Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 15, 2026
রবীন্দ্রনাথের বোলপুর থেকে 'দ্বিতীয় ভাষা আন্দোলন' শুরু করলেন মমতা

আন্তর্জাতিক

হিন্দুস্তান টাইমস
29 July, 2025, 10:00 am
Last modified: 29 July, 2025, 10:02 am

Related News

  • হিন্দু মন্দিরে ভারতের টি-২০ বিশ্বকাপের ট্রফি নিয়ে যাওয়াকে ঘিরে বিতর্ক
  • ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার নিন্দা না জানানোয় ভারত সরকারকে ‘মেরুদণ্ডহীন, ভীতু’ বললেন অরুন্ধতী
  • মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রেক্ষাপটে ভারতের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার  
  • ভারতের রুশ তেল কেনা বন্ধে ট্রাম্পের প্রচেষ্টা ভেস্তে দিল ইরান যুদ্ধ
  • জ্বালানি সংকট মোকাবিলায় ভারত থেকে আসছে ৫,০০০ টন ডিজেল, খালাস শেষ হবে বুধবার

রবীন্দ্রনাথের বোলপুর থেকে 'দ্বিতীয় ভাষা আন্দোলন' শুরু করলেন মমতা

গত সপ্তাহেই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কর্মীদের ২৮ জুলাই থেকে নতুন এক আন্দোলনের জন্য প্রস্তুতি নিতে আহ্বান জানান, একে তিনি দ্বিতীয় 'ভাষা আন্দোলন' হিসেবে বর্ণনা করেন।
হিন্দুস্তান টাইমস
29 July, 2025, 10:00 am
Last modified: 29 July, 2025, 10:02 am
ভারতের পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: আনন্দবাজার

ভারতে বাংলা ভাষাভাষী অভিবাসীদের ওপর হামলার প্রতিবাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বীরভূম জেলার বোলপুর থেকে তার বহুল প্রচারিত 'ভাষা আন্দোলন'-এর সূচনা করেন।

তৃণমূল কংগ্রেস নেত্রী অভিযোগ করেন, জাতীয় সত্তা থেকে বাঙালি পরিচয় মুছে ফেলার চেষ্টা করতেই এ হামলাগুলো চালানো হচ্ছে।

প্রতিবাদ মিছিলটি নোবেল বিজয়ী সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত শান্তিনিকেতনের জন্য পরিচিত বোলপুরের ট্যুরিস্ট লজ মোড় থেকে শুরু হয়ে জামবোনি বাসস্ট্যান্ড—প্রায় তিন কিলোমিটার পথ অতিক্রম করে শেষ হয়।

হাতে রবীন্দ্রনাথের একটি প্রতিকৃতি ধরে মিছিলের নেতৃত্ব দেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাস্তার দুইপাশে দাঁড়ানো জনতার দিকে হাত নেড়ে অভিবাদন জানান তিনি।

মিছিল চলাকালে দলীয় কর্মীরা প্রতুল মুখোপাধ্যায়ের প্রতীকী প্রতিবাদ সংগীত 'আমি বাংলায় গান গাই' পরিবেশন করেন। পাশাপাশি লাল-সাদা শাড়ি পরিহিত নারীরা শঙ্খ বাজান, যা মিছিলে একটি স্বতন্ত্র বাঙালি সাংস্কৃতিক রঙ এনে দেয়।

নিজের পরিচিত সুতির শাড়ি ও শান্তিনিকেতনের বিশ্বভারতীর ঐতিহ্যবাহী উত্তরীয় পরে মমতা বন্দ্যোপাধ্যায় মিছিলের নেতৃত্ব দেন। তার দুই পাশে ছিলেন তৃণমূল কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতা ও মন্ত্রীরা। এটি ছিল রাজ্যজুড়ে পরিকল্পিত আন্দোলনের প্রথম পদক্ষেপ।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমি ও বাংলার সাংস্কৃতিক প্রাণকেন্দ্র বোলপুরকে বেছে নেওয়া ছিল একটি অত্যন্ত প্রতীকী সিদ্ধান্ত।

গত সপ্তাহেই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কর্মীদের ২৮ জুলাই থেকে নতুন এক আন্দোলনের জন্য প্রস্তুতি নিতে আহ্বান জানান, একে তিনি দ্বিতীয় 'ভাষা আন্দোলন' হিসেবে বর্ণনা করেন। তিনি এর সাদৃশ্য টানেন ১৯৫২ সালের ঢাকার ঐতিহাসিক ভাষা আন্দোলনের সঙ্গে।

১৯৫২ সালে ছাত্ররা প্রাণ দিয়ে বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতির দাবি জানান। এ আন্দোলনের স্মরণে জাতিসংঘ পরে ২১ ফেব্রুয়ারিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে ঘোষণা করে।

বাংলা ভাষাভাষী অভিবাসীদের উপর কথিত হয়রানির ঘটনা রাজ্যের রাজনীতি উত্তপ্ত করে তুলেছে। এরই মধ্যে মুখ্যমন্ত্রীর এই মিছিল অনুষ্ঠিত হয়। গুজরাট, হরিয়ানা, রাজস্থান, ওডিশা, তামিলনাড়ু ও মহারাষ্ট্রের মতো রাজ্যগুলোতে এই ধরনের ঘটনার খবর প্রকাশিত হয়েছে, যা বাংলার পরিবারগুলোর মধ্যে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা সৃষ্টি করেছে।

Related Topics

টপ নিউজ

ভারত / পশ্চিমবঙ্গ / দ্বিতীয় ভাষা আন্দোলন / মমতা বন্দ্যোপাধ্যায় / রবীন্দ্রনাথ ঠাকুর / শান্তিনিকেতন / বোলপুর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ। ছবি: এপি
    ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান
  • বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
    বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির: মির্জা ফখরুল
  • ছবি: সংগৃহীত
    ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ
  • ছবি: সংগৃহীত
    রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
  • ছবি: রয়টার্স
    যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি
  • ২০১২ সালের ৫ ডিসেম্বর টোকিওর ইয়োকোহামা বন্দরে একটি এলএনজিবাহী জাহাজ। ছবি: রয়টার্স
    ১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে

Related News

  • হিন্দু মন্দিরে ভারতের টি-২০ বিশ্বকাপের ট্রফি নিয়ে যাওয়াকে ঘিরে বিতর্ক
  • ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার নিন্দা না জানানোয় ভারত সরকারকে ‘মেরুদণ্ডহীন, ভীতু’ বললেন অরুন্ধতী
  • মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রেক্ষাপটে ভারতের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার  
  • ভারতের রুশ তেল কেনা বন্ধে ট্রাম্পের প্রচেষ্টা ভেস্তে দিল ইরান যুদ্ধ
  • জ্বালানি সংকট মোকাবিলায় ভারত থেকে আসছে ৫,০০০ টন ডিজেল, খালাস শেষ হবে বুধবার

Most Read

1
হরমুজ। ছবি: এপি
আন্তর্জাতিক

ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান

2
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
বাংলাদেশ

বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির: মির্জা ফখরুল

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি

6
২০১২ সালের ৫ ডিসেম্বর টোকিওর ইয়োকোহামা বন্দরে একটি এলএনজিবাহী জাহাজ। ছবি: রয়টার্স
বাংলাদেশ

১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net