Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 12, 2026
আত্মরক্ষার্থেই পুলিশ গুলি চালায়: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 October, 2019, 06:20 pm
Last modified: 21 October, 2019, 06:26 pm

Related News

  • মার্কিন দূতাবাসের জন্য বিশেষ নিরাপত্তা ইউনিট গঠনে পুলিশের প্রাথমিক সম্মতি
  • ব্যবসায়ী ওয়াদুদ হত্যা: সাবেক সেনা কর্মকর্তা মানজিল হায়দার রিমান্ডে
  • বিসিবিকে ‘বাপের দোয়া বোর্ড’ বললেন হাসনাত; ‘এটি পরিবহনের স্ট্যান্ড নয়’ পাল্টা উত্তর স্বরাষ্ট্রমন্ত্রীর
  • মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা: ‘সমন্বয়ক’ পরিচয়দানকারীসহ গ্রেপ্তার ৮
  • স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি ব্যবহার করে প্রতারণা, চট্টগ্রামে গ্রেপ্তার ১

আত্মরক্ষার্থেই পুলিশ গুলি চালায়: স্বরাষ্ট্রমন্ত্রী

“পুলিশ আত্মরক্ষার জন্য গুলি করে। সেই গুলিতে দুঃখজনক ঘটনা ঘটে। একজন পুলিশ সদস্যও আহত হয়েছেন। চার জন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। আমরা সবাই এর জন্য দুঃখ প্রকাশ করছি।”
টিবিএস রিপোর্ট
21 October, 2019, 06:20 pm
Last modified: 21 October, 2019, 06:26 pm
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল (ফাইল ছবি)

ভোলায় ‘মুসলিম তৌহিদি জনতা’র ব্যানারে সমাবেশ শেষে স্থানীয় জনতার একাংশের সঙ্গে পুলিশের সংঘর্ষে চার জন নিহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, রোববার আত্মরক্ষার্থেই পুলিশ গুলি চালিয়েছে।

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ফেসবুকে প্রচারিত ভোলার ঘটনার সময়কার একটি ভিডিওর প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আপনারা নিশ্চয়ই ভিডিওটি দেখেছেন, যেটি ফেসবুকের মাধ্যমে প্রচারিত হয়েছে। ঘটনার পর আমি ওসি এবং এসপির সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন, ঘটনার পরপরই স্থানীয়রা একটা সমাবেশ ডেকেছেন। যারা সমাবেশ ডেকেছিলেন তারা সমাবেশ শেষ করে চলে গিয়েছেন। কিন্তু সমাবেশের শ’ দুই-তিনেক জনতা আমাদের ওসি, পুলিশ অফিসার এবং ইউএনও যে ঘরে ছিলেন সেখানে গিয়ে মারমুখী আচরণ শুরু করে। তারা দরজার কপাট ভাঙার চেষ্টা করে, ইট পাটকেল ছোঁড়ে।”

সে সময় ইউএনও গুলিবর্ষণের আদেশ দেন বলে জানিয়ে মন্ত্রী বলেন, “এটা আমার শোনা কথা। তদন্তের মধ্য দিয়ে বেরিয়ে আসবে।”

তিনি বলেন, “তবে পুলিশ আত্মরক্ষার জন্য গুলি করে। সেই গুলিতে দুঃখজনক ঘটনা ঘটে। একজন পুলিশ সদস্যও আহত হয়েছেন। চার জন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। আমরা সবাই এর জন্য দুঃখ প্রকাশ করছি।”

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “ভোলার ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। কোনো সভ্য লোক এই ধরনের ঘটনা ঘটাতে পারে না, এই ধরণের লেখা লিখতে পারে না।”

“আমরা কিন্তু এই ধরনের ঘটনা আরও দেখেছি-- নাসিরনগরে দেখেছি, রামুতেও দেখেছি। এগুলো ঘটিয়ে, উত্তেজনা ছড়িয়ে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হয়”— মন্ত্রী যোগ করেন।

তিনি জানান, যে তরুণের বিরুদ্ধে ফেসবুকে মহানবীকে (সা:)-কে অসম্মানসূচক পোস্ট দেবার অভিযোগ করা হয়েছে, সেই তরুণ নিজেই কাজটি করেছে কি না তা জানতে আরও দুয়েক দিন সময় দরকার। এ বিষয়ে সরকার ফেসবুক কর্তৃপক্ষের কাছ থেকে ঘটনাটি কে ঘটিয়েছে তা জেনে নিবে। এরপর সে অনুযায়ী সরকার ব্যবস্থা নেবে বলে জানান মন্ত্রী।

অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমাদের ওই এলাকার সংসদ সদস্য তাৎক্ষণিকভাবে ওখানে গিয়েছেন। যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থা করেছেন তিনি। যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে আর্থিক সহযোগিতা দিয়েছেন।’

ভোলায় বিক্ষোভকারীদের একটি পক্ষ ‘সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদ’ নামে যেসব দাবি উত্থাপন করেছে সে প্রসঙ্গে তিনি বলেন, “যদি কেউ কর্তব্যে অবহেলা করে থাকেন অবশ্যই তাদের বিচার হবে এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

Related Topics

টপ নিউজ

ভোলা / ভোলা সংঘর্ষ / ভোলায় সহিংসতা / স্বরাষ্ট্রমন্ত্রী / পুলিশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আগে দেয়া থাকলে আবারও কি দিতে হবে হামের টিকা?
  • মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
    হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী
  • মহাখালীর ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা চলছে। ছবি: মেহেদি হাসান/ টিবিএস
    রোববার থেকে ৪ সিটি করপোরেশনে ১২ লাখ শিশুকে হামের টিকা দেয়া হবে
  • ছবি: সংগৃহীত
    নতুন ব্যাংকের লাইসেন্সের আবেদন সাহসিকতার সঙ্গে নাকচ করতে হবে: সালেহউদ্দিন আহমেদ
  • ফাইল ছবি: সংগৃহীত
    জিপিএ-৫ পাওয়া ৭২ শতাংশ শিক্ষার্থীই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ফেল

Related News

  • মার্কিন দূতাবাসের জন্য বিশেষ নিরাপত্তা ইউনিট গঠনে পুলিশের প্রাথমিক সম্মতি
  • ব্যবসায়ী ওয়াদুদ হত্যা: সাবেক সেনা কর্মকর্তা মানজিল হায়দার রিমান্ডে
  • বিসিবিকে ‘বাপের দোয়া বোর্ড’ বললেন হাসনাত; ‘এটি পরিবহনের স্ট্যান্ড নয়’ পাল্টা উত্তর স্বরাষ্ট্রমন্ত্রীর
  • মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা: ‘সমন্বয়ক’ পরিচয়দানকারীসহ গ্রেপ্তার ৮
  • স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি ব্যবহার করে প্রতারণা, চট্টগ্রামে গ্রেপ্তার ১

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
মতামত

আগে দেয়া থাকলে আবারও কি দিতে হবে হামের টিকা?

2
মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের

3
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী

4
মহাখালীর ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা চলছে। ছবি: মেহেদি হাসান/ টিবিএস
বাংলাদেশ

রোববার থেকে ৪ সিটি করপোরেশনে ১২ লাখ শিশুকে হামের টিকা দেয়া হবে

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

নতুন ব্যাংকের লাইসেন্সের আবেদন সাহসিকতার সঙ্গে নাকচ করতে হবে: সালেহউদ্দিন আহমেদ

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জিপিএ-৫ পাওয়া ৭২ শতাংশ শিক্ষার্থীই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ফেল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net