Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 05, 2026
সাতক্ষীরায় জমি নিয়ে বিরোধ: দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫, আটক ৪

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 August, 2025, 09:50 pm
Last modified: 02 August, 2025, 09:59 pm

Related News

  • ইসরায়েলবিরোধী বক্তব্য, যুক্তরাষ্ট্রে উইসকনসিনের বৃহত্তম মসজিদের সভাপতিকে আটক
  • ফরিদপুরে জমি নিয়ে সালিশের মাঝে সংঘর্ষ, আহত অন্তত ১২
  • সাতক্ষীরায় তেলের জন্য দীর্ঘ লাইন, তৃষ্ণার্থ চালকদের মাঝে ছাত্রদলের স্যালাইন পানি বিতরণ
  • যশোরে ৮ ট্রান্সফরমার চুরি, সেচের অভাবে ক্ষতির মুখে ৬০০ বিঘা জমির ফসল
  • বাগেরহাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, বসতবাড়ি ভাঙচুর-আগুন

সাতক্ষীরায় জমি নিয়ে বিরোধ: দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫, আটক ৪

আহতরা জানান, আজ বিকেলে একটি বাস ও একটি সিএনজিতে করে প্রতিপক্ষের লোকেরা জমিটি আবারও দখল করতে আসেন। এ সময় দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
টিবিএস রিপোর্ট
02 August, 2025, 09:50 pm
Last modified: 02 August, 2025, 09:59 pm
সংঘর্ষের ঘটনায় আটক চারজন। ছবি: সংগৃহীত

সাতক্ষীরার শ্যামনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার নুরনগর ইউনিয়নের রামজীবনপুর কেয়াতলায় এ ঘটনা ঘটে। 

গুলিবিদ্ধরা হলেন, আব্দুল মালেক গাজী (৫০), আরিফুল ইসলাম (১৫), আরিফুল ইসলাম (২৮), আবু সাঈদ (১৫) ও আব্দুল্লাহ আল মামুন (৩৫)। তারা রামজীবনপুর ও কেয়াতলা এলাকার বাসিন্দা। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর অবস্থা গুরুতর হওয়ায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। 

এ ঘটনায় অপরপক্ষের আশরাফুল ইসলাম (২৫), আমানুল্লাহ ইমন (২৩), মারুফ হোসেন (২২) ও আব্দুল্লাহ আল মামুনকে (২০) আটক করেছে শ্যামনগর থানা পুলিশ। তাদের মধ্যে দুজন শহরের পুরাতন সাতক্ষীরা ও দুজন সখিপুর এলাকার বাসিন্দা।

জানা গেছে, রামজীবনপুর গ্রামের আব্দুল গফুর সরদারের ছেলে শাহাজান দীর্ঘদিন ধরে কেয়াতলায় একটি বিরোধীয় সম্পত্তি প্রভাব খাঁটিয়ে দখলে রেখেছিলেন। গত বছরের ৫ আগস্টের পর উচ্চ আদালতের রায় অনুকূলে থাকার দাবি করে একই এলাকার সোহেল রেজা ফরেজসহ তার পরিবারের সদস্যরা জমিটি দখলে নেন। 

আহতদের দাবি- আজ বিকেলে একটি বাস ও একটি সিএনজিতে বহিরাগত সন্ত্রাসী নিয়ে শাহাজান জমিটি আবারও দখল করতে যান। এ সময় দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। একপর্যায়ে শাহাজানের সাথে থাকা সন্ত্রাসীরা গুলি ছুড়লে পাঁচজন গুলিবিদ্ধ হয়। 

সোহেল রেজা ফরেজের আত্মীয় আরিফুল ইসলাম জানান, সব কাগজপত্র তাদের অনুকূলে। কিন্তু কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত শাহাজান ও তার লোকেরা জমিটি দখলে রেখেছিলেন। জমিটি দখলমুক্ত করার পর আজ শাহাজান সন্ত্রাসী বাহিনী নিয়ে জমিটি আবারও দখলের চেষ্টা করেন। এ সময় বাধা দেওয়ায় তাদের ওপর গুলি করা হয়।

এ বিষয়ে জানতে শাহাজানের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও নম্বরটি বন্ধ পাওয়া গেছে। তবে আটক আশরাফুল ইসলাম জানান, তাদের জমি জোর করে দখলে রাখা হয়েছে। শনিবার তারা  বংশের লোকজন নিয়ে জমিটি উদ্ধার করতে গেলে তাদের ওপরই হামলা করে স্থানীয়রা। 

তবে কে বা কারা গুলি করেছে, সে বিষয়ে আশরাফুল কিছু জানেন না বলে দাবি করেন।

জানতে চাইলে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ১৬ বিঘা জমি নিয়ে শাহজান ও ফরেজের মধ্যে বিরোধ চলে আসছিল। একজন আগে দখল করেছিল। ৫-৬ মাস আগে আরেকজন দখলে নেয়। আজ শাহাজান লোকজন নিয়ে পুনরায় দখল করতে গেলে সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে পাঁচজন আহত হয়েছেন। আমরা একনলা বন্দুকের কভার পেয়েছি। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে আটক করা হয়েছে। 
 
Related Topics

টপ নিউজ / সারাদেশ

সাতক্ষীরা / জমি / সংঘর্ষ / আটক / পুলিশ / গুলিবিদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আব্বাস আরাগচি।ছবি: সংগৃহীত
    উপসাগরীয় দেশগুলোতে ‘জীবনের অবসান ঘটাবে’ তেজস্ক্রিয় বিকিরণ: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  • ফাইল ছবি/সংগৃহীত
    প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার
  • মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
    প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
    কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর
  • ফাইল ছবি
    জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বিনিয়োগের বাধাগুলো দুর করতে ২ বছরের লক্ষ্যমাত্রা সরকারের, গঠিত হলো পরামর্শক কাউন্সিল

Related News

  • ইসরায়েলবিরোধী বক্তব্য, যুক্তরাষ্ট্রে উইসকনসিনের বৃহত্তম মসজিদের সভাপতিকে আটক
  • ফরিদপুরে জমি নিয়ে সালিশের মাঝে সংঘর্ষ, আহত অন্তত ১২
  • সাতক্ষীরায় তেলের জন্য দীর্ঘ লাইন, তৃষ্ণার্থ চালকদের মাঝে ছাত্রদলের স্যালাইন পানি বিতরণ
  • যশোরে ৮ ট্রান্সফরমার চুরি, সেচের অভাবে ক্ষতির মুখে ৬০০ বিঘা জমির ফসল
  • বাগেরহাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, বসতবাড়ি ভাঙচুর-আগুন

Most Read

1
আব্বাস আরাগচি।ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

উপসাগরীয় দেশগুলোতে ‘জীবনের অবসান ঘটাবে’ তেজস্ক্রিয় বিকিরণ: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

2
ফাইল ছবি/সংগৃহীত
অর্থনীতি

প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার

3
মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না

4
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর

5
ফাইল ছবি
বাংলাদেশ

জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

6
ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

বিনিয়োগের বাধাগুলো দুর করতে ২ বছরের লক্ষ্যমাত্রা সরকারের, গঠিত হলো পরামর্শক কাউন্সিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net