খনন শুরু হয়েছে। ছবি: টিবিএস

লম্বায় ৭৬ কিলোমিটার আর ১০০ মিটরের বেশি প্রস্থের ভুলুয়া নদীটি লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার অতি গুরুত্বপূর্ণ নদী। কিন্তু গত প্রায় ২০ বছর যাবত এ নদীতে কোন স্রোত নেই। বাঁধ দিয়ে, দখল এবং মাছ ধরার জাল পেতে নদী দখলে নিয়েছে স্থানীয় প্রভাবশালীরা। 

পানিপ্রবাহ না থাকায় প্রতি বর্ষা মৌসুমে তৈরি হয় দীর্ঘ জলাবদ্ধতা। হাজার হাজার একর জমিতে ফসল ফলাতে পারে না কৃষক। যুগ যুগ ধরে প্রশাসনের কাছে বারবার আবেদন করেও ফল মেলেনি। তাই এবার নিজেদের সামান্য দান অনুদানে ৭৬ কিলোমিটার ভুলুয়া নদী খনন শুরু করেছে স্থানীয়রা।

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের আজাদনগর স্টীল ব্রিজ এলাকা থেকে খনন কার্যক্রম শুরু করা হয়। মাদ্রাসা শিক্ষক মুফতি নুরুল্লাহ খালেদ, মুফতি মো. শরীফুল ইসলাম, মাওলানা কামাল উদ্দিন তাহেরি, কৃষক মিজানুর রহমান পিংকু, সমাজসেবক জাহাঙ্গীর আলম ও সোহেল ভুইঁয়ার উদ্যোগে গত ২৪ জুলাই এ কার্যক্রম শুরু করা হয়।

শনিবার (২ আগস্ট) লক্ষ্মীপুর জেলা শহর থেকে ৬০ কিলোমিটার দূরের আজাদনগর স্টিল ব্রিজ এলাকা গিয়ে দেখা গেছে ২টি স্কেভেটর মেশিন ভুলুয়া নদী থেকে মাটি কেটে ওপরে তোলা হচ্ছে। এসময় নদীতে স্রোত দেখা গেছে। 

স্থানীয় বাসিন্দা শাহাব উদ্দিন বলেন, 'গত প্রায় ২০ বছর পর এ প্রথম ভুলুয়া নদীতে স্রোত দেখলাম। এতে খুবই খুশি লাগছে। এর আগে সর্বশেষ ২০০৬-২০০৭ সালের দিকে ভুলুয়ায় স্রোত ছিল।'

ভুলুয়া নদী। ছবি: সংগৃহীত

 এসময় ভুলুয়া নদী খননের একজন উদ্যোক্তা ও মাদ্রাসা শিক্ষক মুফতি শরীফুল ইসলাম জানান, ২ আগস্ট পর্যন্ত ৯দিনে প্রায় ২ কিলোমিটার নদীর এক দিকে খনন করা হয়। এতেই নদীতে তীব্র স্রোত তৈরি হয়েছে।

তিনি আরো জানান, যদি এ বর্ষায় মাত্র ৪ কিলোমিটার নদী খনন করা যায়, তাতে এ বছর আর জলাবদ্ধতা থাকবে না। খনন কাজে স্থানীয় মানুষ অর্থ দিয়ে সহযোগিতা করছে। বিভিন্ন এলাকাবাসী তাদের স্থানীয় বাজার, মসজিদ, মাদ্রাসা থেকে দান অনুদান তুলে নদী খননে সহায়তা করছে। তবে অনেক টাকার প্রয়োজন বলে জানান, মুফতি শরীফুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা যায়, ৭৬ কিলোমিটার দৈর্ঘ্য ও ১০০ মিটারের বেশি প্রস্থের ভুলুয়া নদী দেশের দক্ষিণাঞ্চলের লক্ষ্মীপুর জেলার রামগতি, কমলনগর, লক্ষ্মীপুর সদর উপজেলা এবং নোয়াখালী জেলার সদর উপজেলা ও সুবর্ণচর উপজেলা হয়ে মেঘনা নদীতে মিলিত হয়েছে। এসময় এ নদী লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার ২০টি ইউনিয়নকে সংযুক্ত করেছে।

নদীটি এ অঞ্চলের কৃষি , মৎস্য আহরণ ও অন্যান্য কাজে গুরুত্বপূর্ণ হলেও বর্তমানে তা এলাকাবাসীর গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। এখন দখলদারির কারণে পলি জমে মরে গেছে। সামান্য বৃষ্টিপাত হলেও জলাবদ্ধতা সৃষ্টি হয়। 

কৃষক মিজানুর রহমান পিংকু বলেন, ২০২৪ সালের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত চার মাস মারাত্মক জলাবদ্ধতায় পড়ে এ অঞ্চলের হাজার হাজার মানুষ। প্রায় এক লাখ একর জমিতে কোনো ফসল হয়নি। বারবার লিখিত ও মৌখিকভাবে জানানো হলেও পানি উন্নয়ন বোর্ড ও লক্ষ্মীপুর, নোয়াখালী জেলা প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি । 

মাদ্রাসার শিক্ষক মোস্তাফিজুর রহমান বলেন, অল্প খনেনই নদীতে স্রোত তৈরি হয়েছে। এরকম স্রোত থাকলে আগামী একসপ্তাহের মধ্যে ভুলুয়ার পানি কমে যাবে। নদী খনন করা হলে জলাবদ্ধতা কমবে, জমিতে আমন ফসল ফলানো যাবে।

স্থানীয়ভাবে জানা গেছে, চলতি বর্ষা শুরুর আগেই ভুলুয়া নদী খনন করতে মানববন্ধন শেষে লক্ষ্মীপুর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।

এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে ভুলুয়া নদী থেকে সকল অবৈধ বাঁধা অপসারণ করে নদীটি খনন করে রামগতি-কমলনগরের জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নিতে হাইকোর্টে একটি রিটপিটিশন দাখিল করেন, সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান।

স্থানীয় বাসিন্দা শাহাব উদ্দিন, রাকিব হোসেন ও মিজান বলেন, এত কিছুর পরেও প্রশাসন কার্যকর কোন পদক্ষেপ নেয়নি। ভুলুয়া নদীতে অন্তত জুন থেকে নভেম্বর পর্যন্ত জাল পেতে কিংবা পানি আটকিয়ে মাছ ধরা বন্ধের জন্য প্রশাসন লিখিত নোটিশ দিতে পারে। এতে তো কোন টাকা পয়সা খরচ হবে না। প্রশাসন সেটাও করেনি। 

মুফতি শরীফুল ইসলাম বলেন, 'সরকারের আশায় পড়ে থাকলে এ অঞ্চলটি শেষ হয়ে যাবে। তাই এবার আমরা নিজেরাই উদ্যোগ নিয়েছি। তবে আমরা প্রত্যাশা করবো পানি উন্নয়ন বোর্ড এবং লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলা প্রশাসক আমাদেরকে যন্ত্রপাতি ও অর্থ দিয়ে সহায়তা করবে।'

লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী মো. ইমতিয়াজ মাহমুদ বলেন, 'নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার ভুলুয়া নদী খননের জন্য যৌথভাবে একটি সমীক্ষা চলছে। আশা করি খুব শীঘ্রই কাজ হবে। অন্যদিকে এলাকাবাসীর নিজস্ব  উদ্যোগে নদী খননের কথা আমাদেরকে জানিয়েছে। আমরাও তাদেরকে বলেছি আমরা যতটুকু পারি সাধ্যমতো সহযোগিতা করবো।' সব কিছুর আগে মানুষ ও ফসল বাঁচতে হবে বলেও জানান এ কর্মকর্তা।

Related Topics

টপ নিউজ

ভুলুয়া নদী / খনন শুরু / স্থানীয়দের দান / স্রোত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!
  • দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
    একাত্তর: কার্টুন যখন হাতিয়ার
  • আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
    চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান
  • ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
    পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা
  • ছবি: সংগৃহীত
    ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

Related News

  • হাইকোর্টের নির্দেশে লক্ষ্মীপুরে ভুলুয়া নদীর অবৈধ বাঁধ অপসারণে কার্যক্রম শুরু
  • ভুলুয়া নদীসহ সব খাল দখলে প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না মর্মে রুল
  • লক্ষ্মীপুর-নোয়াখালীতে মানবসৃষ্ট বন্যা রোধে নদী-খাল দখলমুক্ত করার নির্দেশনা চেয়ে রিট
  • ভুলুয়া নদীর দখল ও অব্যবস্থাপনা: পানিবন্দি লক্ষ্মীপুর ও নোয়াখালীর ৩ লাখ মানুষ 

Most Read

1
২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!

2
দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
ফিচার

একাত্তর: কার্টুন যখন হাতিয়ার

3
আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
আন্তর্জাতিক

চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান

4
ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’

6
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net